আমার প্রিয় পোস্ট

জরিনা পাগলীর গল্প

০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩১

শেয়ার করুন:                   Facebook

ঘটনাটা ২ যুগ আগের। বয়স কতোই বা তখন? হাফ প্যান্ট পড়া, সাইকেলে হাফ প‌্যাডেল চালানো বয়স। টিনের চাল দেয়া ছোট্ট যে বাড়ীটায় থাকতাম তার ঠিক পাশেই ছিলো অর্ধ সমাপ্ত একটা বাড়ী। রাতে মাঝে মাঝেই সেখানে এক পাগলীকে দেখতাম। জটলা পাকানো বিশাল চুল। এখান ওখান হতে যোগার করা ন্যাকড়া দিয়ে বানানো কিম্ভুৎ কিমাকার পোষাক। নিজের মনেই একাকী কি সব বলতো সেটা সেই জানতো। হয়তো এখান ওখান হতে ছুড়ে দেয়া খাবারে জীবন বাঁচতো তার। মা বলেছিলো কাছে না যেতে, যেতাম না। ভয় পেতাম খুব, যদি মারতে আসে !

নাহ্ , জরিনা পাগলী কাউকে মারেনি। একদিন সেই নিজেই মারা গিয়েছিলো। ভদ্রলোকেরা যেভাবে নিশ্চিন্তে নিজের বিছানায় মারা যায় সেভাবে নয়, রাস্তার ধারে কুকুর বেড়াল যেভাবে মারা যায় ঠিক সেভাবে। জানাজা হয়েছে কিনা সেটাও জানি না। হয়তো কেউ সদয় হয়ে গোরস্থানে কবর দিয়েছিলো, হয়তো শ্বশানে পুড়িয়েই ফেলেছিলো ! কে জানে; হাজার হলেও মানুষাকৃতির এক প্রাণী যে !

জরিনার আসল নাম জানা হয়নি, জানাও হবেও না কোনোদিন। কি দরকার ?

ছোট বেলা থেকেই টিভিতে-রেডিওতে-মাঠে ময়দানে দু লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা , ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বলে বক্তমা শুনছি। মুক্তিযুদ্ধ শেষে বংগবন্ধু শেখ মুজিব এ দু লাখ মা-বোনকে বীরাংগনা ঘোষনা করলেন।
"বীরাংগনা" শব্দটা শুনতে ভালোই লাগে, এতটুকুই। মাঝে সাজেতো বীরাংগনাদের কথা চেপে যেতেই ভালোবাসী আমরা।

মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছি, পড়ছি , দু লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা বলে মাঠ গরম করছি, কিন্তু এই মা-বোনদের খবর রাখার প্রয়োজন বোধ করছি না। এদের ভুলে যেতে হয়। কবিতা লেখা যায় এদের নিয়ে, কিন্তু সমাজে গ্রহন করা যায় না।

জরিনা ছিলো একজন বীরাংগনা।
সেই দুই লাখ মা-বোনের একজন।
---------
এটা কোনো গল্প না। আধা সত্য মেশানো একটি কাহিনী।
শহরের অনেকেই জানতেন জরিনার কথা। সবাই চেপে যেতেন, আবার অনেকে জানতেনই না ওঁর কথা। স্বাধীনতার এই মানুষগুলো এভাবেই অচেনা, উহ্য রয়ে যায় ইতিহাস হতে।
কিছুই বলার নেই।

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ৩১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: চুপকথা ... বলেছেন: ভালো থাকবেন।
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ, ভালো থাকার চেস্টা করি।

২. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: অরুনাভ বলেছেন: কিছুই বলার নাই........ +
৩. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৩
comment by: যীশূ বলেছেন: জরিনা পাগলী, আমার দেশ, প্রিয় মৃত্তিকা। তাঁর জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: শ্রদ্ধা-ভালোবাসা দিয়ে কিছু হয় ?

৪. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: হুদাই বলেছেন: জরিনা পাগলী, আমার দেশ, প্রিয় মৃত্তিকা। তাঁর জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।
৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৮
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: যীশূ বলেছেন: জরিনা পাগলী, আমার দেশ, প্রিয় মৃত্তিকা। তাঁর জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।
৬. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ২:২৭
comment by: ফারহান দাউদ বলেছেন: কিছু বলার নেই।
৭. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬
comment by: আসিফ আহমেদ বলেছেন: সুমন ভাই, এত সিরিয়াস পোস্টে বলার কিছুই থাকেনা।

ভালো থাকুন।
৮. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: ~টক্স~ বলেছেন: জরিনার জন্য শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসল।
আসলে ঠিকই বলেছেন এঁরা যেন আমাদের সমাজে অস্পৃশ্য, চেপেই যাই আমরা সেই কবে থেকে, কিন্তু আর কতদিন বলেন !!!! জানি, জবাব আমার যেমন জানা নেই তেমন আপনার কাছেও নেই।
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: বলার কিছু পাচ্ছি না।

৯. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: বলার কিছু আসলেই নাই।
১০. ১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২০
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: স্বাধীনতার এই মানুষগুলো এভাবেই অচেনা, উহ্য রয়ে যায় ইতিহাস হতে।

কিছুই বলার নেই।
১১. ১৩ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: ফয়সল নোই বলেছেন: ভাল লিখেছেন।+
১২. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৪
comment by: হাসিব মাহমুদ বলেছেন: মাহবুব সুমন আছেন নাকি ব্যান খাইছেন ?
১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: ব্যান দেওনের কঠিন হুমকি দেয়া মেইল পাইছি ;) কইছে লাফালাফি করলে পুরা ব্যান কইরা দিবো :(

১৩. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৫
comment by: রাশেদ বলেছেন: ইরতেজা কই?
১৪. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: ফিরে দেখা ৭১ - ই সংকলনে আপনার লেখা পেলাম... সংকলনে লেখা পেয়ে ভাল লাগলো।

সবগুলো পড়ার ইচ্ছা রইল।

ভাল থাকবেন।
১৫. ১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২১
comment by: অনন্তমৈথুন বলেছেন: বহুত খুব..

সুমন ভাই, সব ভালোই আছে আর আমিও..
আপনি ভালো'তো ভাই?

১৬. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: েজবীন বলেছেন: বলার মতো কথা খুজেঁ পাই নাই.......
১৭. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মন খারাপ হয়ে গেলো......।
একটা দেশের স্বাধীনতায় যে কত করুণ কাহিনী মিশে থাকে......
আমাদের দেশ তার অন্যতম উদাহরণ।

ভালো থাকবেন।
১৮. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: :(
১৯. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৭
comment by: শেখ জলিল বলেছেন: জিমেইল চেক করবেন প্লিজ!
১৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: মেইলের উত্তরও দিয়েছি জলিল ভাই :)

 



 


এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন ধান,
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলা দেশের প্রাণ॥

আমার তড়িৎ ঠিকানাঃ
sumon.5554@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪০১৪