আমার প্রিয় পোস্ট
- আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে। - ত্রিশোনকু
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- নিভৃত এক মুক্তিযোদ্ধা আদিবাসীর গল্প - সালেক খোকন
- ইহা একটি কবিতার মত কিছু : চলে যাবার সময় হলে বলো - ইশতিয়াক অাহমেদ
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- তাজা কলমের আর্বিভাব - তাজা কলম
- বেসিসের কর্মশালা - মুনির হাসান
- দার্জিলিং (Land of the Celestial Thunderbolt) ফটো স্টোরি – part 3 - স্বাধিকার
- তারপরও আওয়ামী লীগের বিকল্প রাজনীতি অনুপস্থিত - ইমন সরওয়ার
- নিঝুম দ্বীপ -নিঝুম অরন্য - শ।মসীর
- অতঃপর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ফুটবল দল --- তথ্যানুসন্ধানী প্রতিবেদন + ইন্টারভিউ - মেহরাব শাহরিয়ার
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- শপথ - শতকত
- শান্তির জলপাই পাতা মুকুটে থাকে না - ফারুক ওয়াসিফ
- সেন্ট মার্টিনের পথে ভ্রমন বাংলাদেশ-১ - চন্দন
- ডলারের নিচে চাপা পড়েছে ৮ সহস্র প্রবাসী শ্রমিকের লাশ - আবু নাঈম
- আন্দামান-নিকোবর ভ্রমনঃ-১ - জুল ভার্ন
- আমাদের পাঠশালা, একটি সামাজিক দায়বদ্ধতার বীজবপন। আড্ডা আর উদ্যোগের গল্প - সাদিক মোহাম্মদ আলম
- মনপুরা সিনেমা নয়ঃ- - জুল ভার্ন
- খুব অল্প খরচে বেড়িয়ে আসুন মিয়ানমারের মংডু শহরঃ- - জুল ভার্ন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২১২ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ তিন ছাত্র মুক্তিযোদ্ধা জগৎজ্যোতিদাস, তালেব ও গিয়াস - শামস শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- প্রবাসীর দেশপ্রেম তৃতীয় প্রজন্মে এসে মৃত্যু বরণ করে - রাসেল ( ........)
- শহীদ জননী জাহানারা ইমামের শেষ চিঠি - একরামুল হক শামীম
- জামরুল - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- নাস্তিকতার ইতিকথা - আতিকুল হক
- আমাদের বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুরাঃ পাপমোচনের সময় এখনই - গ্রামের ছেলে
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- গাজা: একটি পূর্বঘোষিত গণহত্যার বধ্যভূমি - ফারুক ওয়াসিফ
- গুগল এ থিসিস সার্চ করুন - বজ্রনিনাদ
- আসুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলতে একসাথে মিলিত হই - জামাল ভাস্কর
- বাংলা ব্লগিং সম্পর্কিত সমন্বিত গবেষণা-প্রকল্পে আপনিও অংশ নিন - ফাহমিদুল হক
- গর্তের কিনার থেকে ফেরা বাংলায় পরের আঘাতটি কবে আসবে? - হাসান বিপুল
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- কর্ণফুলীর মোহনায় বসুন্ধরার বেসরকারী বন্দর - ২ (প্রশ্নোত্তর পর্ব) - দিনমজুর
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ৪ - ফাহমিদুল হক
- আমার মন যখন জাগলো নারে মনের মানুষ এলো দ্বারে- উতসর্গ বাতাসি - লালমোহন ওরফে জটায়ু
- ভুল মানুষের ডেরায় ০২ - রাসেল ( ........)
- বিশ্বাস, কিভাবে? - শাহানা
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- ধর্মভিত্তিক রাজনীতি আর রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের মধ্য দিয়া মানবিকতার মুক্তি ঘটে... - জামাল ভাস্কর
- স্লো ইনিংসে অবশেষে ডাবল সেঞ্চুরী (দুইশ নাম্বার পোস্টে স্মৃতিচারণ) - জ্বিনের বাদশা
- জীবন জয়ী হবে: সরদার ফজলুল করিমের সাথে কথোপকথন - ফাহমিদুল হক
- একজন রবীন্দ্রনাথ আর বিদ্যমান বাস্তবতার বিবরন - জামাল ভাস্কর
- এক দিন লেইখা ছিলাম রে: ইরানী ছবি ও আমার কিছু চলচ্চিত্র ভাবনা - লাল দরজা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- ফ্যাশন ভিকটিম/ ট্রু কস্ট অব চিপ ক্লথস (দুই খণ্ড যুক্ত করে রিপোস্ট) - দিনমজুর
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- নারীর সমানাধিকার নীতি, ষড়যন্ত্রতত্ত্ব ও বাঙালি মুসলমানের গৃহবিবাদ - মাহবুব মোর্শেদ
- নাইল্যাকাডার সূচিপত্র ও প্রাপ্তিস্থান (নাইল্যাকাডা এখন ফরিদপুরে) - দিনমজুর
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- আমাদের পাঠশালা'র নববর্ষ র্যালী - কৌশিক
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- কার কার বই বের হচ্ছে? - মাহবুব মোর্শেদ
- আমি তো সুখে থাকবই - মানব মানিক
কাচ্চি বিরিয়ানী রেসেপি
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৩
কি কি লাগবোঃ
খাসির মাংস (হাড় সহ) ১ কেজি
পোলাওয়ের চাল ( দেশী কালিজিড়া ভালো, নাইলে বাসমতি ) ১ কেজি
পেঁয়াজ ২ টা (বড়)
লেবুর রস ১/৪ কাপ
আদা রসুনের পেস্ট ৬ টেবিল চামচ
লাল মরিচের গুড়া ১/২ টেবিল চামচ ( ইচ্ছা হইলে )
কাঁচা মরিচ ৬ টা
এলাচ ৪ টা
কালো এলাচ ২ টা
দারচিনি ২ টুকরা ( ১" লম্বা )
তেজপাতা ২ টা
পুদিনা পাতা ১/২ কাপ
ধনিয়া পাতা ১/২ কাপ
টক দই ১/২ কেজি
ঘি ২ টেবিল চামচ
তেল ২ কাপ
লবন ( পরিমাণ মতো )
সেফ্রন ( ২ চিমটি ১ কাপ পানিতে গুলানো )
টমাটো ১ টা , কিউব করা
খাসির মাংস ভালো করে ধুইয়া একটা গামলায় লন। টক দই, আদা রসুনের পেস্ট, লেবুর রস, সামান্য লবন, তেল দিয়া ভালো কইরা মাইখা গামলার মুখ বন কইরা ব্লগিং এ বইসা পরেন।২ ঘন্টা ব্লগিং এর পর আইসা দেখবেন মাংস মোটামুটি ম্যারিনেট হইয়া গেছে।
তয় সেরম ম্যারিনেটের জন্য সারা রাইত রাখতারেন।
এইবার চাল ধুইয়া একটা গামলায় রাখেন। একটা হাঁড়িতে ঘির গরম করেন। পেঁয়াজ কুচি দিয়া লাড়াইতে থাকেন। লাড়াইতে লাড়াইতে যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গেছে তখন এলাচ, কালো এলাচ, দারচিনি,তেজপাতা দ্যান। কিছুক্ষন লাড়ান। এই সময় লবন দিতারেন। লবন দিলে পেঁয়াজ পুড়বো না ( টিপস
)
এই বার চাইল ঢাইলা দেন হাঁড়িতে। চাইলের মধ্যে ১ চামচ আদা রসুন পেস্ট, সামান্য লবন দিয়া ভালো কইরা ভাজা শুরু করেন। যখন দেখবেন চাল হাঁড়ির নিচে আটকাইয়া যাইতাছে তখন গরম পানি এমন ভাবে ঢাইলা দেন যাতে পানি চাইল থেইকা ১" উপরে থাকে।
কিছুক্ষন পর যখন দেখবেন পানি কমে আসছে, চাইলের মধ্যে বুদবুদ কম তখন হাড়ি উপরের চাল তুইলা আরেকটা গামলায় রাখেন।
আধা সিদ্ধ চাইলের উপরে ম্যারিনেট করা মাংস ঢালেন। মাংসে উপরে পাশের গামলায় রাখা কিছু আধা সিদ্ধ চাল ঢালেন। এর উপরে কুচি কুচি করা পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ ফালি ছিটাইয়া আবার এর উপর বাকি চাল ঢাইলা দেন। চাইলের উপর সেফ্রনের পানি ঢাইলা হাঁড়ির মুখ ভালো করে সিল কইরা দেন। হাঁড়ির ঢাকনার চার পাশে আটা দিয়া বন করবেন। এইভাবে হাঁড়িটারে ২ ঘন্টা রাইখা দেন। এই টারে দম বলে।
১ ঘন্টা পর হাঁরি হইতে কাচ্চি সার্ভিং ডিশে ঢালেন। এর উপরে টমাটো কুঁচি, পেঁয়াজ ভাজা ছিটাইয়া খাওয়া শুরু করেন।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আইসা পড়েন , আমি অবশ্য অফিসে ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
রেসিপি মনযোগ দিয়া পড়লাম । সেই রকম রেসিপি হইসে । ট্রাই করতে হইবে ।**"সেফ্রন" কি জিনিস বুঝতার্লাম না
লেখক বলেছেন: জাফরান।
পাহাড়ী ফুলের পরাগ থেকে পাওয়া, বেশ দামী।
রঙ ও সুবাসের জন্য দেয়া হয় বিভিন্ন খাবারে, মুলত বিরিয়ানীতে।
লেখক বলেছেন: আরে নাহ, যতটা বলছেন ততটা না। একটু সময় দিতে হয় আর কি।
মানবী বলেছেন:
শুভ জন্মদিন।
লেখক বলেছেন: মানবী ভাবি,
ধন্যবাদ
কেএসআমীন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা। রান্নাবান্না বিশারদ কবে থেকে??
লেখক বলেছেন: রান্না আমার শখ
লেখক বলেছেন: হ , জিয়া ভাই আইসা পড়েন। ভাবি ) বেবি এস্কিমোও ![]()
সাথে রসমালাই আনতে ভুইলেন না
আলফ্রেড খোকন বলেছেন:
চাউল নাই ভাই, চাউল কিনতে লাইনে দাঁড়ানোর পর পাবার সম্ভাবনা ক্ষীণ। ফলে এ যাত্রায় আর হইল না।
আলফ্রেড খোকন বলেছেন:
পুনশ্চ: বুঝলাম আজ আপনার জন্মাবার দিন। মৃত্যুর সমান বয়সী হউন, শুভেচ্ছা।
লেখক বলেছেন: খোকদা ধন্যবাদ
জাতক বলেছেন:
সওয়াবের কাজ করলেন ভাই, এত লোক খাচ্ছে........তবে এটা ঠিক, বাসায় রান্নাটা প্রাকটিস করবো। Send to > Showcase.
লেখক বলেছেন: ধন্যবাদ
gladiator বলেছেন:
ঐ মিয়া আমার কি বনমানুষ নাকি যে মাংস কাচা খামু!
মাংসতো খালি মেরিনেট কর্লেন, চুলাই বা আগুনেতো দিলেননা।
লেখক বলেছেন: মাংস মেরিনেট করলে আধা রান্না হয়ে যায়।
চালতো ৪০%-৫০% হয়েই আছে।
বাকিটুকু দমে দেবার পর ![]()
এটাই কাচ্চির রহস্য ও শিল্প।
কাচ্চিতে মাংস আলাদা রান্না করতে হয় না , কাঁচা কোথায়?
(অ)গাণিতিক বলেছেন:
এখানে একটা কথা আছে!আপনি যদি কাচ্চির স্বাদ উপভোগ করতে চান তাহলে ভুল করেও রাঁধতে যাবেন না। কারণ এই জিনিস যে রাঁধে পুরাটা সময় কাচ্চির সেন্ট শুকতে শুকতে তার রুচির বারটা বেজে যায়।
তবে যদি খাইয়ে অন্যদের মুগ্ধ করতে চান অথবা শুধুই রান্নার মজা পেতে চান তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে অবশই ভোজন রসিক হিসেবে আমাকে দাওয়াত করতে পারেন।
আরেকটা কথা "কালো এলাচ" কি? এটার কি অন্য কোন নাম আছে?
লেখক বলেছেন: আমিও সেরম ভোজন রসিক, আসেন কোলাকুলি করে ফেলি ![]()
কালো এলাচের অন্য নাম আছে কি না জানি না ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভ জন্মদিন.......কাচ্চি বিরিয়ানী আমার কাছে সবচেয়ে সোজা রান্না মনে হয়।অন্য কোন বিরিয়ানীর চেয়ে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: কি বলেন ?
কাচ্চি হলো সবচাইতে কঠিন রান্না বিরিয়ানীর মধ্যে
gladiator বলেছেন:
এইভাবে হাঁড়িটারে ২ ঘন্টা রাইখা দেন। এই টারে দম বলে।
হাড়িটা কুতায় রাকতে হবে? চুলার উপর না ফ্রিজে না ডাইনিং টেবিলের উপর!
লেখক বলেছেন: অপস ........ ম্যানলি বিচে সান বাথে থাকা মাইয়াগো উপ্রে রাইখা দ্যান
আপনারে নিয়া আর পারলাম না ![]()
চুলার উপ্রে রাইখেন, হালকা আঁচে। ৩০ মিন পর চুলা বন্ধ কইরা দিবেন । বাকি ৯০ মিনিট এমনিতেই হয়ে যাবে।
ব্যাংকের কাজে এতো টাইম পান কেম্নে ?
সাইফুর বলেছেন:
শুভ জন্ম দিন......
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: অচুদা ধন্যবাদ
gladiator বলেছেন:
চুলার উপ্রে রাইখেন, হালকা আঁচে। ৩০ মিন পর চুলা বন্ধ কইরা দিবেন ।
এইতো আসল কতাটা এতক্ষনে কইলেন, এই লাইনটাই মিসিঙ ছিলো।
হাজারো মসলাপাতি দিলেন বাট চুলা জ্বালাইতেই ভুইলা গেলেন তাইলে রান্না হইবো?
লেখক বলেছেন: এইবার মনে হইছে।
আপনার এক্টা কমেন্ট মুইছা ফেল্লাম ট্যাকনিকেল কারনে, বুঝেনতো।
মাইন্ড কইরেন না পিলিজ
সাঈফ শেরিফ বলেছেন:
কদিন খুব অর্থ কষ্টে আছি। গত দুই রাত ভাত খাওয়া হইনি। আজ সকালেও করা হইনি নাস্তা।শুধু পানি খেয়ে আছি।কলা পাতা নিয়ে আসব নাকি ভাই? খাওয়াবেন এ কাঙ্গালকে?
লেখক বলেছেন: ![]()
মামু বলেছেন:
কাচ্চির উপর পিলাচ ছিটাইয়া দিলাম
সবাই কাচ্চির উপর পিলাচ ছিটাইয়া খাইবেন তাইলে আরো ভাল লাগব...
লেখক বলেছেন: আপনে আসলেই মামু ![]()
লেখক বলেছেন: ঐটা রেডিমেইড বানাই, রাঁধুনির বোরহানী মিক্স আছে না !
লেখক বলেছেন: আইসা পড়েন
সবার কাছে ফাঁস কইরা দিই, ভাতিজা-বধুর রান্না কিন্তু সেরম! আমি এখনও খাইনাই, তয় ভাতিজার মুখে যতটুক শুনছি তাতেই কবে অস্ট্রেলিয়া যামু সেই হিসাব করতেছি
কাচ্চি খাইয়া লিখতে বসলেন, নাকি লেখা শেষ কইরা খাইতে বসবেন?

দেখি কবে টেরাই দেওয়া যায়
(এর আগে একবার দিছিলাম, ব্যচেলার লাইফে। আট আটজন মানুষরে এক সন্ধ্যার নোটিশে দাওয়াত দিয়া কাচ্চি রাঁধলাম। কাচ্চির ক'ও হয়নাই, ভাত শক্ত ... যাগোরে দাওয়াত করছি সবাই ব্যাচেলার ... ব্যাচেলররা যেকোন খাবার নাকি বিনাবাঁধায় গিলা ফেলতে পারে বইলা জানতাম ... সেইদিন দেখি সবাই মুখ কালো কইরা খাইতেছে ... একজন তো শেষে বইলাই ফেলল, ভাই, বাসায় রুটি আছে?
লেখক বলেছেন: চাচ্চু,
আমার চাচী যে সেরম রান্না করে সেইটা আপনের ছবি দেইখাই বুইঝা লইছি। নইলে কি ১ বছরে ১০ কেজি বাড়ে কারো ![]()
আমি ক্যানবেরায় বইসা উনার রান্নার সুবাস টের পাই।
মিয়া! যেই খাওনটা আইজকা দিলেন, আমার তো গলা দিয়া খাওয়া নামবনা, দুঃখে
েমাঃ িরয়াজুল ইসলাম রােসল বলেছেন:
েমাঃ িরয়াজুল ইসলাম রােসল বলেছেন:
মোরগ পোলাউর রেসেপি হোলে ভালো হোতো,খাশির যা দাম?
ইরতেজা বলেছেন:
খুব ভালো করেছেন সুমন ভাই। রেসিপি পড়েই মুখে জল। হাসিবেরঅবশেষে বিরিয়ানি রেসিপি আর আপনার দুই রেসিপি মিলিয়ে কাচ্চি বিরানি রাধতে হবে
মনুমনু বলেছেন:
বগুড়ায় ছোট ছোট আলু পাওয়া যায় , খোসা ছারিয়ে ডুবা তেল এ লাল করে ভেজে( আলু অর্ধেক করে কাটা) বিরানি'র সাথে পরিবেশন করা যায়
লেখক বলেছেন: খুব ছোট ছোট লাল আলু গুলোর কথা বলছেন! সেই আলুগোলোর স্বাদটাই অন্যরকম। গ্রামের বাড়ি থেকে আসার সময় বগুড়া থেকে কেনা হবেই সেই আলু আমাদের।
লেখক বলেছেন: পোলাওয়ের স্বাদ বাসিতে।
কাল সেই রকম দেশী মাছ কিনলাম। ৬ রকমের। এইখানে থাকলে আইসা পরতে কইতাম।
আরেকটা সহজ পন্থা আছে বিরিয়ানী রান্না করার শান বিরিয়ানী মিক্স কিন্না সেইভাবে রান্না করা। হাতে টাইম না থাকলে সেইটা চালায় দেই।
যূঁথী বলেছেন:
হ্যাপি বার্থডে ভাইয়া। আপনি তো দেখছি রান্নাও পারেন। যদি ভুল না করে থাকি তাহলে আপনার কথা ইরতি আমাকে বলেছিল তবে ও বলেছিল আপনি নাকি জটিল। কিন্তু যে রান্না পারে সে জটিল না মহাজটিল। রেসিপির জন্যে প্লাস। বার্থডের গিফট হিসেবে এক্সট্রা প্লাস। আর ইরতি কে মাইনাস ভুল ইনফরমেশান দেওয়ার জন্যে।
ভাল থাকবেন ভাইয়া। এনজয় করুন আজকের দিন।
যূঁথী বলেছেন:
আরেকটা কথা ভাইয়া। হি হি হি। আমি যতদূর জানি (যদিও আমার জানা আর পাজামার বুকপকেট অনেকটা একই। হে হে হে) কাল এলাচ বলে কিছু নাই। ছোট এলাচ বা বড় এলাচ বলে দুইটা জিনিস আছে। আর কাল এবং সাদা গোলমরিচ আছে। আর ভুল হইলে গুস্তাখি মাফ।
লেখক বলেছেন: কালো এলাচ আছে যুঁথি, বাংলাদেশে ওটাকে হয়তো অন্যনামে
ডাকে, তবে ইন্ডিয়া/পাকিস্তানের লোকেরে কালা এলাচিই বলে। তবে আবারো শিওর হতে হবে আমাকে
কনফিউজড হয়ে গেলাম।
লেখক বলেছেন: আমারো ওজন বারছে
প্যান্ট ছোট হয়ে যাচ্ছে ![]()
যূঁথী বলেছেন:
ভাইয়া কি আর বলব। এইটা আমার বড়ই বদ অভ্যাসের মাঝে একটা। আমি খালি খালি মানুষরে কনফিউসড কইরা দেই। কিন্তু ব্যাপারস না। খাওয়ার কাজ খাবেন। এত্ত চিন্তা কিসের। একটু গরম টা কমুক আমি রান্না করেই আপনাকে জানাব কেমন হয়েছে। আমি রান্না করিও খুব ভাল আর আমি রান্না করতেও খুব ভালবাসি। সো উইস মি লাক।
ভূলু বলেছেন:
অসাধারন মাহবুব ভাই, আপনি খুবই ভাল রাঁধেন। "লবন দিলে পেঁয়াজ পুড়বো না টিপসটা সুন্দর, সবার জন্য বললাম।
প্রাণ চানাচুর বলেছেন:
বরুণা বলেছেন:
এই পোস্ট টি খুবি উপকারী।
রিমঝিম বৃষ্টি বলেছেন:
ইয়ামি ইয়ামি।
িজসান বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
ওবায়দুল হক মাহমুদ বলেছেন:
Nice
ইচ্ছে বলেছেন:
আপনারটা আর সিদ্দিকা কবীরেরটা দুটা মিক্স করে বানালাম, দমে দিয়ে রেখেছি। ইচ্ছে করছে এখনি খেয়ে ফেলি...একটু বেরেস্তা বাকি রেখেছিলাম নামানোর পরে দিব বলে তাই খেয়ে শেষ করে ফেলেছি
মনে হচ্ছে ভালই হবে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















1.jpg)


হেপ্পি বাড্ডে