দেশে এই প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন করা হয়েছে। এটি কোনো ধরনের তেল-গ্যাস ছাড়া চলবে এবং শতভাগ পরিবেশবান্ধব হবে। তাছাড়া মোটরসাইকেলটি চালু করতে ব্যাটারির প্রয়োজন হবে না। এ মোটরসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের গরিব কৃষক সৈয়দ আলীর ছেলে নুরুজ্জামান।
বুধবার বিকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে নুরুজ্জামান এক প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান, নবীগঞ্জ দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদ উদ্দিন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় উদ্ভাবক চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নুরুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে তিনি বাতাসচালিত মোটরসাইকেল তৈরির কাজ শুরু করেন। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি করা হয়। এ গবেষণায় তার কমপক্ষে ৪ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। কাঠ, লোহা, শিট দিয়ে তৈরি করা হয় এ মোটরসাইকেলটি।
কিভাবে বাতাসের সাহায্যে চলে এমন প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, এ মোটরসাইকেলটিতে একটি হাওয়ার ট্যাঙ্ক রয়েছে। হাওয়ার মেশিন দিয়ে ওই ট্যাঙ্কে বাতাস ঢোকাতে হয়।
৮৩৩টি এসআই পরিমাণ বাতাসে এ সাইকেলটি এক কিলোমিটার রাস্তা চলতে সক্ষম। প্রযুক্তিটির উদ্ভাবক আরও বলেন, এ মোটরসাইকেল চালনায় কোনো তেল-গ্যাসের প্রয়োজন নেই। তবে এতে অল্প পরিমাণে মবিলের ব্যবহার রয়েছে। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে উল্লেখ করে নুরুজ্জামান বলেন, এটি আরও উন্নতভাবে তৈরি ও সর্বত্র বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এ ব্যাপারে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, উদ্ভাবক নুরুজ্জামান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নত প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করতে পারবেন।
আরো পড়ুনঃ
প্রযুক্তি ও ইন্টারনেটের কারণে যে জিনিস গুলো আজ বিলুপ্তির পথে
পাসওয়ার্ডবিহীন জীবনের অপেক্ষায়
গরম গরম LATEST IDM 6.19, সাথে আজীবন লাইসেন্স পাবার সুযোগ (NEW)
ভুতের গল্প প্রেমীদের জন্য ক্ষুদ্র উপহার, ১৩টি ভূতের গল্প ডাউনলোড করে নিন
এবার বাতাসে চলবে মোটরসাইকেল - বাংলাদেশের বিজ্ঞানী হবিগঞ্জের নুরুজ্জামানের উদ্ভাবন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।