somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো ব্লগ নিয়ে অল্প কিছু কথা

২৬ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইনের " বাঁধ ভাঙার আওয়াজের" মাধ্যমে বাংলা ব্লগিং এর যে সুচনা হয়েছিলো তারই ধারাবাহিকতায় প্রথম আলো ব্লগের আগমন। সামহোয়্যারইনের পথ ধরে সচলায়তন, প্যাঁচালী , আমার ব্লগ, নির্মান ব্লগের আগমন। হয়তো ভবিষ্যতে আরো ব্লগিং প্লাটফরম আসবে।

প্রথম আলো ব্লগের আগমনকে আমি বাংলা ব্লগিং এর আরেকটি ধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছি। এর আগমনে নতুন ধারার সুচনার সাথে সাথে হয়তো একটি সুস্থ্য/ অসুস্হ্য প্রতিযোগীতাও শুরু হবে ব্লগগুলোর মাঝে। যে ব্লগ ব্লগারদের বেশী সুযোগ সুবিধা দেবে, স্বাধীন মত প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে না সেই ব্লগ ততই জনপ্রিয়তা পাবে এবং টিকে যাবে। এটাই যুগের চাহিদা ও নিয়ম।

অনেকেই এর নীতিমালা সম্পর্কে কঠোর ও তীর্যক সমালোচনা করছেন। আমার নিজের কাছেও এটাকে বড্ড কঠিন ও হাস্যকর নীতিমালা মনে হয়েছে। নীতিমালা কাগজে কলমে থাকলেও এর প্রয়োগের উপরই এর সফলতা ও স্বার্থকতা নির্ভর করে। ব্লগের বিভাগীয় সম্পাদক হিসেবে মাহবুব মোর্শেদ যদি ব্যক্তিগত আক্রোশ বা পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে কোনো স্বীদ্ধান্ত দিয়ে থাকেন সে ক্ষেত্রে তার দায়ভার একান্তই তার ও এটার উপরও ব্লগের সফলতা বা বিফলতা নির্ভর করবে। নীতিমালার ক্ষেত্রে এটা বলতে পারি, ভবিষ্যতে ব্লগারদের মতামত ও পরিস্থিতির উপর নির্ভর করে এর পরিমার্জনা অবশ্য আবশ্যক।

ব্লগস্ফিয়ারের অনেকের মাঝেই প্রথম আলো ব্লগ সম্পর্কে এক ধরনের বিবমিষা ও বিতৃষ্ণা লক্ষ্য করলেও সুকৌশলে এর ভবিষ্যত প্রভাবকে এড়িয়ে যাওয়ার প্রবনতা লক্ষ্য করছি, যেটা আমার চোখে লাগছে। অনেকের কাছেই ব্যক্তি মাহবুব মোর্শেদের প্রতি আক্রোশ এবং হিংসা কাজ করছে। অনেকের কাছেই ইগো সমস্যা ও প্রথম আলো ব্লগে লিখতে না পারার সম্ভাবতাও কাজ করছে। অনেকেই জিনিসটাকে পুরোপুরি ব্যক্তিগত হিসেবে নিয়ে তা সামস্ঠিক হিসেবে দাঁড় করাবার চেস্টায় রত। যেটা হাস্যকর লেগেছে।

প্রথম আলো ব্লগের কাছে সবচাইতে বড় প্রত্যাশা " মত প্রকাশের পূর্ন স্বাধীনতা"। ব্লগে দেশের রাজনীতি বা সরকারের এবং যেকোনো বিষয়ে মত প্রকাশের পূর্ন স্বাদীনতা এবং অবশ্যই সমালোচনা করার পূর্ন স্বাধীনতা থাকতে হবে। ব্লগের মাধ্যমে দৈনিক প্রথম আলো পত্রিকার সমালোচনা আসলেও সেটার প্রতি মর্যাদা দিতে হবে। এসব না করে এসব সমালোচনাকে গলাটিপে মেরে ফেলে আরেকটি অচলায়তনে পরিনত করলে সেটার ফলাফল কখনোই ভালো হবে না। ব্লগের ভবিষ্যত অনেক কিছুর উপরই নির্ভর করছে।

হাঁটি হাঁটি পায়ে পথ চলা "প্রথম আলো ব্লগের" শুভকামনা করছি। এর পেছনে যারা আছেন তাদেরও শুভকামনা।

লেখাটি প্রথম আলো ব্লগে পূর্বে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×