আজ এক সংবাদ সম্মেলনে সৌদী রাষ্ট্রদূত বলেন, তারা মানবাধিকারকে শ্রদ্ধা করেন, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে অন্য কিছু বিবেচ্য নয়।
সৌদী রাষ্ট্রদুতের সাথে তীব্র সহমত জানাচ্ছি। মানুষ যেহেতু স্বয়ং আল্লাহপাক তৈরী করেছেন, তাই মানুষের অধিকার বা মানবাধিকার কতটুকু তা তিনিই ভাল জানেন। যাদের ক্ষমা ক্রয় করার মত আর্থিক সামর্থ্য নাই তাদের জন্য খুন করাকে স্বয়ং আল্লাহপাক শিরচ্ছেদের উপযুক্ত শাস্তি হিসেবে নির্ধারণ করেছেন। নাস্তিকেরা যদি এই বিষয়ে আল্লাহপাককে চ্যালেঞ্জ জানাতে চায়, তাদের উচিৎ কিছু জ্বলজ্যান্ত মানুষ তৈরী করা। যেহেতু, তাদের সেই সামর্থ্য নাই, রয়েছে শুধুমাত্র আল্লাহপাকের- তাই মানবাধিকারের ব্যাপারে মানবাধিকারকর্মীদের চুপ থাকা এবং কোরানকে অনুসরণ করা উচিৎ। সৌদী রাষ্ট্রকে এবং রাষ্ট্রদূতকে ধন্যবাদ, আল্লাহর আইনের পক্ষে থাকার জন্য।
পি. এসঃ রাষ্ট্রদূত আরো বলেন, খুনের বিচার পাওয়া বান্দার হক (হাক্কুল ইবাদ)। নিহতের পরিবারের অধিকার রয়েছে চাহিদা অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া অথবা রক্তের বদলে রক্ত দাবী করা। যেহেতু নিহতের পরিবার আর্ধিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে উৎসাহী নয়, সেহেতু শিরোচ্ছেদ করে তার পরিবারের হক পূরণ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


