জানতে পারো? ভাবতে পারো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জানতে পারো? ভাবতে পারো?
এখনো তোমার সেই অবয়ব
যায় ছুঁয়ে যায়-মন যে কারো!
এখনো তোমার সেই হাসিমুখ
বৃষ্টি ধারায়- কেউ যে খোঁজে-
তোমায় ঘিরেই সব কবিতা-
পৌঁছে কি তা- তোমার কাছে?
জানতে পারো? ভাবতে পারো?
এখনো তোমার সেই কটা দিন
কেমন হীরক, স্বর্ণ কারো?
কেমন রাতের দীর্ঘ ছায়ায়
যাও ঢুকে যাও- কষ্টে কারো-
তোমার সুরেই ভগ্ন বীণা
কেউ যে বাজায়- শুনতে পারো?
জানতে পারো? ভাবতে পারো?
সব পৃথিবী ঝাপসা হলে
তুমিই থাকো, স্পষ্ট আরো!
এই যে আজো খুঁজতে থাকি
পথের মাঝে - হঠাৎ তুমি
কেউ কি জানায়-সেই পরিহাস
পাথর শহর, নিথর ভূমির?
কেউ কি জানায় তোমার দেখা-
স্বপ্ন গুলোই নিত্য খুঁজি-
কেউ কি জানায়-ঘুম ভাঙ্গা গান
সত্যি ভেবে- কেমন কাঁদি ?
জানতে পারো? ভাবতে পারো?
কেমন করে শহর তোমায়
রাখছে পৃথক, অন্ধ আরো!
কেমন করে রাখছে স্মৃতি
অন্য গ্রহে, বন্ধ আরো
কেমন ব্যথায় শহর জানায়-
সেই তুমি আজ-অন্য কারো!
কেউ কি বলে- তোমায় ভেবে
একটি মানুষ কেমন বাঁচে
শব্দ ছাড়াই শব্দ মালায়
কী চারু প্রেম, নিত্য গাঁথে !
ভাবতে পারো? বুঝতে পারো?
কোন বাঁধনের শক্ত সুতোয়
কেউ রয়ে যায়, আপন আরো!
যে প্রেম রাখে দূরের মানুষ
অলীক মায়ায়- এমন কাছের
হয়তো তোমার হয়নি জানা
সেই দৃঢ় প্রেম, সত্যিকারের!
৯টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।