আমার প্রিয় পোস্ট
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে)
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৬
কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-
অশেষ শুভেচ্ছা বিলানো সেই
অপরূপ হৃদয়ের
অপূর্ব উণ্মেষ দিনে।
কোন ফুলই যথার্থ নয়-
তার শব্দমালার সুষমা ছাড়িয়ে
এতোটুকু অধিক-সুগন্ধী ছড়াতে।
কোন মাল্যই পারেনা ভরাতে
তার সীমাহীন সক্ষমতার
সুধাময় সেই এক
স্বয়ম্ভর সাজি।
আজ তাই-
শুধু মেঘের সীমান্তে পাঠিয়ে দেওয়া যায় এক চিঠি
প্রার্থনা করা যায়-
অতঃপর সেই বৃষ্টিই নামুক অবিরাম
আগামীর অনাগত দিনে-
বহুকাল যত্নে যা সাজিয়েছে একজন-
হাতে নিয়ে অন্যরকম, অপরূপ এক
কবিতার সাজি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শুভেচ্ছা, জন্মদিনের.... ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে ।
পথিক!!!!!!! বলেছেন:
Happy Birthday to Sajia
মৃন্ময় আহমেদ বলেছেন:
দিনগুলো নিয়ে আসুক শুভ্রতার অনিন্দ্য পরশ।।
লেখক বলেছেন:
অনেকদিন পর আপনাকে পেলাম মৃণ্ময়।
আপনি ভালো আছেন তো?
রুবেল শাহ বলেছেন:
শুভেচ্ছা আপুর জন্মদিনে--------------
পথিক!!!!!!! বলেছেন:
ভুলেই গিয়েছিলাম যদিও ফেসবুকে দেখছিলাম জন্মদিনের তািরখটা কবি সাজিয়ার
আরিফ থেকে আনা বলেছেন:
শুভ জন্মদিন
বালুকাবেলা বলেছেন:
আজকের দিনে পৃথিবীতে এসেছে শিরীন সাজিতাই সুভেচ্ছা দিলাম আজি,
অনাগত দিন হোক আরো শুভ এই কামনা করি।
HAPPY BIRTH DAY SHAJE
ফেরারী পথিক বলেছেন:
সাজিপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সেইসাথে কবিকেও .....
এতো সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য .........
তারার হাসি বলেছেন:
প্রিয় সাজি, অনেক অনেক শুভেচ্ছা ! প্রতিটা দিন আপনার হোক।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুনীল সমুদ্র কি বলবো?
সত্যি অভিভূত...........এত সুন্দর একটা কবিতা।
সবখানে আজ এত ভালোবাসা ছড়িয়ে আছে............সব শুভেচ্ছা ,সব ভালোবাসা কুড়িয়ে নিলাম ।আমার আগামী দিন গুলোতে পাথেয় হয়ে থাকবে।
শুভেচ্ছা অনেক সুনীল এবং সবাইকে।
অরন্য আগুন বলেছেন:
প্রচন্ড ভালো একটা সৃষ্টি। চমৎকার। বিশেষ করে শেষের লাইন ক'টা।সুনীলদা, আমি বরাবরই আপনার কবিতার ভক্ত। কিন্তু এর আগে কখনো আপনার ব্লগে কমেন্ট করার সাহস পাইনি। আজ খুব সাহসী হয়ে গেলাম নিজের প্রয়োজনেই।
দাদা, আমার ব্লগে গুটিকয়েক ছাইপাশ লিখেছি। যদি এক নজর দেখে দুটো কথা মন্তব্যের ঘরে লিখে আর্শিবাদ দিয়ে যেতেন, বড়ই কৃতার্থ হতাম। ধন্যবাদ সুনীলদা।
রাশেদ বলেছেন:
সাজিপু, শুভ জন্মদিন।
হাতে নিয়ে অন্যরকম, অপরূপ এক
কবিতার সাজি।
...হুম! এইতো আমাদের সুলতানা শিরীন সাজি।
আলী আরাফাত শান্ত বলেছেন:
আপনার জীবন ভরে উঠুক ফুলে ফুলে আরো রঙ্গিন হয়ে।শুভ জন্মদিন আপু।
মাহবুব সুমন বলেছেন:
হেবি বাড্ডে @ সাজিজীবনটা অনেক অনেক সুন্দর হোক এই কামনায়।
সুখি ও বিশাল আনন্দময় জীবন হোক সাজির।
রন্টি চৌধুরী বলেছেন:
শুভ জন্মদিন আবারও সুলতানা শিরীন সাজি কে
সাইফুর বলেছেন:
শুভজন্মদিন
ভাস্কর চৌধুরী বলেছেন:
birth is the start of life, beauty is the art of life, mistake and risk r part of life but true friend is the heart of life . happy birthday to you and...........
চিটি (হামিদা আখতার) বলেছেন:
বহুকাল যত্নে যা সাজিয়েছে একজন-হাতে নিয়ে অন্যরকম, অপরূপ এক
কবিতার সাজি......................জন্মদিনে চমৎকার কবিতা ।
সাজিপু, শুভ জন্মদিন।
কালপুরুষ বলেছেন:
এমন উপহার দেয়া আজ তাকেই মানায়-এক সুনীল সমুদ্রের গভীরতা যার মায়ায়।
এমন কবিতা আজ তারেই উপহার দেয়া যায়-
যার সাজির ফুল নিত্য বাতাসে সৌরভ ছড়ায়।
শুভ জন্মদিন "সাজি"।
লেখক বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, কালপুরুষদা।
আবু সালেহ বলেছেন:
শুভ জন্মদিনে এমন কাব্য.....আহা ধন্য জীবন ধন্য...
শুভ জন্মদিন সাজি...শুভ হোক প্রতিদিন...
মু্ক্ত মানব বলেছেন:
শুভ হো'ক তব জন্মদিন, কবি!

















