somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলোআপ পোস্ট: নিক কি কপিরাইটেড?

২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো ব্লগে ঘটে যাওয়া নিক ছিনতাই নিয়ে আমি দুটো পোস্ট দিয়েছিলাম। সেখানে নিক "পাইরেসি" এবং এ বিষয়ে কী করা যায় তা নিয়ে ব্লগাররা অনেক পরামর্শ দিয়েছেন। তার ভিত্তিতেই প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করছেন বলে মাহবুব মোর্শেদ এক পোস্টে জানিয়েছেন। সেই আলাপের সূত্রে এবং সামহোয়ারের সাম্প্রতিক কিছু পোস্ট-মন্তব্যের সূত্রে কিছু কথা:

যারা আমার সেই পোস্ট দুটো পড়েন নি তাদের জন্য সংক্ষেপে বলি: আমি লিখেছিলাম, নিকের লিগ্যাল কোনো কপিরাইট নেই, তবে মোর‌্যাল জায়গায় দাঁড়িয়ে কনসেনসাস-এর ভিত্তিতে এর মোকাবেলা করা যায়। "চিকন মিয়া" নিকটি যেহেতু চিকন মিয়া প্যাটেন্ট করান নি (করানো সম্ভবও মনে হয় না) ফলে প্রথম আলো ব্লগে যদি অন্য কোনো "চিকন মিয়া" হাজির হন তাহলে সামহোয়ারের চিকন মিয়া কেবল দীর্ঘশ্বাসই ফেলতে পারেন আইনগতভাবে। কিন্তু এই নিক ছিনতাইয়ের পেছনের রাজনীতিটুকু যেহেতু অনেকেই আঁচ করতে পারেন, সেক্ষেত্রে তাকে নৈতিকভাবে মোকাবেলা করাটা সম্ভব। অর্থাৎ নিকের ওপর নিকধারীর নৈতিক দাবি যেটুকু আছে তার ভিত্তিতেই ফয়সালা করে নেয়াটাই এক্ষেত্রে উপযুক্ত রাস্তা।

এক পোস্টের মন্তব্যের ঘরে লেখক বন্ধু আহমাদ মোস্তফা কামাল দেখলাম লিখেছেন কারো নিক নিয়ে নেয়াটা "অপরাধ"। মনে হচ্ছে তিনি আইনের দৃষ্টিতে এটাকে অপরাধ ভাবছেন। তিনি আরো দাবি করলেন যে, কেউ যদি মুহম্মদ জাফর ইকবাল কিংবা হাসান আজিজুল হক নাম নিয়ে আজেবাজে লিখতে শুরু করে এবং তার প্রতিবাদে উপরোক্ত "আসল" লেখকদ্বয় যদি আইনের শরণ নেন তাহলে আইন "আসল"দের পক্ষেই যাবে। আমার সেটা মনে হয় না।

কারো পিতৃদত্ত (কিংবা এমনকি স্বদত্ত) নাম যদি হাসান আজিজুল হক হয়, এবং তিনি যদি লেখক হন, তাইলে তিনি তার মত লিখে যেতেই পারেন। নামের প্যাটেন্ট হয় না। হাসান আজিজুল হক নাম নিয়ে কেউ যদি "আজেবাজে" লিখেন তাইলে হাসান আজিজুল হক আইনের আশ্রয় নেবেন, আর কেউ যদি তাঁর চে শ্রেয়তর লিখেন তাইলে হাসান কী করবেন? দুই ক্ষেত্রেই কিন্তু তার "ভাবমূর্তি"র সমস্যা আছে।

যার শ্রেয়তর লেখার সামর্থ আছে তিনি পূর্বসুরী লেখকের নাম কিংবা নিক ব্যবহার করবেন না। লেখকের আত্মসম্মান বলে কথা। যে কারণে অনেকের প্রিয় কবি আবুল হাসান তাঁর পিতৃদত্ত নাম "আবুল হোসেন" পাল্টে আবুল হাসান হয়েছিলেন। কারণ আবুল হোসেন নামে পঞ্চাশের দশকে এক কবি ছিলেন (তিনি এখনো আছেন)। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। এই সরে আসাটা নৈতিক, আইনী নয়। আজ যারা প্রথম আলোব্লগে সামহোয়্যারের জনপ্রিয় নিকগুলোকে অনৈতিক ভাবে রেজিস্ট্রার করছেন তাদের আর যাই হোক লেখকের আত্মসম্মানটুকু নেই। লেখার উদ্দেশ্যও তাদের নাই হয়ত। নিরস্ত করাই উদ্দেশ্য। ফলে এই নৈতিকতাবোধের জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নিক ছিনতাইয়ের প্রতিবাদ করতে পারি আমরা। আইনের জায়গায় দাঁড়িয়ে পারি না। বিষয়টা পরিষ্কার থাকা ভাল।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×