বিবর্ণ আহলাদে অযথাই ন্যাকামো
নষ্ট সময় শুধু জয়-পরাজয়
... ... ... ... অস্থির কামনায়-
মাতাল প্রতিযোগীতা, অবয়বে বিজ্ঞাপনের তেলেসমাত
সচল পণ্যে অচল বাজার রং-মালিশে মাল্টি-পর্দাই হাট;
আগামীর খোঁজে রোবটিক জীবন
দূরে যাক স্বজন যতজন আপন স্বার্থের রিলেশন;
... ... ... ... ... ... মাঠ মনিটর নিত্য প্রহর-
... ... ... গান-কবিতা
... ... ... ... ...বইয়ের পাতা
... ... ... ... ... ... ... নোটের খাতা
... ... ... ... ... ... ... ... ... গুরুর বানী
ব্যবসা জালে পণ্য এখন; কর্পোরেটে মেধার বাজার-
কতটা শেষ হলে তোমাদের রাজত্ব পূর্ণতা পাবে?
আমদানী ভাবনায় কতটা জাগ্রত হবে
সব ভুলে নিজের স্বপ্নে বিভোর আজ-
... ... ... ... ... ... ... আগামী চেতনার উৎসব ?
তোমাদের ক্ষমতা এখন সব চেয়ে দামী বাকী সব নেই
প্রশ্নগুলো শুনবেনা জানি, তবুও করি দেশটা আমার তাই
দিন আসবে উত্তর চাইবে বঞ্চিত-লাঞ্চিত-অসহায় মন।
সেদিন দুয়ার ভেঙ্গে যাবে পর্দাটাও থাকবেনা ঝুলে একা...
আমাদের নিয়ে খেল
দিয়েছি অধিকার সেই অপরাধে
আমাদের দাও নষ্ট সব
চেয়েছি কেন তোমাদের কাছে
আগামীটা নষ্ট করে দাও
তোমাদের পথের প্রয়োজনে
সাহসটা দিওনা বাড়ুক
বিপ্লবে তোমাদের কবর-ভয়
কলমটা কেড়ে নাও
তোমাদের অস্ত্রটা সেকেলে...
শিশুটা গিলছে খাবার চোখে কার্টুন ছবি, মায়ের সিরিয়াল যাচ্ছে
রিমোট নিয়ে টানাটানি। ভাই-বোন দুই রুমে মোবাইলে ইতরামী।
বড্ড সেকেলে এখনো আমি; আমার জীবন্ত সৎকার চাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

