যেতে পারি.... কিন্তু যাইনি ....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যেতে পারি-
সোজা নেমে যেতে পারি
বারবার অকারণ কষ্ট দাও বলে, অভিমানে-
ক্ষয়িষ্ণু নীল-এক আঁধারের দিকে-
কিন্তু যাইনি,
আসলে যাইনি কখনোই-
বারবার ফিরতে চেয়েছি শুধু এই এককণা- আলোর দিকেই-
এই প্রাঞ্জল এক পথরেখা-
এই প্রতীক্ষার প্রিয় ঘর, তোমার দিকে-ই!
শুধু তোমার হাতটুকু ধরে-
বারবার মৃত্যু থেকে ফেরাতে চেয়েছি মুখ-
পল্লবিত জীবনের দিকে।
যে হাত ছুঁয়ে প্রতিদিন-
ভোরের আকাশ জুড়ে দেখি -জীবনের চারু রঙ
রাত্রির জ্যোস্নায় দেখি
আরেকটি সফল দিনের -প্রীতিময় হাতছানি-
কিভাবে ফেরাতে চাও আজ- চিরচেনা সেই হাত, অকস্মাৎ?
কিভাবে এক টান দিয়ে ছুঁড়ে দিতে পারো -নিশ্চিন্তে সাবলীল-
আর না ফেরা কোন নক্ষত্রের দিকেই
আমাদের সকল অঙ্গীকার?
অতঃপর যেতে পারি-
সোজা নেমে যেতে পারি-
এমন অবহেলা দেখে, অভিমানে
নিদারুণ নিঃস কোন নারকীয় নর্দমায়,
কিন্তু যাইনি,
আসলে যাইনি কখনোই-
বারবার ফিরতে চেয়েছি সেই ধ্রুবনীল সত্যের দিকেই
সেই আনন্দ বেদনার এক ছাদ
সেই আকাংখার প্রিয় ঘর- সেই তোমার দিকেই।
শুধু তোমার চোখের দিকে চেয়ে
বারবার কষ্ট দেওয়া অবহেলাটুকু ভুলে
আঁকড়ে ধরতে চেয়েছি অবিরাম
কোন এক মহেন্দ্রক্ষণে তোমার কাছ থেকে পাওয়া-
এতোটুকু ভালোবাসার অবিনশ্বর এক স্মৃতি-
এই বুকে!
এইভাবে প্রতিবার
তোমার 'ক্যাকটাস' বিছানো পথ হাঁটতে হাঁটতে
রক্তাক্ত হয়েও- খুব ভোরে-
তোমার জানালায় পৌছে দিয়েছি সব
অভিমান বাগান জুড়ে ফুটে ওঠা
এক একটি রক্তিম- আশ্চর্য্য ভালবাসাময় গোলাপ !
.................................................................................
(এ কবিতাটিও পোষ্ট করা হয়েছিল আমার 'অন্য আকাশ' নিক থেকে। কিছুটা সংশোধন ও পরিবর্ধিত করে নতুন করে এটি এখানে সংযোজন করলাম।)
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।