দেখা না হোক...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেখা না হোক-
কোনদিন আর দেখা না হোক !
শুধু তুমি এই শহরের বুকে আছো
এই এক অলীক আনন্দে বিভোর হয়ে-আমি প্রতিদিন
তৃষ্ণার পৃথিবীতে নামি।
হয়তো কোন এক মেঘ
খুব উঁচু এক আকাশ থেকে প্রতিদিন
দেখতে পায়- তোমাকে,
হয়তো কোন এক অচেনা বাস-স্টপেজ
তোমাকে প্রতিদিন
প্রীতির ছায়ায় রাখে কিছুক্ষণ,
হয়তো কোন এক নীলাভ ছাতার নীচে মুখ ঢেকে
তুমি ঝিরিঝিরি অপরূপ বৃষ্টিতে-এই বর্ষায়
আমার অজানা পথ ধরে
পথে নামো !
অথচ কী আশ্চর্য্য দেখো
কোনদিন আমার একবারও দেখা হয়না
তোমার কুশল জানা সেই সব মেঘেদের সাথে...
কোনদিন সারাটা শহর হেঁটেও আমি
খুঁজে পাইনি তোমার ঠিকানা-জানা সেই
অদেখা অলীক এক স্বপ্নের বাস-স্টপেজ...।
কোনদিন সেই নীলাভ ছাতার কাছে গিয়ে বলতে পারিনি-
তুমিও কি আমার মতোই
কোন অলৌকিক গন্ধ পেয়েছ তার অপ্সরী চুলের ?
তুমিও কি আমার মতোই
অহর্নিশ খুঁজে ফেরো তাকে
নক্ষত্রে, নীলিমায় ? নীল রঙ বেদনার খামে?
দেখা না হোক-
কোনদিন আর দেখা না হোক !
শুধু তুমি এই শহরের বুকে আছো
এই এক আনন্দ ভেলায় চড়ে-আমি প্রতিদিন
দুঃসহ জীবন ঠেলে নতুন জীবনের পথে নামি...!
যখন হঠাৎ আসা ভয়াবহ বন্যার স্রোত
এ শহর ডুবিয়ে দেয় নৈরাশ্যে, নোনা জলে
তখন একলা ভোরে
শেফালী ফুলের কাছে গিয়ে অকপটে বলি-
জেনে রাখো-
আমার আপন আরো এক হৃদয়
এই শহরেই মিশে আছে !
যখন হঠাৎ খরায়
এ শহর বদলে যায়
জেগে ওঠে রুক্ষতায় নিঃসঙ্গ মরুভূমি
তখন তপ্ত রোদে
দয়ার্দ্র ঝরণার কাছে গিয়ে অকপটে বলি-
শুধু আমার পিপাসা মিটলেই সুখী হতে পারিনা আমি-
আমার যে আপন আরো এক সতৃষ্ণ পথ
এই শহরেই মিশে আছে...!
তুমি কি পৌঁছে দিতে পারো না একবার... ?
সমুদ্র সমান এই
শুভাশীষ
তাকে?
দেখা না হোক-
কোনদিন আর দেখা না হোক !
তবু শুধু তোমার দুচোখ যেন
দেখতে পায়- প্রতিদিন
প্রাঞ্জল আনন্দের প্রফুল্ল পৃথিবী ।
................................................................................
দেখা না হোক- ইতিপূর্বে প্রথম আলো ব্লগে পোষ্ট করা হয়েছিল। কিছুটা পরিবর্ধন ও পরিমার্জনের পর সামহয়্যারে পোষ্ট করা হ’ল।
২১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।