আমার প্রিয় পোস্ট

mahbub-sumon.com

দেখা রাম দেখে যায় , খেলারাম খেলে যায়

২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:২৫

শেয়ারঃ
0 0 0

চলছে গুলি ,
আবারো ঝরছে রক্ত।
চলবে গুলি,
আবার মরবে মানুষ।
চলছে কাঁদোনো গ্যাস,
আবারো কাঁদছে মানুষ।
মানুষ মরলে কি এসে যায় ?
চলবে কাঁদানো গ্যাস,
আবারো কাঁদবে মানুষ।
মানুষ কাঁদলে কি এসে যায় ?
আবারো জ্বলবে আগুন,
ধ্বংস হবে কিছু।
কিচ্ছু এসে যায় না !!
আবারো জয় আসবে,
সে জয় লুন্ঠিতও হবে।
কি এক নিরন্তন খেলা !!
এ এক আজব লীলা খেলা !!!
মামু, এ এক আজব লীলা খেলা।
দেখা রাম দেখে যায় , খেলারাম খেলে যায়।
আমরা শালা ছাগলের তিন নাম্বার বাচ্চা,
দুই ছাগলে দুদু খায়,
আমরা দেখি,
দেখেই খুশিতে নাচি।
খুশ হো খুশ হো।
তাক ধিনা ধিন।
শালার জীবন,
হায়রে বাংলাদেশ!!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৪
অরুনাভ বলেছেন: দেখা রাম দেখে যায় , খেলারাম খেলে যায় ..... মামা লাইন টা মজা লেগেছে....
৩. ২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দেখা রাম দেখে যায়
খেলারাম খেলে যায়

জট্টিল হইছে...
৪. ২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৭
জ্বিনের বাদশা বলেছেন: ভাল শব্দ ব্যবহার করছেন ... দেখারাম ...এতক্ষণ নিজেরে কি জানি মনে হচ্ছিল ... এখন বুঝলাম, দেখারাম :(

৫. ২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৪
মানবী বলেছেন: "আবারো জয় আসবে,
সে জয় লুন্ঠিতও হবে।
কি এক নিরন্তন খেলা !!- " ভালো বলেছেন মাহবুব সুমন। ৫



আমাদের দেশে যখন কোন রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকে, তখন তাদের এই ধরনের (?)আন্দোলন প্রায় সারা বছর ধরেই চলে। নিজেরা ক্ষমতার লোভে জনগনের জীবন অতীষ্ট করে তুলে আবার বলে যে 'জনগন অতীষ্ট হয়ে, দম বন্ধ হয়ে (?) আন্দোলন করছে।' স্বতস্ফূর্ত হরতাল যদি হয়, তাহলে সধারন মানুষের গাড়ি আর সম্পদ ভাঙচুর, বিনষ্ট হয় কেন? রাজনীতিবিদরা আজ, সামরিক সরকারের বিরুদ্ধে করছে। আগামীকাল বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধেও অন্য দলগুলো একই ভাবে জনগনের নামে ভাংচুর শুরু করবে। আওয়ামিলীগ গেলে তাদের বিরুদ্ধে অন্যান্য দল।

ধরপাকড় আর জেল হাজতের তোপে আজ প্রধান দুটু দলের কর্মীদের মাঝে ঐক্য এসেছে ভালো কথা। কাল তারেক জিয়া জেল থেক বের হলে ওনাকে আক্রমন করা বন্ধ করবে বিরোধী দল? নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হলে বন্ধ হবে এসব ভাঙচুর?

দেশে সামরিক শাসন যেমন চাইনা, আন্দোলনের নামে এসব গোলাগুলি, ধ্বংস যজ্ঞও আর দেখতে চাইনা।
৬. ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:১৪
প্রিয়অপ্রিয় প্রতিবাদি বলেছেন: খাটি কথা। মানবী। আপনার ইমেল টা? :P

 

মোট সময় লেগেছে ০.৯১৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন সাধারন মানুষ
www.mahbub-sumon.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ