তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এমন জ্যোসনায় আর ভেসেছে কখন নগরী?
এমন কুয়াশায় আর ফুটেছে কখন-সুতীব্র খুশীর
রূপময় রৌদ্র ঝলক?
আমি বুঝি-
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
শুধু তুমি এ শহরে পা রাখলেই
নিত্য চেনা আমার এ কষ্টের শহর
পাল্টে যেতে থাকে দ্রুত-
শুধু তুমি এ শহর স্পর্শ করলেই
কী আশ্চর্য্য আবেগে আবার
জীবন ফেরাতে চায় মুখ
সীমাহীন সুরম্য সব- স্বপ্নের দিকে !
তোমার ফিরে আসা মানে এভাবেই সব
এলোমেলো লন্ডভন্ড করে দিয়ে ফিরে আসা !
তোমার ফিরে আসা মানে এভাবেই সব
যুক্তি জ্ঞান তর্ক বিতর্ক-একটানে
ধূলোর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসা!
তোমার ফিরে আসা মানে
বুকের ভেতরে অবিরাম ডাকতে থাকা এক উল্লসিত ডাহুক
প্রবল অমাবস্যায়ও হৃদয় চমকে দিয়ে উঠে পড়া এক চাঁদ।
আমি জানি-
যখন ফিরে আসো তুমি-
এমন সুতীব্র ভাবেই ফেরো
যখন ফিরে আসো তুমি-
এমন প্রবলভাবে
কেবল আমার দিকেই ফেরো-
একটি স্বপ্নের দিকে, একটি জ্যোস্নায় প্লাবিত রাত
একটি কুয়াশায় ভেজা-কান্না মুছে ফেলা
অপূর্ব শীতের সকাল-এর দিকেই ফিরে আসো!
তোমার এমন ফিরে আসা দেখে
বৃক্ষেরা সব প্রণতি জানায়
পৃথিবীর পাথর সব গলতে গলতে
হয়ে যায় বিস্মিত বিমুগ্ধ-
বরষার বিমোহিত নদী।
এমন নিসর্গে আর কখন নিমগ্ন হয়েছে এ নগরী?
প্রকৃতির এমন সবুজ
কৃষ্ণচূড়ার এতো লাল
আর কবে প্রত্যক্ষ করেছে ইটের শহর?
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
শহরের সব পথ
মুহুর্তে ছুটতে থাকে
তোমার পথের দিকে-
শহরের সব অলি গলি
রাতারাতি ঢেকে যায় সুগন্ধী গালিচায়-
হৃদয় বিছিয়ে দেয়া ফুল আর ফুল
অপরূপ সুগন্ধী আতরে।
তুমি ফিরে আসলে একটি দোয়েল
তার অবিরাম আনন্দ শীষের সাথে মিশিয়ে
সবকিছু গুলিয়ে ফেলে শহরের
একটি কোকিল তার নিজস্ব স্বর ভুলে
গাইতে শুরু করে গান-
যেন তোমার কান্নাভেজা সব গান
হুবহু এক হয়ে আজ মিশে গেছে তার সত্বায়
সন্ধিতে।
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
অনবদ্য অপরূপ কুয়াশায় সারারাত ভিজে গিয়ে
একটি উঠোন তোমার অপেক্ষায়
প্রবল প্রস্তুত হতে থাকে, মুগ্ধ প্রভাতে।
তোমার ফিরে আসা মানে হৃদয় খচিত এক
নক্ষত্রের ফিরে আসা
তোমার ফিরে আসা মানে
আকাশ অন্তরীক্ষে কবিতায় গেঁথে দেওয়া
আমার চীৎকার
সাগর-সীমান্ত-হিমালয় পার হয়ে-
কুয়াশার তীব্র কান্নার ভেতর দিয়ে
অবশেষে পৌঁছাতে পারা
তোমার দরোজায় !
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
তুমি ফিরে আসলেই
একটি কিশোর ছুটে যায়
ফিরে পাওয়া নদীটির দিকে
একটি যুবক ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে
মিলিয়ে নেয় সময়
কতো যুগ পর-হৃদয় আবার তার
কবিতা ছুঁয়েছে!
১৬টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।