যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগে আন্দোলন চলছে। আন্দোলনের উদ্দেশ্য খুবই মহৎ। আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু, কথা হল শুধু এই পাচ ছয় জনের নামে যুদ্ধাপরাধীর বিচার চাচ্ছি কেন আমরা? দেশে কি আর কোন যুদ্ধাপরাধী নেই? তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না কেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলে প্রভাবশালী অবস্থানে আছেন ?? আশা করি এ বিষয়েও আমরা ভাবব।
শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার রাজীব নিহত হয়েছেন আততায়ীর অস্ত্রের আঘাতে। আমরা জানি না কে বা কারা তাকে হত্যা করেছেন, যদিও স্বয়ং প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, জামাত শিবিরই তাকে হত্যা করেছে। যাহোক, আশা করছি তদন্তেই প্রকৃত খুনী এবং খুনের কারণ বেরিয়ে আসবে, অপরাধীর সাজা হবে। প্রতিটি ঘটনাই অনেক নতুন ঘটনার জন্ম দেয়। এই হত্যাকান্ডের মাধ্যমে যে বিষয়টি সাধারণ মানুষের সামনে উঠে এসেছে তা হল "“নাস্তিকতা”"।
ইংরেজি সাহিত্যে অধ্যয়ণ করা দু’জন ব্লগারের কাছ থেকে জানলাম, তারা তাদের পাঠ্যসূচীতে Sartre, Camus, Simon, Heidegger এমন অনেক নাস্তিক সাহিত্যিকদের লেখা পড়েছেন। তারা যে নাস্তিকদের সেখান থেকে চিনেছেন আর আমরা ব্লগে যে নাস্তিক দেখছি তা কিন্তু এক নয়। নাস্তিকরদেরতো মানুষের ধর্ম বিশ্বাস নিয়ে কুরুচীপূর্ণ রচনা লেখার কথা নয়! আমি নাস্তিক, আমি নাস্তিকতার সৌন্দর্য মন চাইলে প্রচার করব বা নিজের মত থাকব, অন্যের ধর্ম বিশ্বাসকে আক্রমণ কেন বাপু??
কিন্তু, আমাদের ব্লগের অধিকাংশ নাস্তিকদের মূল বৈশিষ্ট্যই হল স্বীকৃত ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে অশ্লীল রচনা, তারা তাদের পোস্ট এবং মন্তব্যে এমন সব ভাষা ব্যবহার করেন, আমার ধারণা তাদের বাবা -মায়েরা সেসব দেখলে জায়গায় দাঁড়িয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতেন, মা তার সেদিনটিকে অভিসম্পাত করতেন, যেদিন তিনি গর্ভধারণ করেছিলেন !
সাধারণ ব্লগারদের এই দুর্বলতাটাই এই নাস্তিক নামধারী ইসলাম বিদ্বষী ব্লগারগুলো সুচারুভাবে কাজে লাগাচ্ছে। ব্লগ কর্তৃপক্ষগুলোও আবার এদের প্রতি বড়ই সহানুভূতিশীল। কারণ, এ যে “মুক্তমন” এর প্রকাশ !! পাছে মুক্তমনের বিকাশ বাধাগ্রস্থ হয়! যদিও আজকাল বুদ্ধিমান ব্লগাররা এদের “মূত্রমনা” বলে ডাকতেই পছন্দ করেন !
ব্লগের ইতিহাসে দেখা যায়, নাস্তিকদের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে ব্লগ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে খড়গহস্ত হয়। জেনারেল, কমেন্ট ব্যান, পোস্ট ব্যান এধরণের শাস্তির ধারা বিদ্যমান। কিন্তু, চিহ্নিত নাস্তিক নামধারী ইসলাম বিদ্বেষী ব্লগাররা আল্লাহ, রাসূল (সঃ) কে যতই গালাগাল করুক না কেন, তারা টিকে থাকে বহাল তবিয়তে। এ নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু ফলাফল শূণ্য !
কিন্তু, শাহবাগ আন্দোলন এবং বলির পাঠা থাবা বাবা’র কল্যাণে যেটা হয়েছে, নাস্তিকদের স্বরুপ ভার্চুয়াল জগতের ক্ষুদ্র গন্ডি থেকে বেরিয়ে সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয়েছে ! যারা ব্লগের ‘'ব'’ ও জানতেন না, তারাও থাবা বাবা’র ফেইসবুক নোটগুলো পড়ে এতটাই ক্রুদ্ধ হয়েছেন যে হাতের সামনে পেলে দু’'ঘা দিতে দেরি করতেন না ! শাহবাগ আন্দোলনের সাথে জড়িত তরুণেরা সব ধর্ম বিশ্বাস থেকেই এসেছে এবং এরা এই তথাকথিত নাস্তিকগুলোর মত উগ্র বিদ্বষী মনোভাবাপন্ন নয়। দেশ প্রেমের বহিঃপ্রকাশ থেকেই তারা এই আন্দোলনে আজ বজ্রকন্ঠ। কিন্তু, আল্লাহ এবং রাসূল(সঃ) নিয়ে তথাকথিত নাস্তিকদের যে কুরুচীপূর্ণ অপচর্চা, যার একমাত্র উদ্দেশ্য সমাজে অস্থিরতা সৃষ্টি, সেটা আন্দলনরত তরুণ থেকে শুরু করে দেশের আপামর সাধারণ জনগণ মেনে নিতে পারেন নি। ধর্ম প্রাণ মুসলমানদের দলগুলোও এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। নাস্তিকদের কাছে এই বার্তা পৌছে গেছে যে, সংখ্যা গরিষ্ঠ মুসলমানের এই দেশে যদি নাস্তিকরা ইসলাম ধর্ম বিশ্বাসকে অবমাননা করে তাহলে তাদের কেউ ফুলের মালা দিয়ে বরণ করে নেবে না !! সবচেয়ে দুঃখজনক কথা হল, ব্লগে নাস্তিকদের অযাচারের কারণে সাধারণ মানুষের কাছে ব্লগের মত একটা মননশীল প্লাটফর্ম সম্পর্কে ভুল বার্তা পৌছে যাচ্ছে !!
শাহবাগের আন্দোলন গণ-মানুষের ! নাস্তিকদের নয়। কিন্তু, দুঃখজনক হলেও সত্য, এই আন্দোলনের সংগঠকদের মধ্যে কিছু চিহ্নিত এবং উগ্র নাস্তিকদের উপস্থিতি সনাক্ত হয়েছে। এই দেশে আমরা যেমন যুদ্ধাপরাধীদের চাই না, তেমনি সমাজে অস্থিরতা সৃষ্টিকারী উগ্র নাস্তিকদেরও চাই না। আন্দোলনকে পরিচ্ছন্ন রাখতেই প্রয়োজন এই কুলাংগারগুলোকে ছুড়ে ফেলে দেয়ার, আমি বিশ্বাস করি, এদের ছাড়াও ওখানে অনেক তরুণ আছেন, যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন... অনেকে বলতে পারেন, “ভাই, "নাস্তিক কি দেশ প্রেমিক হতে পারে না? আস্তিক –নাস্তিক ইস্যু কেন আনছেন?”" আনছি একারণে যে, যে কোন ভাল কাজে ভাল লোকের নেতৃত্ব প্রয়োজন। আপনার এলাকার মসজিদের ইমাম যদি দুস্কৃতিকারী হয়, আপনি নিশ্চয় তার পেছনে নামাজ পড়বেন না ! মনে রাখবেন, “"দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য"” !!
মুসলমান ভাইদের বলছি, আপনারা নাস্তিক ভাই/বোনদের জন্য বেশী করে দু'’আ করতে থাকুন, যাতে এরা সরল পথে উঠে আসতে পারে।
আর উগ্র নাস্তিকদের বলছি, সময় থাকতে সুপথে আসুন, সত্য জয়ী হবেই, আর মিথ্যা অপসৃত হতে বাধ্য। এভাবে চললে কালের আবর্তে আপনারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন, জাগ্রত জনতা আপনাদের রুখে দেবেই...
প্রসংগঃ নাস্তিক ব্যক্তির জানাযা...
----------------------------------------------------------------------------------
"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।"
সূরা আল ইমরান,আয়াত ১৮৫
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




