somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নীরবতার মাঝে...

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নীরবতার মাঝে তোমাদের জন্য কোন ভাষা নেই!
কোন বর্ণ, স্বর অথবা ধ্বনি নেই!

তুলির স্পর্শহীণ অগোছালো আমার ক্যানভাসে
কোনদিন হয়নি আঁকা-
তোমাদের প্রজ্জ্বোল প্রোর্ট্রেট।

অথচ আমার অনুভবের মধ্যে
তোমাদের পদচারণা স্পষ্ট হয়ে ওঠে প্রতিদিন,
তোমাদের রক্তঋণের বাগানে ফোটা
এক একটি প্রিয় বর্ণমালা ছুঁয়ে
প্রতিদিন শুরু হয় আমার সকাল।

আমার নীরবতার মাঝে তোমাদের জন্য কোন কান্না নেই।
কোন শোক, কোন শ্লোগান, কোন নগ্ন পায়ে হেঁটে যাওয়া নেই।
বিশ্বাস করি, মায়ের মৃত্যুর পর 'মা' ডাকের এক চীৎকারে-
সব কান্নাই ঝরে ছিল একসাথে।

অদ্ভূত সেই অনন্য একুশ সকালে
আত্মোৎসর্গের রক্তাক্ত অমর অঙ্গীকারে
তোমরা ওরকম যূথবদ্ধ না হলে
‘মা’ ডাকের এই চীৎকার,
কীভাবে কেমন করে আজ- পৃথিবী কাঁপাতো?

আমার নীরবতার মাঝে-
তোমাদের জন্য কোন ‘কথকতা’ নেই।
কোন শোক, কোন গাঁথা, কোন বেদনার্ত শব্দমালা নেই।

তবুও আমার কষ্টের কবিতায়- বারবার
সারথি হয়েছো- তোমরাই
অণুক্ষণ, বেদনায় বিষন্ন আমার ভায়োলীন
কেঁদে কেঁদে স্মরণ করেছে
তুলনাহীণ সেই অনিঃশ্বেষ-অনিবার্ণ-উৎসর্গ তোমাদের।

আমার নীরবতার মাঝে তোমাদের জন্য কোন সন্তাপ,
কোন ক্ষোভ, কোন বিতর্ক, সংশয় অথবা দ্বিধা নেই।

শুধু আমার বর্ণমালা নিগৃহীত হলে
মুহূর্তে জ্বলে ওঠে আমার ক্ষোভ।
আমার ভাষার কোন বিকৃতি হলে, পলকেই
রক্তে নাচে সেই রক্তঝরা এক ‘আগুন ফাগুন’।

আমার নীরবতার মাঝে তোমাদের জন্য কোন ফুল,
কোন সুগন্ধী আগরবাতির আনুষ্ঠানিকতা নেই।
কোন গান, কোন সাজানো গোছানো পুষ্পের স্তবক নিয়ে
হাজিরা দেইনি কোনদিন –নিশ্চল, নির্বাক
স্মৃতি স্তম্ভে তোমার।

অথচ আমার বর্ণমালা সমৃদ্ধ হয়েছে প্রতিদিন
সন্তর্পণে, স্ফূর্ততায়, তোমাদের প্রতি- অনিঃশেষ
শ্রদ্ধা ও সুগভীর ভালবাসায়।

মুগ্ধতায়, অনুগত হাতে-
আমার শ্রদ্ধাঞ্জলী সব- মিশে গেছে প্রতিদিন
শহরের আঁনাচে কাঁনাচে ফোঁটা- কৃষ্ণচূড়ার লাল ফুলে।

আমার নীরবতার মাঝে কোন সুধাময় ‘সুভাষণ’,
কোন ভাললাগা ‘সংলাপ’ নেই।

হয়তো একটি মিনার আজ ধারণ করেছে সব প্রিয়তোষ সংলাপ,
প্রিয় সাবলীল -'বাক্য' আমার।

আমার নীরবতার মাঝে তোমাদের জন্য কোন ভয়াবহ চীৎকার নেই।
সব চীৎকার, সব ক্রন্দন আজ মিলে মিশে একাকার-
'আমার ভায়ের রক্তে রাঙানো?'-র মতো চির শোকার্ত,
বেদনা-বিধুর এক গানে।



রচনাঃ ২১শে ফেব্রুয়ারী,২০০৮
........................................................
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২২
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×