ব্লগের অনেকরই একাধিক নিক আছে বলে জানি । তবে কে কোন টা কোন সময়ে ব্যবহার করে সেটা জানি না, তখনই বড় সমস্যার মুখোমুখি হয়ে পরি।
দেখা যায়, একজন ব্লগার একটি পরিচিত নিক নিয়ে সুন্দর পোস্ট দিয়ে যাচ্ছেন আবার আরেক নিকে অন্যরকম পোস্ট লিখছেন বা কমেন্ট করছেন। আবার আরেক নিকে গালাগালী করছেন যা তার মূল নিকের ভাবধারার সাথে মিলে না।
একজন ব্লগারের লেখা পড়ে তার ভাবাদর্শ বা মনোভাবটা অনেকটুকুই বোঝা যায় যদি তার সব লেখা মন দিয়ে পড়া হয়। সেই একি মানুষ আরেক নিয়ে আরেক ভাবাদর্শ বা মনোভাব নিয়ে আসলেই বড় "কনফিশন " সৃষ্টি হয়।
দেখা যায় এক জন পুরোনো ব্লগার নতুন নিক নিয়ে এসে বল্লেন " এসে পড়লাম, স্বাগতম জানান" ....স্বাগতম জানালেই উততরে জানান "হুমম..."
একজন ব্লগার যার সাথে ব্যক্তিগত ভাবে পরিচিত, সেই একি
ব্লগার যখন নতুন বা অন্য নিক নিয়ে ব্লগান তখন সমস্যায় আসেলেই পরে যাই।
এই ভার্চুয়াল জগতে কে যে কোন নিক নিয়ে , কিভাবে ব্লগান, কি বলেন তা ভেবে মাঝে মাঝেই কনফিউশনে পরে যাই।
এ সমস্যা মনে হয় সবারই কম বেশী হয়।
----------
লেখায় ইংলিশ শব্দ এড়াতে চাই সবসময়ই , তবে মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধেই তা ব্যবহার করতে হয় যা এই পোস্টে করতে হয়েছে। ক্ষমাপ্রার্থি এ কারনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


