ইচ্ছে হয় আড়ালেই থাকি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কখনো ইচ্ছে হয় আড়ালেই থাকি
দুপুরের আনমনা ম্রিয়মাণ আলোয়
জীবন সাজিয়ে নেই, অন্য কোন সাজে-
সুদূরের, অচেনা ঠিকানায়।
বহুদিন রৌদ্র-তাপে ঘুড়েছি এ শহর-
বহুদিন -প্রবঞ্চনা আর নির্লজ্জ প্রতিশ্রুতির
মুখর শ্লোগানে প্রকম্পিত রাজপথ,
বিপন্ন বিতৃষ্ণায়, আমাকে ছুঁয়েছে।
অতঃপর একবার -
একটু মেঘের আড়ালে যেতে -সাধ হয়
একবার বৃষ্টির কণার সাথে মিশে
সিক্ত অনুভব নিয়ে দেখতে সাধ হয়
নিসর্গ সৌরভ !
তোমাকে কীভাবে জানাই-
বহুকাল আমি সমুদ্র দেখিনা
বহুকাল, পাখী ও প্রকৃতির সাথে আমার
কোন মেলামেশা নেই !
শেষ কবে-
চোখ বুঁজে
কিছুক্ষণ তোমাকে ভেবেছি-
মনেও পড়েনা !
শুধু বুঝি, তিক্ত ভুবন ছুঁয়ে
অবুঝের মতো-
কেটেছে পাথর প্রহর, নিদারুণ কিছু ভুলে...
এইবার তোমাতে মগ্ন, নির্ভুল এক বিকেল
কেবলই তোমার জন্য রেখে দিতে সাধ হয়!
দেখেছি মানুষের চেয়ে নিসর্গই
আমাদের কষ্টগুলো বোঝে ভালো
একটি পাখির গানের গলায় তাই
তোমার জন্য গাওয়া সব গান
নির্বিঘ্নে, মেশাতে পেরেছি-
একটি নদীর স্রোতে ভাসাতে পেরেছি
বরফ-জমাট, তোমার জন্য যতো আকুলতা-
একটি সবুজ বৃক্ষের সহস্র পত্র-পল্লবে
সারা রাত জেগে
লিখতে পেরেছি সব
তুমি-ময় শব্দের আঁকিবুকি!
দেখেছি মানুষের চেয়ে আকাশ আর অরণ্যই পারে
বোবা সব ব্যথা
অক্লেশে, বুকেতে ফোটাতে।
আমার যে শব্দমালায় এ আকাশ উণ্মাতাল তোমাকে ছুঁয়েছে
আমার যে বোধ, এই অরণ্য অণুক্ষণ
ফুলের কষ্ট-ঘ্রাণে সারাদিন, তোমাকে বলেছে-
আর কি পারতো কেঊ
এইভাবে শুভ্র মেঘ
বৃষ্টির বিনোদ-শ্রাবণ
তোমার পৃথিবী জুড়ে
গেঁথে দিতে?
কখনো ইচ্ছে হয় আড়ালেই থাকি
মানুষের এই মিছিল, সুশীলের এইসব সভা-মঞ্চ সব
প্রতারক মনে হয়
এক বৃষ্টি শেষের বিকেলে বরং
তোমার স্মৃতির নদীটির ধারে গিয়ে বসা ভালো
একটি মাছরাঙা পাখির মধ্যেও
জীবনের আনন্দ-অনুভব
কী প্রবল অনায়াসে ঝলসে উঠতে দেখি!
একটি ভাসমান পদ্মও কী প্রবল উচচ্ছাসে
হয়ে যায় আনন্দের আয়না এক
বহুদিন না দেখা
তোমাকে দেখাতে !
ইচ্ছে হয় আড়ালেই থাকি-
ইচ্ছে হয় আড়ালেই
একটি সাগর তলদেশে
তোমার জন্য উৎসর্গিত কবিতার শব্দমালা জমতে জমতে
গড়ে উঠুক অবিশ্বাস্য এক সৌধ তোমার
সাগর ভ্রমণ শেষে স্তব্ধ নাবিকেরা
একদিন জেনে যাক
আমার আড়াল আসলে কষ্টশূন্য অযুত আনন্দের
আরেক পৃথিবী-
আমার আড়াল আসলে প্রশান্তির বৃষ্টি ঝরা
নিশ্চিন্ত, আরেক বিকেল-
জীবনের জটিল দুঃখগুলো সব
যেখানে সযত্নে দীর্ঘকাল, আড়াল রেখেছো তুমি!
২১টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।