আমার প্রিয় পোস্ট
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা। - টিটু
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- “১০০% ঝামেলা মুক্ত হোন মাদারবোর্ড সিডি ইন্সটল দেয়া থেকে” - রেজাউল করিম (রকি)
- উইকিপিডিয়ার ওয়ার্কশপ শেষে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নতুন প্রেরনা পেলাম। - মোঃ আরিফ রায়হান মাহি
- এক সন্ধ্যায় – পতেঙ্গায় - শিরীষ
- আজকের রাত তুমি নির্জন রেখো - শিরীষ
- স্বপ্নখোর ঘুমে - প্রণব আচার্য্য
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- !!!!!!!!! পাইরেটেড XP SP2 কে Genuine করে নিন!!!!!!!! - ভালো কথা
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- গুগলের নতুন দুই চমক: বডি ব্রাউজার ও n-gram - মেঘলা মানুষ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- উইকিপিডিয়ায় লিখতে আগ্রহীদের জন্যে ওয়ার্কশপ - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- তুমি - প্রণব আচার্য্য
- তুমিহীন একটি কবিতা - চতুষ্কোণ
- ফ্রীওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- পরাক্রান্ত বোধ - সেজুতি_শিপু
- টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং - শামির শাকির

ফ্রি কোডেক
এখন থেকে সব ধরনের মিডিয়া ফাইল চালান নিশ্চিন্তে
- ডিজে আরিফ রক্স

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!! 
- ডিজে আরিফ রক্স
- সরকারী কাজে বাংলা ইউনিকোড ব্যবহার - ইনক্রেডিবল
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- এক বিষন্ন সুন্দর দিনের কিছু এলোমেলো কথামালা - চতুষ্কোণ
- সমর্পিত যাত্রা - সেজুতি_শিপু
- নিজ হাতের লেখা দিয়ে বানিয়ে ফেলুন ফন্ট! - ডাঃ তানজিল
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই....
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৩
![]()
(ক) সমস্যার মেঘ......যেখান থেকে শুরু
উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক-২-তে প্রথম যখন ইউনিকোড বাংলা ব্যবহারের সুযোগ অন্তর্ভূক্ত হল তখন থেকেই বাংলা ফন্টের আকার বা সাইজ জনিত একটি সমস্যা বারবার আমাদেরকে বিপাকে ফেলেছে। ইউনিকোড বাংলার প্রচলন শুরু হবার পর থেকেই লক্ষ্য করা গেছে যে, উইন্ডোজ এক্সপির একমাত্র ডিফল্ট বাংলা ইউনিকোড ফন্ট -Vrinda- এর আকার অপেক্ষাকৃতভাবে বা তূলনামূলকভাবে অনেক, অনেক ছোট।
কোন নির্দিষ্ট সাইজের Vrinda ফন্টের আকার বা আকৃতি, অন্য যে কোন সমান সাইজের স্টান্ডার্ড ইংরেজী ফন্টের তূলনায় অনেক অনেক ছোট বলেই ইউনিকোড বাংলার ব্যবহারকারীদের মধ্যে Vrinda ফন্টটিকে এড়ানোর একটি চেষ্টা সবসময়ই লক্ষ্য করা যায়।
এখানে গুরুত্বের সাথে উল্লেখ করতে হয় যে, ইউনিকোড বাংলার কোন ওয়েবপেজে যখন নির্দিষ্ট কোন ইউনিকোড বাংলা ফন্ট এমবেড করা থাকে না, তখন ঐ ওয়েবপেজটি বাংলা অক্ষর দেখানোর জন্য নিজে থেকেই বেছে নেয় উইন্ডোজের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্ট- Vrinda কে। আর তখনই ঘটে যায় আসল বিপত্তি। আমরা দেখতে পাই বাংলা অক্ষরগুলো এত ছোট দেখাচ্ছে যে তা’ কিছুতেই পড়া যাচ্ছে না। অবশ্য আধুনিক অনেক ব্রাউজারেই Text Font কে Zoom করে দেখাবার ব্যবস্থা বহাল আছে। কিন্তু সঙ্গত কারণেই সেটিকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার স্থায়ী কোন সমাধান হিসেবে মেনে নেওয়া যায়না।
(খ) সমস্যার মেঘের বিস্তার......ফেসবুকে
সাম্প্রতিককালে ফেসবুকের ব্যবহার অনেক বেড়েছে।এই ফেসবুকে ইউনিকোড বাংলায় লেখালেখি করা যায় ইচ্ছেমতো! কিন্তু সমস্যা হচ্ছে, এই লেখা পড়বার ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে, তাদের পিসিতে ফেসবুকের ওয়েবসাইটের বাংলা অক্ষরগুলো এতো ছোট দেখাচ্ছে যে তা একেবারেই পড়ার অনুপযোগী। আসুন আজকের এ লেখার মাধ্যমে ফেসবুক তথা যে কোন ইউনিকোড বাংলার ওয়েবসাইটেই বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার একটা স্থায়ী সমাধান আমরা খুঁজতে চেষ্টা করবো।
(গ) ইউনিকোড বাংলার তিনটি স্টান্ডার্ড ফন্ট-এর তুলনামূলক আলোচনা
ইউনিকোড বাংলার ওয়েবসাইটগুলোতে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার স্থায়ী কোন সুন্দর সমাধান খুঁজতে যাবার প্রথম পর্বে আসুন আমরা ইউনিকোড বাংলার তিনটি স্টান্ডার্ড ফন্ট (Vrinda, Solaimanlipi ও Siyam Rupali) এর আকার সম্বন্ধেই আরেকটু বিষদভাবে জানতে চেষ্টা করি।
১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের তিনটি প্রধান বাংলা ইউনিকোড ফন্ট যথাঃ Vrinda, Solaimanlipi ও Siyam Rupali র আকার কতোটা বড় বা ছোট তা নীচের চিত্র থেকে সহজেই বোঝা যাবেঃ
![]()
উপরের চিত্রে খেয়াল করুন- ১৪ সাইজের ফন্টে লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লাইনটি পরপর তিনটি প্রধান বাংলা ইউনিকোড ফন্ট যথাঃ Vrinda, Solaimanlipi ও Siyam Rupali র মাধ্যমে কিভাবে কোন আকৃতিতে উপস্থাপিত হচ্ছে।
একটু গভীর ভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে, ১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের Vrinda ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ লেখাটির আকার বা আকৃতি খুবই ছোট । ১৪ সাইজের Vrinda ফন্টের তুলনায় ১৪ সাইজের Solaimanlipi ফন্ট দ্বারা লিখিত ঐ একই বাক্য তুলনামূলকভাবে কিছুটা বড় কিন্তু এটি আবার ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi লেখাটির আকার বা আকৃতির তুলনায় ছোট।
অতএব Solaimanlipi ফন্টটি অন্য অনেকদিক থেকে গ্রহণযোগ্যতা পেলেও Corresponding Size -এর ইংরেজী ফন্টের তুলনায় আকৃতিতে কিছুটা ছোট হওয়ায় তা Vrinda সমস্যার বিকল্প সমাধান হিসেবে খুব বেশী কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
ইউনিকোড বাংলার ফন্টের এমন দূরাবস্থার সময়েই সবাইকে চমকে দিয়ে যে ফন্টটি আবির্ভূত হয়েছে তার নাম -Siyam Rupali. উপরের ছবিতে ১৪ সাইজের Siyam Rupali ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লেখাটুকু খেয়াল করুন এবং দেখুন যে এর আকার বা আকৃতি ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত ‘Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi’-র তুলনায় প্রায় সমান আকারের এবং অন্য দুটি বাংলা ইউনিকোড ফন্ট তথা Vrinda ও Solaimanlipi-র আকৃতির তুলনায়ও যথেষ্ট বড়।
(ঘ) মেঘের আকাশে একফালি রোদ্দুর-সিয়াম রূপালী
পূর্ববর্তী অনুচ্ছেদের তূলনামূলক আলোচনায় উল্লেখিত কারণগুলোর জন্যই ইউনিকোড বাংলায় তৈরী করা যাবতীয় ওয়েবসাইটসমূহের ‘বাংলা অক্ষর’ ছোট দেখাজনিত যে কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে প্রথমেই বেছে নিতে হবে ইউনিকোড বাংলা ফন্ট Siyam Rupali. সারা বিশ্বের সকল ইউনিকোড বাংলা ফন্টগুলোর মধ্যে Siyam Rupali-ই সম্ভবতঃ এখনো পর্যন্ত একমাত্র ইউনিকোড বাংলা ফন্ট যা তার দৃষ্টি নন্দন অবয়বের সঙ্গে সঙ্গে Corresponding Size -এর ইংরেজী স্টান্ডার্ড ফন্টগুলোর আকার বা আকৃতির সঙ্গেও সমান সামঞ্জস্য বজায় রাখতে সমর্থ্য হয়েছে।
সিয়াম রূপালী ফন্টটি ডাউনলোড করা যাবে এখান থেকে
সিয়াম রুপালী ফন্ট
সঙ্গত কারণেই ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যাটির সমাধানের জন্য আমরা বেছে নেবো বাঙালীদের জন্য এক বিরাট আশীর্বাদ রূপে আবির্ভূত ফন্ট Siyam Rupali-কে। তবে Siyam Rupali ফন্টটি আপনার পিসিতে ইন্সটলেশনের পর তা’ ব্যাপকভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, আপনার ব্যবহৃত ব্রাউজারটির ডিফল্ট ফন্ট হিসাবে আপনি Siyam Rupali-কেই নির্বাচিত বা সিলেক্ট করতে পেরেছেন কি না।
(ঙ) কিভাবে সিয়াম রূপালী হবে আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট?
ফেসবুক, বাংলা উইকিপিডিয়া ইত্যাদি ওয়েবসাইটের ওয়েবপেজে কিন্তু নির্দিষ্ট কোন ‘বাংলা ইউনিকোড ফন্ট’ এমবেড করা থাকে না। ফলে ইন্টারনেট ব্রাউজারের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্টটিই ঐ পেজসমূহের বাংলা ফন্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ‘সিয়াম রূপালী’ ফন্টকে আপনি আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে নির্বাচিত বা সিলেক্ট করবেন? উদাহরণস্বরূপ যদি ধরে নেই যে আপনার ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার তাহলে তার ডিফল্ট ফন্ট হিসাবে ‘সিয়াম রূপালী’কে নির্বাচনের জন্য নীচের স্টেপগুলো ফলো করুনঃ
(১) আপনার ব্রাউজারে Internet Explorer এর Internet Options-এ যান।
(২) Font Options এর আওতায় Language Script হিসেবে Bengali নির্বাচন করে সেখান থেকে Siyam Rupali ফন্টটি নির্বাচিত করুন।
(৩) এরপর OK করে বেরিয়ে আসুন।
(চ) সমস্যার আকাশ থেকে দূরের অস্তাচলে পাঠান Vrinda ফন্টকে
(সিয়াম রূপালীকে আপনার পিসির উইন্ডোজের ডিফল্ট ফন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করে নিন)
শুধু ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসেবেই নয়, আপনি ইচ্ছে করলে সিয়াম রূপালীকে আপনার পিসির উইন্ডোজের ডিফল্ট ফন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করে নিতে পারেন। এরজন্য আপনি Font Fixer নামক এক চমৎকার Software এর সাহায্য নিতে পারেন। Font Fixer ডাউনলোড করা যাবে এখান থেকে-
ফন্ট ফিক্সার সফটওয়্যার
Font Fixer দিয়ে Vrinda কে রিপ্লেস করে তার স্থলে Siyam Rupali কে আপনার এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট বাংলা ফন্ট হিসাবে ইনস্টল করে নিলে আপনি অতিরিক্ত আরো যেসব সুবিধা পাবেন তা হচ্ছেঃ
(১) বাংলা উইকিপিডিয়া, ফেসবুক বা ইউনিকোড বাংলার অন্যান্য ওয়েবসাইটের সাথে সাথে আপনার পিসির সম্পূর্ণ অপারেটিং সিস্টেমেই বাংলা অক্ষর অতি ক্ষুদ্র দেখার সমস্যার সমাধান হয়ে যাবে।
(২) ফলে আপনার পিসির Internet Explorer উইন্ডোর একেবারে উপরের টাইটেল বারেও সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাম বাংলায় স্পষ্টাক্ষরে দেখা যাবে।
(৩) ইচ্ছে করলে উইন্ডোজের ফাইল ফোল্ডারের নামও খুব সহজেই বাংলায় দেয়া সম্ভব হবে।
Font Fixer দিয়ে Vrinda কে রিপ্লেস করে তার স্থলে Siyam Rupali কে আপনার এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট বাংলা ফন্ট হিসাবে ইনস্টল করে নিলে সেইক্ষেত্রে Vrinda ফন্টটি আন-ইনষ্টল হয়ে C ড্রাইভে অবস্থান নেয়। আপনি যদি পরবর্তীতে পুনরায় Vrinda কে আপনার পিসিতে ইনষ্টল করতে চান তবে তা C ড্রাইভ থেকে করা যাবে সহজেই।
(ছ) কীভাবে ব্যবহার করবেন Font Fixer সফটওয়্যার?
![]()
Font Fixer ফাইলটি ডাউনলোড করে তা পিসিতে ইনষ্টল করার পর তার আইকনে ডাবল ক্লিক করে ওপেন করে অপশন উইন্ডোতে গিয়ে ডিফল্ট ফন্ট হিসাবে Siyam Rupali-কে সিলেক্ট করে দিতে হবে। এরপর Fix it বোতামে ক্লিক করে OK বাটন চাপতে হবে। এসময় Set as IE default for Bengali অপশনের পাশে টিক চিহ্ণ দিয়ে রাখলে একইসাথে আপনার নির্বাচিত ফন্টটি আপনার IE ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবেও নির্বাচিত হয়ে যাবে।
(জ) সম্ভাব্য সমস্যা ও প্রতিকার
ধরা যাক, উপরোল্লিখিত নিয়মে সবকিছু করার পর ফেসবুকে সিয়াম রূপালী ফন্ট দ্বারা স্বাভাবিক আকারের বড় বাংলা অক্ষর দেখতে পাওয়া গেল, কিন্তু দেখা গেল সামহয়্যারইন ব্লগ বা প্রথম আলো ব্লগ ব্রাউজ করতে গেলেঐ সিয়াম রূপালী ফন্ট দ্বারা তাদের অক্ষরগুলো অতি অস্বাভাবিক বিসদৃশ আকারের বড় দেখা যাচ্ছে । সেক্ষেত্রে, সেই সমস্যা দূর করার জন্য আপনি কি করবেন?
সেক্ষেত্রে নিচের নির্দেশনা ফলো করুনঃ
ধরা যাক আপনি ব্যবহার করছেন Mozilla Firefox. তাহলে আপনার Firefox Window এর Tools মেনুতে গিয়ে Options এ ক্লিক করুন। এরপর Content ট্যাবে ক্লিক করে এর নীচের দিকে Fonts & Colors এর আওতাভূক্ত ঘরে দেখুন একস্থানে লেখা আছেঃ
Default Font : Siyam Rupali Size : 16 ( যেকোন সাইজ থাকতে পারে)
অর্থাৎ বোঝা যাচ্ছে যে, এই Browser এর Default Font হিসাবে Siyam Rupali নির্ধারিত আছে। কিন্তু ঐ একই লাইনের ডান দিকে দেখুন Advance নামের আরেকটি বাটন আছে। এবার আপনি উক্ত Advance বাটনটিতে ক্লিক করুন।
Fonts শিরোণামের যে নতুন ডায়ালগ বক্সটি ওপেন হবে, তাতে দেখুন একস্থানে একটি অপশন আছে- Allow pages to choose their own fonts, instead of my selections above.
আপনি উক্ত অপশনটির বাম দিকের চেকবক্সে টিক চিহ্ণ বসিয়ে দিন এবং OK করে বেরিয়ে আসুন। দেখবেন এখন আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে Siyam Rupali নির্ধারিত থাকা সত্ত্বেও সামহয়্যার ইন ব্লগ ওপেন হবে Solaimanlipi ফন্ট দিয়ে, সেই আগের মতো স্বাভাবিক সাইজ নিয়েই। অথাৎ ঐ অপশন নির্ধারণ করে দিলে যেসব ওয়েবপেজে বিশেষ কোন ফন্ট (কোন নির্দিষ্ট ফন্ট-সাইজ সহ) এমবেড করা থাকে, সেইসব পেজ সেই ফন্ট ও সেই ফন্ট-সাইজ নিয়েই ওপেন হবে।
একারণেই এই পদ্ধতি সেট করে রাখলে আপনি ফেসবুক দেখতে পাবেন Siyam Rupali-র অপেক্ষাকৃত বড় অক্ষরে, আবার সামহয়্যার ইন ব্লগ বা প্রথম আলো ব্লগ দেখতে পাবেন তাদের পূর্বনির্ধারিত বা এমবেডেড ফন্ট Solaimanlipi - দিয়ে, সেই পেজের জন্য নির্দিষ্ট করা ফন্ট-সাইজেই।
উল্লেখ্য যে, Solaimanlipi ফন্টের আকার অপেক্ষাকৃত ছোট বলে ওয়েবপেজ ডিজাইনাররা এই ফন্ট এমবেড করার সময় আগে থেকেই এই ফন্টের আকার স্বাভাবিকের চেয়ে অনেক বাড়িয়ে নির্দিষ্ট করে রাখেন। ফলে আগে থেকেই ফন্ট এমবেড করা এইসব সাইট Siyam Rupali-র মতো স্বাভাবিক আকারের ফন্ট দিয়ে দেখতে গেলে তা অনেক বড় দেখায় ।
আরো উল্লেখ্য যে, Face Book এবং বাংলা উইকিপিডিয়া সহ আরো অনেক ওয়েবপেজেই নির্দিষ্ট কোন ফন্ট এমবেড করা থাকেনা, ফলে সেসব ওয়েবপেজগুলো দেখার ক্ষেত্রেই Siyam Rupali- ফন্টের কার্যকারিতা বা উপকারটি বোঝা যায় বেশী। সামহয়্যার ইন ব্লগ বা প্রথম আলো ব্লগ এর ক্ষেত্রে Siyam Rupali- ফন্টের কার্যকারিতা বা উপকার বোঝার কোন উপায় নেই।
........................................................................
মহান ভাষা আন্দোলনের মাসে, একুশের এই মহান লগ্নে আপনার কম্পিউটারের বাংলা দেখার সমস্যাগুলো দূর করার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিন এখনই। আপনার সমস্যা আলোচনার জন্য মন্তব্যের ঘর গুলোতো প্রস্তুত আছেই !
লিংকগুলোর জন্য কৃতজ্ঞতাঃ ফেসবুকের Shabab Mustafa.
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইউনিকোড বাংলার অক্ষর ;
প্রকাশ করা হয়েছে: আমার অনুভব বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ব্লগস্পটের বাংলার কথা বলছেন?....
এই পদ্ধতিতে সিয়াম রুপালী ফন্ট ব্যবহার করলে সবক্ষেত্রেই সমস্যা দূর হওয়ার কথা......। শুধু জানতে হবে কোন ব্রাউজারের ক্ষেত্রে কীভাবে ডিফল্ট ফন্ট হিসাবে সিয়াম রূপালী কে সিলেক্ট করা যায়...।
জনৈক আরাফাত বলেছেন:
কঠিন দরকারী লেখা। লেখাটার লিঙ্ক অন্য জায়গায় দিলাম আপনার নাম উল্লেখ করে। আপত্তি নেই তো? থাকলে মুছে দেবো আবার!
লেখক বলেছেন:
আপত্তি নেই।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
ফিউশন ফাইভ বলেছেন:
সিয়াম রূপালী ফন্টের একটা সমস্যা আছে। এই ফন্ট থাকলে কোনো ডকুমেন্ট (ওয়েব থেকেও) পিডিএফ করা যায় না। কারণ ফন্টটি কপিরাইট করা। সোলায়মান লিপিকেই প্রমোট করা উচিত সবার।
লেখক বলেছেন:
সোলায়মানলিপি ফন্টের তূলনামূলক আকার যদি আরেকটু বড় হতো, তবেএটাই হতে পারতো আমাদের আদর্শ ইউনিকোড বাংলা ফন্ট।
কিন্তু, তা হয়নি।
সোলায়মানলিপিকে উইন্ডোজের ডিফল্ট ফন্ট বানিয়ে দেখুন। এই ফন্ট দিয়ে ফাইল ফোল্ডারের নাম লিখলে তা ক্ষুদ্র আকারের জন্য পড়া যায়না। অন্যদিকে সিয়াম রূপালীকে নির্বাচিত করলে ফাইল ফোল্ডারের নাম ইংরেজী ফন্টের মতোই স্বাভাবিক আকারে পড়া যায়।
সিয়াম রূপালী-র ব্যাপক ব্যবহার শুরু হলে এর পিডিএফ করার প্রতিবন্ধকতাগুলোও নিশ্চয়ই দূর হয়ে যাবে।
কেল্টূ দা বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ সুনীল ভাই আমার কম্পিউটারে এভাবে লেখা বড় করলে কি ফেইসবুকের অন্যান্য সবাই বড় দেখতে পারবে ?
লেখক বলেছেন:
না, তা হবে কেন?
যারা যারা ফেসবুক ব্যবহার করবে তাদের প্রত্যেককেই এই পন্থায় সিয়াম রূপালি ফন্টকে তাদের ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে নির্বাচিত করে নিতে হবে।
এরশাদ বাদশা বলেছেন:
মাইঝরাইতে এই পুস্ট তো আর পড়ন যাইবোনা। তাই শোকেসে লইয়া গেলাম। মন দিয়া পড়ুম নে। কামের পুস্ট; পিলাস।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
সাদমান বলেছেন:
এরশাদ বাদশা বলেছেন: মাইঝরাইতে এই পুস্ট তো আর পড়ন যাইবোনা। তাই শোকেসে লইয়া গেলাম। মন দিয়া পড়ুম নে। কামের পুস্ট; পিলাস। আমি ও
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
হোরাস্ বলেছেন:
ভালো পোস্ট। +
লেখক বলেছেন:
ধন্যবাদ
মুকুট বলেছেন:
ধন্যবাদ!
লেখক বলেছেন:
ধন্যবাদ।
রাশেদ বলেছেন:
হু। আমিও সিয়ামরূপালি ইউজ করি আর ফন্ট ফিক্সার ইউজ করি। আলাদা করে ব্রাউজারে কিছু করা লাগে না IE তে ফন্ট ফিক্সার ইউজ করলে। আর Display Properties এর Appearance>Effects এ ক্লিক করে Clear Type সিলেক্ট করে দেয়া ভালো।
লেখক বলেছেন:
আপনার তথ্যের জন্য ধন্যবাদ।
ত্রিশোনকু বলেছেন:
পরেরটুকু পড়তে পড়তে আগেরটুকু ভুলে যাচ্ছি, তবে সে দোষটা আমার মগজের।অতিপ্রয়োজনীয় তথ্যের জন্যে ধন্যবাদ
লেখক বলেছেন:
বড় লেখা হলে অবশ্য কাগজে প্রিন্ট করে তারপর সেই হার্ড কপি থেকে পড়াই উত্তম। বিশেষ করে লেখাটি যদি তথ্য-প্রযুক্তি রিলেটেড কোন লেখা হয়।.....
আপনাকে ধন্যবাদ।
সহেলী বলেছেন:
কাজে লাগবে . ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ধন্যবাদ সহেলী।
আপনি কি ফেসবুকে রেজিষ্ট্রেশন করেছেন?
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
আমিও সিয়াম রূপালী ফন্ট ব্যবহার করি। অনেক আগে থেকেই আমার ব্লগে সিয়াম রূপালী ব্যবহারের জন্য বলেছিলাম। Click This Link
ফন্ট ফিক্সার এর ব্যাপার আগে থেকে যদিও জানা ছিল, নতুন করে সবাইকে জানাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
সুনীল সমুদ্র বলেছেন:
সম্ভাব্য সমস্যা ও প্রতিকার- শিরোণামের আরো একটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হ'ল এ লেখায়।
হাসিব বলেছেন:
ঘটনায় একটু ক্যাচাল আছে লুকাল । এ্যাডোব প্রিন্টার ড্রাইভার অনেক ফন্টরেই এমবেড করতে পারে না । পিডিএফ৯৯৫ ব্যবহার করেন । তাহলে সমস্যার সমাধান হবে ।
জুহো. বলেছেন:
সৃষ্টশীল কাজ। বাংলা ভাষা নিয়ে লেখা ও পড়ার যে সমস্যা আশা করছি অচিরেই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ।
এ সমন্ধে আমিও একটা আলোচনা চালিয়ে যাচ্ছি। পড়ার পর সেদিকটা নিয়েও একটু ভাবলে খুশী হব।
লেখক বলেছেন:
আপনার লেখা পড়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয়ে নতুন আরেকটা লেখা লিখছি। অপেক্ষায় থাকুন।
নামহীনা বলেছেন:
ভালো লেগেছে আপনার টিপস। থ্যাংকু।
লেখক বলেছেন:
ধন্যবাদ নামহীনা।
উন্মোচক বলেছেন:
প্রিয়তে...
মে ঘ দূ ত বলেছেন:
কার্যকরী পোষ্ট। ধন্যবাদ আপনাকে।
ত্রিভুজ বলেছেন:
সোলাইমানলিপিতেই তো সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি সুনীল ভাই.. সোলাইমানলিপিকেও সিস্টেম ডিফল্ট করে নিতে হয়.. ঠিক ভাবে দেখতে হলে...
ওমর খই আম বলেছেন:
ধন্যবাদ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
পুরা বিয়াপক........
পথিক!!!!!!! বলেছেন:
অসাধারণ একটি পোষ্ট তে া
কালোপরী বলেছেন:
প্রিয়তে
রিজভী বলেছেন:
প্রিয়তে....
রাহিদুল সামান্না রকি বলেছেন:
প্রিয়তে
রাহিদুল সামান্না রকি বলেছেন:
শওকত বলেছেন:
প্রিয়তে....
প্রতীক্ষিত বলেছেন:
সিয়াম কে ভাই? তার সম্বন্ধে জানতে চাই।
টেকনো বলেছেন:
ধন্যবাদ ছোট ফন্ট এর বিপদ থেকে বাচানোর জন্য।আমি প্রথম যখন এই সমস্যাতে পরেছিলাম, তখন একটা চোরায় বুদ্বি ব্যবহার করছিলাম। ভিসতার ভ্রিন্দা ফন্ট কপি করে এক্সপিতে নিয়ে পেস্ট করে দেখি সব থিক।
ভাল থাকুন
কীির্তমান বলেছেন:
অসাধারণ......
মং হ্লা প্রু পিন্টু বলেছেন:
ধন্যবাদ। কাজে লাগবে।
আ শী ষ বলেছেন:
এবার বলেন তো ইয়াহু তে কীভাবে বাংলায় চ্যাট করা যায়
addabuzz বলেছেন:
সুন্দর পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ
addabuzz বলেছেন:
সুন্দর পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তবে সিয়াম রুপালী ফন্টে "য়" এমন কেন ?ঠিক করা যাবে কিনা ?
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
পোষ্ট অনেক বড় করে ফেলেছেন! এত ডিটেইলে না গেলেও পারতেন। প্লাস।
রণদীপম বসু বলেছেন:
ভালো পোস্ট। ধন্যবাদ।
ত্রাতুল বলেছেন:
কাজের কথা। ধন্যবাদ।
বাতিল প্রতিভা বলেছেন:
+++++++++++
সব যদি আজ বদলে যেত বলেছেন:
গুগলক্রোমে কি এই সিস্টেম কাজ করে না। করলে কিভাবে?
ওয়ালি মাহমুদ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
অংকন কুরী বলেছেন:
প্রিয়তে
বিবেক বিবাগী বলেছেন:
আচ্ছা, অপেরা তে কি করে এটা করা যায়, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, পারলাম না কিছুতেই।
শাহাদাত রুয়েট বলেছেন:
আচ্ছা আমি ক্রোমে কিভাবে করবো? আর লিংকটা তো ঠিক নেই।
নিঃসঙ্গ ইশ্বর বলেছেন:
পড়লাম, ভাল লাগল। কাজের জিনিস। শোকেসে রাখলাম। পোলারে পড়তে দিমু!!!!
মেঘনা পাড়ের ছেলে বলেছেন:
অনেক ধইন্যা। প্রিয়তে নিলাম। ফেবুতে শেয়ার করলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























bdidol.co.cc