আমার প্রিয় পোস্ট
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা। - টিটু
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- “১০০% ঝামেলা মুক্ত হোন মাদারবোর্ড সিডি ইন্সটল দেয়া থেকে” - রেজাউল করিম (রকি)
- উইকিপিডিয়ার ওয়ার্কশপ শেষে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নতুন প্রেরনা পেলাম। - মোঃ আরিফ রায়হান মাহি
- এক সন্ধ্যায় – পতেঙ্গায় - শিরীষ
- আজকের রাত তুমি নির্জন রেখো - শিরীষ
- স্বপ্নখোর ঘুমে - প্রণব আচার্য্য
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- !!!!!!!!! পাইরেটেড XP SP2 কে Genuine করে নিন!!!!!!!! - ভালো কথা
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- গুগলের নতুন দুই চমক: বডি ব্রাউজার ও n-gram - মেঘলা মানুষ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- উইকিপিডিয়ায় লিখতে আগ্রহীদের জন্যে ওয়ার্কশপ - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- তুমি - প্রণব আচার্য্য
- তুমিহীন একটি কবিতা - চতুষ্কোণ
- ফ্রীওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- পরাক্রান্ত বোধ - সেজুতি_শিপু
- টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং - শামির শাকির

ফ্রি কোডেক
এখন থেকে সব ধরনের মিডিয়া ফাইল চালান নিশ্চিন্তে
- ডিজে আরিফ রক্স

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!! 
- ডিজে আরিফ রক্স
- সরকারী কাজে বাংলা ইউনিকোড ব্যবহার - ইনক্রেডিবল
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- এক বিষন্ন সুন্দর দিনের কিছু এলোমেলো কথামালা - চতুষ্কোণ
- সমর্পিত যাত্রা - সেজুতি_শিপু
- নিজ হাতের লেখা দিয়ে বানিয়ে ফেলুন ফন্ট! - ডাঃ তানজিল
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো ?
২১ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫০
আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারো?
আজ কি আমার গোলাপ বাগান, শুভ্র মায়ার শোভণ সকাল
ভরছে দু’চোখ, অন্য আলোয়, অন্য কারো?
আজ কি আমার তীব্র দুপুর, দীপ্র বিভায় ঢালছো বুকে,
অন্য হাওয়ায়, অন্য কারো?
আজ কি আমার অংকিত মুখ
প্রবল চেনা ওষ্ঠ চিবুক,
দিচ্ছো ঢেলে, বিস্বাদ চাওয়ায়, অন্য কারো?
আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
আজ কি আমার সন্ধ্যা-যাপন
স্বর্ণালী সুর, কণ্ঠ আপন
নিঃশেষে কেউ নিচ্ছে টেনে,
অন্য সেতার, অন্য তারে ?
যে ক’টি ফুল শুদ্ধ প্রেমে
ক্লান্ত, কঠিন পাথর কেটে
তোমার জন্য সাজিয়েছিলো-
একটি মানুষ, জীবন ব্যেপে
আজ কি হঠাৎ ভুলের তোড়ে
সেই কটি ফুল দিচ্ছো তুলে,
করাঙ্গুলে, অন্য মুঠোয়, অন্য হাতে?
যে কটি দিন পৃথক খামে, সারাজীবন রাখবে ভরে-
এমন কথাই, অঙ্গীকারে, অষ্টপ্রহর শুনিয়েছিলে,
আজ কি তবে ফেললে খুলে
অন্য কোন বাঁশীর সুরে
সে অঙ্গীকার, অঙ্গুরীয়?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জিজ্ঞাসা, চিরন্তণ ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগ ইমন বলেছেন:
এতক্ষণ অপেক্ষা করছিলাম ।
লেখক বলেছেন:
মুকুল,
শুভেচ্ছা নেবেন।
অনেকদিন ধরেই ব্লগে লগ ইন করা বা কিছু লেখার সময় করতে পারছিলামনা বলে নিজের উপরই রাগ হচ্ছিলো ভীষণ।
শেষপর্যন্ত আজ, ব্লগারদের আড্ডায় যাবার আগে এটি লিখে নিয়ে গিয়েছিলাম।
ওখানে আবৃত্তিও করেছিলাম কবিতাটা। বলেছিলাম আজ রাতেই পোষ্ট করবো...।
যাক, আপনি আছেন কেমন?
রাগ ইমন বলেছেন:
প্রথমে ছবি ঃ দুর্দান্ত মিলেছে কবিতার ভাবের সাথে । কবিতা ঃ
অনেক দিন পরে এমন ছন্দময় , ভাবে পরিপূর্ণ, অঙ্গ চয়নে আবেদনময় আর অল্প কথায় বিস্তৃতি দৃশ্যকাব্য ---- মন প্রাণ ভরে গেলো । ভীষন সুন্দর হয়েছে । সন্ধ্যায় আবৃত্তিটা আরও দারুন ছিলো চাঁদের আলোয় ।
একজন প্রেমিকের তীব্র অভিমান হিমের সন্ধ্যায় ধোঁয়াটে কুয়াশার মত জড়িয়ে আছে চরণে চরণে ।
পুরো কবিতাটাই ছন্দকে এমন মুন্সিয়ানায় ধারন করেছে যে শেষের ছন্দপতনটাকে মেনে বেশ কষ্ট হচ্ছে আমার । যদি অপরাধ না নেন তো বলি ,
সে অঙ্গীকার , অঙ্গুরীয় ? ---- লিখলেও আমার মন বলছে , কবিতার রসে ব্যত্যায় ঘটবে না, কিন্তু ছন্দ ঠিক থাকবে।
কবিতা নিয়ে কিছু না জেনেও অনেক কথা বলে ফেললাম , আশা করি কিছু মনে করবেন না । আর আপনাকে ধন্যবাদ এইটা লেখার জন্য ।
লেখক বলেছেন:
আনন্দের সাথে আপনার সাজেশান মেনে শেষ লাইনটিকে বদলে দিচ্ছি।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মাগার আমি কিনতুক আইসক্রীম পাইলাম না।
কেমতে কি ??
কালপুরুষ বলেছেন:
এক কথায় অসাধারণ! মন ভরে গেল এমন একটা কবিতা পড়ে। মিস করলাম আপনাদের। পুষিয়ে নিলাম আপনার কবিতা পড়ে।
লেখক বলেছেন:
ধন্যবাদ কালপুরুষদা।
আপনাকে আমরাও মিস করেছি।
রাগ ইমন বলেছেন:
আজকে আমার বিকেল গুলো অন্য কারো অন্যরকম সেই যে তুমি , এই যে আমি , বদলে গেছি সময় বুঝে
তোমার স্মৃতি অদল বদল , আমার দু' চোখ পিছন খুঁজে
একটু শুধু চায় পেতে চায় সেই প্রিয় স্বাদ
অন্য রকম নতুন করে ।
বেহাল আমার ছোট্ট তরী , ভীষন গেঁয়ো এ কান্ডারী
অতীত চাদর পাল তুলেছে , সব ভুলে আজ সব ভুলেছে
সুনীল ঢেউ এর শুভ্র ফেনায় , ভীষন চেনা এই অচেনায়
আজকে একা অন্ধকারে ।
যেখান থেকে যাত্রা শুরু সেখান থেকেই বারংবারে
নিত্য আমার বৃত্ত রচন অঙ্গীকারের খেলায় হারে
বিকেল গুলো অন্য কারো , রাতের প্রহর একলা আমার
দাঁড়িয়ে থাকুক অহংকারে ,
আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ?
লেখক বলেছেন:
অসাধারণ লিখেছেন রাগ ইমন !
এমন দ্রুত এমন চমৎকার ছন্দ লেখার মুন্সীয়ানা শুধু আপনাকেই মানায়।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অসাধারণ...........অনেক দিন পর এলেন।
ছবির সাথে কেমন যে মিলে গেলো কবিতা....সেটাই ভাবছিলাম।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
ধন্যবাদ সাজি।
সত্যিই অনেকিদন পর এলাম।
কিছু সমস্যার কারণে নিয়মিত হতে পারছিনা।
সামহয়্যারে নিয়মিত লিখতে না পারার যন্ত্রণার কথা লিখে রেখেছি নীচের দুই পোষ্টে.....
কেমন আছো, প্রিয় সামহয়্যার ইন ? (১)
Click This Link
কেমন আছো, প্রিয় সামহয়্যার ইন ? (২)
Click This Link
রাগ ইমন বলেছেন:
সুনীল , প্রিয় পোস্টে আর অনুমতি দিলে এই কবিতাটা এক বন্ধুকে উপহার দিতে চাই । কি সব বলেন , আমার লেখার হাত খারাপ হয়ে গেছে অথবা যতটা স্থিরতা দরকার , ততটা স্থির হতে পারছি না । সেই ডামাডোলে কবিতার মান নেমে গেছে অনেক । নিজের আগের লেখা গুলো পড়ে কান্না আসে । কি সব বিশ্রী লেখা বের হচ্ছে আজ কাল - ব্লগে আসি মায়ার টানে । নইলে , আমার এখন অন্য কোথাও, অন্য রকম থাকার কথা ।
দিন গুলো তো আগেই ভাগ হয়ে গিয়েছে । খুব শীঘ্রই রাত গুলোকেও ভাগ দিতে হবে ।
লেখক বলেছেন:
কবিতাটা এক বন্ধুকে উপহার দিতে চান, তাতে আবার অনুমতির কি প্রয়োজন?
আপনার বেশ কিছু লেখা ব্লগে বহুলভাবে প্রশংসিত হয়েছে।
আর ছন্দ বিষয়ে আপনার প্রশংসাতো আরো আগে থেকেই আছে !
লুলুপাগলা বলেছেন:
সুনীল সমূদ্র বলেছেন:আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
রাগ ইমন বলেছেন:
বেহাল আমার ছোট্ট তরী , ভীষন গেঁয়ো এ কান্ডারী
অতীত চাদর পাল তুলেছে , সব ভুলে আজ সব ভুলেছে
সুনীল ঢেউ এর শুভ্র ফেনায় , ভীষন চেনা এই অচেনায়
আজকে একা অন্ধকারে ।
অনেক দিন পর এমন একটি কবিতা দৈত কবিতা পড়লাম। খুবই ভাল লাগছে। দুজনকেই ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
খুব অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্লেষণে আইটি জগতের লোকেরা সবসময়ই পটু।
রোডায়া বলেছেন:
এইটা কি করলেন? আমার লেখাটা লিখে ফেললেন?
লেখক বলেছেন:
তাই নাকি?
হয়তো দূরের কোন নক্ষত্র থেকে পেয়ে গেছি আপনার অনুভব।
রাগ ইমন বলেছেন:
ধন্যবাদ , লুলু পাগলা ।
আপনার প্রোফাইল পিক দেখে বুঝার উপায় নাই আপনি মানুষটা এত্ত কিউট
জটিলসসসসসসসসসসস মজা পেয়েছি আপনাকে দেখে ।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
ব্লগে অনিয়মিত বলে আপনার বেশ কিছু লেখা মিস করেছি।
পড়বো শীগগিরই।
লেখক বলেছেন:
ধন্যবাদ শামীম।
আরো ধন্যবাদ, আজকের সুন্দর আয়োজনের জন্য।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
রাতমজুর বলেছেন:
৫+
লেখক বলেছেন:
কবিতাটা আপনাকে দিতে এতোটুকুও আপত্তি নেই।
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
নির্বাসিত বলেছেন:
অসম্ভব সুন্দর একটি কবিতা। আপনার বাজাবার হাতটি বড় মিষ্টি। এখন থেকে প্রতিটি বিকেলে প্রকৃতিকে আরো একটু বিষন্ন মনে হবে। মনে হবে কোথাও একজন কবি দুঃখে আছেন।আপনাকে অজস্র ধন্যবাদ আমার মন খারাপ করিয়ে দেওয়ার জন্য।
লেখক বলেছেন:
আপনার মন্তব্যটি এতো চমৎকার হয়েছে যে, তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারিনি।
"এখন থেকে প্রতিটি বিকেলে প্রকৃতিকে আরো একটু বিষন্ন মনে হবে। মনে হবে কোথাও একজন কবি দুঃখে আছেন।"
সত্যিই কি তাই? তাহলেতো সত্যিই খুব বেদনার ব্যাপার !
.........আপনার মন খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত।
মুহিব বলেছেন:
ভাল লাগল। দীপ্র বিভা কি
লেখক বলেছেন:
দীপ্র বিভা হচ্ছে প্রজ্জ্বোলিত বা অতি উজ্জ্বল আলোকছটা ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আবু সালেহ বলেছেন:
ছবি এবং কবিতার দূর্দান্ত সমন্বয়....কবিতা পড়ে মনটা ভরে গেলো....
আমার প্রিয় পোস্টে অন্তর্ভুক্তি....
সাইফুর বলেছেন:
আপনার আবৃত্তিতে কবিতাটা অসাধারন লেগেছিলো
হমপগ্র বলেছেন:
আপনার আবৃত্তি শুনেছিলাম। পাশ দিয়ে চাঁদও গাছের আড়ালে লুকিয়ে শুনছিল... খেয়াল আছে?অপেক্ষায় ছিলাম। আমি আর চাঁদ আবার কবে এক হবো!
পথিক!!!!!!! বলেছেন:
আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদকাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
-----------
.....
দারুন অভিব্যক্তি ...শুধু এই দুলাইনেই নয় ...পুরো কবিতাতেই.....
কখনও কোন লাইন পরেই বদেনায় মন ভরে ওঠে আবর পরক্ষণেই মনে পরে যায় বিশেষ কারও কথা .......
সুখ সুখ কষ্ট.....
কবিতায় ভীষণ স্পষ্ট
পথিক!!!!!!! বলেছেন:
ছবিটা তে লোকটার বসে থাকার ভঙ্গিটা দারুন...সেখানেও ভাব যেন সুখ সুখ কষ্ট।পিলাস তো অবশ্যই
রাগ ইমন বলেছেন:
প্রিয় সুনীল , আসছে চৈত্র সংক্রান্তি ১৪১৪ সন এর শেষ দিনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আপনার এই কবিতাটি আমার উত্তরসহ আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করছি ।
বিনীত
রাগ ইমন
শেখ জলিল বলেছেন:
প্রিয়তে রাখলাম।
কাঙাল মামা বলেছেন:
জোস কবিতা
সখ্য বলেছেন:
প্রশ্ন গুলোর উত্তর কোনোদিন জানা হয়না......আর খুব নিশ্চিতভাবে জানলে হয়তো নিজের সাথেই ভান করা, না জানার....
খুব ভালো লেগেছে আপনার কবিতাটা।
শত রুপা বলেছেন:
এত সুন্দর কবিতাটা এতদিন আমি পড়িনি কেন!
শিশিরবিন্দু বলেছেন:
+
রিমি (স. ম.) বলেছেন:
শত রুপা আর শিশিরবিন্দুর সাথে একমত।
রুদমী বলেছেন:
খুব সুন্দর!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















