আমার প্রিয় পোস্ট

http://joyodrath.blogspot.com/

আমিই লোকালটক!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯

শেয়ারঃ
0 2 0



বইমেলা থেকে নির্জন সেগুনবাগিচা ধরে ফিরছিলাম। হাতে "অপরবাস্তব-৩" সেখানে আবার আমার একখান গল্পজাতীয় জিনিসও আছে। মনে তাই বেদম ফূর্তি। রাত দশটার ঢাকা রাজপথগুলোতে দিনের মতই সরগরম হলেও পাড়ার রাস্তাগুলোর বেশ ঝিমানো দশা। রিক্সাঅলা খালি রাস্তা পেয়ে ভাটিয়ালি ধরল একটা। গানের গলা ভালো। জিজ্ঞেস করতে যাবো "তিন চাকার তারকা"য় নাম দিয়েছিল কিনা, অমনি গলির ভেতর থেকে একটা কালো পাজেরো এসে হার্ডব্রেক করল রিক্সার ঠিক সামনে। ঝটপট নামল জনাচারেক লোক। আমি ভয় পাবার আগেই আমাকে পাঁজাকোলা করে গাড়িতে ভরে ফেলল।

দশাসই দুজন লোক আমার দুপাশে। সামনে আরো দুজন। প্রত্যেকের চোখে সানগ্লাস, কানে কর্ডলেস ইয়ারফোন, হাতে ওয়াকিটকি জাতীয় কিছু। আমি খাবি খাইলাম। জিজ্ঞেস করলাম, আপনারা কে?

উত্তর নেই। চোখ বেঁধে ফেলা হল আমার।

আবার শুধালাম, আপনারা কি ভিনগ্রহের অজ্ঞান পার্টি নাকি?

দিল না উত্তর।

গাড়ি থামল এক পুরানা দোতলা বাড়ির সামনে। আমাকে ঠেলে নিয়ে যাওয়া হল ভিতরে একটা ঘরে। একটা টেবিল সেই ঘরে, আর দুপাশে দুটা বেঞ্চ। মাথার উপরে একশ পাওয়ারের একটা বাল্ব। বেশ খানিকটা নিচে।

"বসুন"।

বসলাম।

"আপনাকে আমরা বইমেলা থেকেই ফলো করছিলাম"।

"কেন বলুন তো?" আমি জিজ্ঞেস করলাম।

"কারণ আপনার হাতে", একজন আমার হাতের "অপরবাস্তব" বইটা দেখিয়ে দিল।

"এটার সাথে আমাকে ফলো করার সম্পর্ক কি"? আমি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম।

"আছে আছে", সবজান্তার ভঙিতে একজন বললেন. "আছে বলেই তো আপনি এখানে, মি: লোকালটক!"

"লোকালটক? কে লোকালটক? কি বলছেন এসব?" আমি রীতিমত বিমূঢ়!

আরেকটা ঘরে আমাকে নিয়ে যাওয়া হল। সেখানে দেখলাম আমার পরিচিত কয়েকজন ব্লগারকে। পিছমোড়া করে বেঁধে ফেলে রাখা হয়েছে কৌশিককে। শওকত হোসেন মাসুমের ডান চোখ অস্বাভাবিক রকম ফোলা। সিমু নাসের-এর সম্ভবত জ্ঞান নেই। একপাশে ব্লগার প্রত্যুৎপন্নমতি, পরিধেয় কাপড় প্রায়-শতচ্ছিন্ন। দূরে, জানলার পাশে ব্রাত্য রাইসু এবং আহমাদ মোস্তফা কামালকে দেখা যাচ্ছে।

"এবার বলেন তো দেখি, এদের মধ্যে কে লোকালটক? সত্যি কথা বললে আমরা আপনাকে ছেড়ে দেবো। লোকালটক ছাড়া বাদবাকিদেরও সসম্মানে ছেড়ে দেবো।"

"লোকালটকের কি হবে?" জানতে চাইলাম। গলা শুকিয়ে কাঠ।

"তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। সে আপনার না জানলেও চলবে। যত কম জানা যায় ততই ভাল। ভেবে দেখুন, আপনি কম জানলে এতক্ষণে বাসায় ফিরে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়তেন। বেশি জানার কারণে আজ এখানে"।

বললাম, আপনারা লোকালটককে চাচ্ছেন তো? ঠিকাছে, ছেড়ে দেন এদের সবাইকে।

একথা শুনে ব্লগাররা সবাই আমার মুখের দিকে তাকাল।

"ছেড়ে দেব? নিশ্চয়ই! আগে বলেন কে লোকালটক?"

এবার চালকের আসনে আমি।

"লোকালটক হচ্ছে ব্রিগেড সিক্সটিন"।

"ব্রিগেড সিক্সটিনটা কে?"

"ফিউশন ফাইভ"।

"ফাজলামির আর জায়গা পাস না! লোকটাকে চিনাতে হবে তোকে......র বাচ্চা! য়ু আর ইন আ রিয়েল ডেঞ্জার বেইবে! এইটা তোগো সামহোয়ার ব্লগ না, এইটা গুয়াতানামো ব্লক। য়ু হ্যাভ অনলি টেন সেকেন্ডস, বল লোকালটক কে?"

আমি একে একে আমার সহব্লগারদের দিকে তাকালাম। ব্যথাক্লিষ্ট সব মুখ। আমার দিকে তাকিয়ে আছে।

"হক মৌলা, আনাল হক!" আমি চেঁচিয়ে উঠলাম।

"কি হল?" রিভলভারের কক করার শব্দটি যেন কানে এল, মনে হল।

"আমিই লোকালটক"!





 

প্রকাশ করা হয়েছে: প্রতিদিনের রাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৪
কদম বলেছেন: বুঝি নাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: কম বোঝাই নিরাপদ!

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: জিও যুগ যুগ!

৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৫
ঘনাদা বলেছেন: হক মৌলা, আনাল হক!
আমিই লোকালটক!
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: হক মৌলা!

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯
কৌশিক বলেছেন: হেভি, জম্পেশ, মাস্ত! লোকালটক বস আপনিই!
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: ইন্টেলিজেন্সের কাছে কৌশিক কিন্তু অন্য কথা কৈছিল!

৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১
অন্যআনন বলেছেন: সুমন ভাই লোকালটক নিয়া একটা রহস্য উপন্যাস লিখে ফেলেন!
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: শীঘ্রই শুভমুক্তি!

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
মোহাম্মদ আরজু বলেছেন: ঘনাদা বলেছেন: হক মৌলা, আনাল হক!
আমিই লোকালটক!
৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩
ফাহমিদুল হক বলেছেন: আগামী অপরবাস্তব-এর জন্য আমি মনোনয়ন দিয়ে রাখলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: ওহহো, আপনেরেও মনে হয় দেখছিলাম ঐ ঘরে! ;)

১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সুমন ভাই এইভাবে আমাগোরে হেস্তনেস্ত করা ঠিক হয় নাই :(( ..

৪ খান দাত শহীদ :((
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: পানির ট্যাংকিতে কারে পাওয়া গেছিল?

১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
মুহিব বলেছেন: ও আচ্ছা। নাইস টু মিট ইউ হেয়ার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: একেবারে সামনের সিটে বসা সেই কমান্ডিং অফিসারটা গলা! খাড়ান চিন্যা লই!

১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮
গুপী গায়েন বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সুমন ভাই এইভাবে আমাগোরে হেস্তনেস্ত করা ঠিক হয় নাই ( ..

৪ খান দাত শহীদ।

হয় নাই, বলেন দান্দান মুবারক শহীদ। কি যে কন্না প্রত্যু :(

আমি কিন্তু ইন্টারন্যাশনাল টক-ঝাল-মিষ্টি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ওরেব্বাস!

১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮
মেঘবাজি বলেছেন: =p~ আমিই লোকল্টক
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: বিপ্লব-স্পন্দিত বুকে মনে হয়.....

১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩
শব্দ স্বনন বলেছেন: ছোট মানুষ। কিচ্ছু বুঝি না!
১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৩
মিলটন বলেছেন: জটিল জটিল খাসা
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৫
মুক্তি মণ্ডল বলেছেন: একেবারে জ্যান্ত লাগছে। জম্পেশ লাগছে।
১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
লুকার বলেছেন:
হা: হা:!

লোকালটক লুকায়ে থাকার সুযোগে সবাই লোকালটক হইতে চায়!
প্রতি বছর নতুন নতুন ব্লগাররে লোকালটক বইলা ঘোষণা দেয়া যায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: এখানে কাহিনী ভিন্ন। লোকালটকের এনোনিমিটি রক্ষায় সবাই লোকালটক দাবি করছে নিজেদের।

২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমিই বুলবুল আহমেদ পান্না ;)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: মিথ্যা বলছিস! বেঈমান!!

২২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
সুদীপ্ত বলেছেন: আমি সুদীপ্ত।:|
২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
সুদীপ্ত বলেছেন: লোকালটক যেই হোক না কেন একদিন তার পরিচয় বের হবেই। আমি সেদিনের অপেক্ষায় আছি।

সিমু নাসের = লোকালটক এটাই বাজারের সবচেয়ে শক্তিশালী গুজব।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: গুজবে কান দিন।

২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
জ্যাক দ্য রিপার বলেছেন: আমিই জ্যাক দ্য রিপার
২৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৭
সামী মিয়াদাদ বলেছেন: দারুন হইছে....


আমিই লোকালটক
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: মানি না.....

২৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
একরামুল হক শামীম বলেছেন: ইয়ে মানে একটা কনফেশন দেওয়ার ছিলো....

আমিই লোকালটক ;)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: নতুন পাগলের আমদানি....!!

২৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২০
ইসানুর বলেছেন: আমিই লোকাল....... না থাক কমুনা ;)
২৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৪
সুদীপ্ত বলেছেন: আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জের সময় আতঙ্কিত ছিলাম। আমার উপ্রে উনার দৃষ্টি পড়লে নাপিত হইতে হবে।:(
৩০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
মুকুল বলেছেন: আমি লোকালটকরে চিনছি।

অল ক্রেডিট গোজ টু বয়েজ! ;)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: একটা ফটুক খুঁজতেসিলাম। যাক পাওয়া গেল।

৩২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
সুদীপ্ত বলেছেন: =p~

আপনি কি এতক্ষণ বসে বসে এইটা বানাইলেন?@লোকাল
৩৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: ফিউশন ফাইভ লুকাল এই কথা কিন্ত আমি বলি না।
৩৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮
মুকুল বলেছেন: তবে লোকালটক বাস্তবেও খুব ছটফটে টাইপ লোক।
৩৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
সামী মিয়াদাদ বলেছেন: চিরুনী অভিযানে মাত্র ১১ কপি জব্ধ!!!!

চিরুনীর ডাটা মনে হয় ভান্গা আছিলো
৩৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
রোবোট বলেছেন: ব্লগিং-স্পন্দিত বুকে মনে হয়
আমিই লোকালটক


এক লোকাল টক লোকান্তরে
লক্ষ লোকাল টক সামহোয়ারে

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: রীতিমত কফিন মিছিল!

৩৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
ফিউশন ফাইভ বলেছেন: মুকুল @ এইবার কারে সন্দেহভাজনের তালিকায় তুলতে চাইতেছেন খোদায় জানে! আরেকটু খোলাসা করেন না দেখি।
৩৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬
কৌশিক বলেছেন: ব্লগিং-স্পন্দিত বুকে মনে হয় আমিই লোকালটক
৩৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৭
মুকুল বলেছেন: লোকাল, কমু না। রহস্যটা থাকুক না হয়। ;)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ওয়েট করেন, এইবার কাল পাজেরো আপনারেই খুঁজবে!

৪০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১
ফিউশন ফাইভ বলেছেন: হা হা হা। মুকুল, বৈলা ফেলেন। রহস্য রাইখা লাভ কী? ;)
৪২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৯
চিন্তা ভাবনা করে ইদুর বলেছেন: আমার লুখাল টক দর্কার নাই, আমার দরখার মডু

ইন্দুরকে উয়াছ করা হইলু। আমার বলগে একঠি ইসট্যঠাস ঝুলাই দেউয়া হইয়াছে যাহার কথাটি এইরকম-

"উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।"

এই বিষইয়ে ইন্দুরের কয়েকঠি ফ্রশ্ন আচে।
০১. ইন্দুর কুন কুন নিয়ম ভাঙ্গিয়াচে?
০২. এই বিষইয়ে কুন নুটিশ আসে নাই কেনু?
০৩. সামু বলগ বর্থমানে আলু বলগের একঠি বাফার বলগ কি না।
০৪. ইন্দুরের শ্যাষ পুষ্টঠি কাহার বাপে ডিলিট মারিলু, তাহা ইন্দুরের নিঝের পাতাই নাই কেনু?

পাপিষ্ঠু মডু ঝবাব দে...
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: সামু বলগ বর্থমানে আলু বলগের একঠি বাফার বলগ কি না।...

---- হা হা হা....

৪৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫
ফিউশন ফাইভ বলেছেন: এথ বড় শাহস! ইন্দুর বাথিজাক উয়াচ করিথেছে? কাপর দি ভালুবাভে ডাকিডুকি রাখ বাথিজা। যেন উয়াচ করিথে না পারে। পাপিস্ঠ মডুক হাথের নিখঠে পাইলে ফিডি সুজা করিভ।
৪৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৬
প্রলয় হাসান বলেছেন: সিমু নাসের নাকি লোকালটক?
৪৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৬
মুকুল বলেছেন: এই ব্লগে এতকাল মানবাধিকার লঙ্ঘিত হইছে। এখন ইঁদুরাধিকার ও লঙ্ঘিত হৈতেছে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: রাজসাক্ষি হৈবেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: রাজসাক্ষি হৈবেন? জজ মিয়া?

৪৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
সুদীপ্ত বলেছেন: হা হা হা। কাগুকে কয়েকদিন ধরে দেখতেছি না। অন্যদিকে ইন্দুরও ওয়াচড! সামু ব্লগ তো পাইনসা হয়ে গেল।
৪৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
বিবর্তনবাদী বলেছেন: আমিতো জানতাম ফিউশন ফাইভ-ই "লোকালটক"। এখনতো দেখছি "আমিই লোকালটক"-ই লোকালটক। :|
৪৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯
চিন্তা ভাবনা করে ইদুর বলেছেন: কুন কতা নাই বার্থা নাই ইন্দুরের গোল্পু ১০ আর ১১ গায়েভ করি পেলা হইলু।

ছিন্তা করিতেচি কি কি উপাইয়ে গোল্পু সাপলাই দেউয়া যাই। ১১ লম্বরঠি যা এককান গোল্পু হইয়াচিল আর কি বলিভ। কিন্তুক কেউ তু পড়িতে পারিলু না :(
৫০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
অ্যামাটার বলেছেন: "পিছমোড়া করে বেঁধে ফেলে রাখা হয়েছে কৌশিককে। শওকত হোসেন মাসুমের ডান চোখ অস্বাভাবিক রকম ফোলা। সিমু নাসের-এর সম্ভবত জ্ঞান নেই। একপাশে ব্লগার প্রত্যুৎপন্নমতি, পরিধেয় কাপড় প্রায়-শতচ্ছিন্ন। দূরে, জানলার পাশে ব্রাত্য রাইসু এবং আহমাদ মোস্তফা কামালকে দেখা যাচ্ছে।"---জোশশশ....!!!
৫১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
রণদীপম বসু বলেছেন: আহা ! শেষ পর্যন্ত লোকালটক'রে সুমন রহমানই ব্ল্যাকমেইল করলো..!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ব্ল্যাকমেইল না, ইমেইল করলাম।

৫২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮
কালপুরুষ বলেছেন: মনে দুষ্ক, হালার পোলাপাইনগুলান আমারে ছবি তুলবার দেয় নাই।
৫৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১
চিন্তা ভাবনা করে ইদুর বলেছেন: তুমরা কেউ ভই পাইয়ু না। যতোই বান্দিয়া রাকুক, ইন্দুর টিখই দাত দিয়া দড়ি কাঠিয়া তুমাদের মুকথ করিয়া আনিবেক।
৫৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: চাপা মারলেন ক্যান?!? মামাগো হুংকার শুইনা আপনি তো আমার দিকে আঙ্গুল তুইলা বললেন- উনিই লোকালটক। তারপর ঝড়-ঝাপ্টা যা গেল আমার ওপর দিয়েই, আর এইখানে আইসা চাপা ছাড়লেন- 'আমিই লোকালটক!' x( x( x(
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: আপনেরে কি এতক্ষণে ছাড়ল?

৫৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৬
অমি রহমান পিয়াল বলেছেন: একমাত্র আমিই জানি লোকালটকের সত্যিকার পরিচয় :(
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: তথ্য আকারে, নাকি অনুমান আকারে?

৫৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৫
অমি রহমান পিয়াল বলেছেন: তথ্য-অনুমান মানে? জ্বলজ্যান্ত মানুষ নিয়া কথা বলতেছি
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আনাল হক! আমিই লোকালটক!

৫৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২
কৌশিক বলেছেন: লোকালটককে খুঁজে বের করার জন্য একটা প্রোগ্রাম হাতে নেয়া যায়। ভার্চুরিয়েলিটিশো। বিজেতা পাবে লোকালটকের অটোগ্রাফ সম্বলিত অপরবাস্তব-৩ এর একটা পৃষ্ঠা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: তাইলে আমারেই দিয়া দেন। আমি পাইয়া গেছি!!

৫৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩
জ্বিনের বাদশা বলেছেন: অফটপিক:
এবার আপনার কোন বই বের হয়নাই?

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: না। গতবার বের হওয়া কবিতার বই মেলায় এসেছে এবার।

৫৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
শিরোনামহীন বলেছেন: েহহেহেহহেহেহহহেহেহেহে ;)
৬০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমিই বুলবুল আহমেদ পান্না ;)

লেখক বলেছেন: মিথ্যা বলছিস! বেঈমান!!

===============================

আচ্ছা যান, তাইলে আমিই লোকালটক!! ;)
৬১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৬
ফিউশন ফাইভ বলেছেন:
বিনা অপরাধে এতগুলো মানুষকে অকথ্য নির্যাতনের বিচার চাই।
এই ঘটনার নিন্দা জানানোর ভাষাও আমার জানা নাই। :(
৬৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১০
নীড় সন্ধানি বলেছেন: লোকালটক কিন্তু বইঙ্গা না, হি ইজ রিয়েলী 'লোকাল'........বাকীটা কমু না।
৬৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৯
রোবোট বলেছেন: এই ব্লগের কমেনট নিয়ে নিরবাছিত কমেন্ট সমগ্র বানায় ফেলেন।
আমার সিলেকশন:
১। সামু বলগ বর্থমানে আলু বলগের একঠি বাফার বলগ কি না?
২। এই ব্লগে এতকাল মানবাধিকার লঙ্ঘিত হইছে। এখন ইঁদুরাধিকার ও লঙ্ঘিত হৈতেছে!
৬৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮
শওকত হোসেন মাসুম বলেছেন: হা হা হা হা হা
জটিল। তবে ঘটনার দিন আমি দেশে ছিলাম না।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: তাইলে আমি কারে দেখলাম? ডান চোখ মাইরের চোটে ফুইলা আছে। অবিকল আপনের চেহারা তো!

৬৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
রিফাত হাসান বলেছেন: সুমন ভাই ওয়েষ্টার্ন টাইপ গল্প লিখে ফেললেন রীতিমত।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: আনাল হক! এইটা ইস্টার্ন-টাইপ!!

৬৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৪
পথিক!!!!!!! বলেছেন: আমি লোকলটকরে একটু সামনে পাইলে পায়ের পাদুকা খুলে তার বদনের চর্মে সজোরে স্পর্শ করতাম.....শালায় বহুত ঘাপাইতাছে ....
৬৮. ২১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০০
কিশোরি বলেছেন: কী সব ফরেনটক না লোকালটক ! কিছুই বুঝতে পারছিনা ! আমি নতুন মানুষতো ! তবে লেখাটা দারুন উপাদেয় হয়েছে
৬৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
এরশাদ বাদশা বলেছেন: লোকালটক>ব্রিগেড সিক্সটিন> ফিফা= আন্ডা।
৭০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
এরশাদ বাদশা বলেছেন: লোকালটক>ব্রিগেড সিক্সটিন> ফিফা= আন্ডা।
৭১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪
রাজীব_নন্দী বলেছেন: এসবের মানে টা কী?
৭২. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৪
হিমাংশু বলেছেন:
সুর কি মশকরা করেন?
লোকালটক তো আমি!

 

মোট সময় লেগেছে ১.০৫৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ