নিরুপায় যন্ত্রণা...
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চারপাশ যন্ত্রণাময়। ভেতরে কষ্টের দহন। অযাচিত অন্যায়। ক্ষিপ্ত মন-মনন-চেতনা। অসময়ে মন খারাপের আয়োজন। মুর্খতার সীমান্তে আমি! জ্ঞান আমাকে প্রতারণা করে না। প্রজ্ঞা আমাকে সতর্ক করে। অভ্যাস অযথাই টানে উপকার মঞ্চে।
আমার ভুল হয়। আমি ভুলে যাই। ফানুসে পেতে চাই আলোর উচ্ছ্বাস! আবার ফানুসকেই দিয়ে দেই আমার অভিজ্ঞতার দে'শলাই। একসময় সে নেভে যায়। হারিয়ে যায়। সব দায় দিয়ে দেয় আমাকেই। আমি ভেতর-আগুনে ভষ্ম হই। প্রকাশাযোগ্য ক্ষোভে ফিরে যাই পরম সত্ত্বার আঁচলে।
সৃষ্টির অপার রূপমোহে মশগুল আমার যন্ত্রণারা নিরুপায়। আমি মুক্তির আনন্দে হয়ে যাই শব্দকৃষক। অক্ষরের রঙে আঁকি বিষাদহীন ছবি। গড়ে তুলি হৃদয়ের আকুল আন্দোলন...
বেসুরো সুরে স্তব্ধরাতের নীরবতা ভাঙ্গে। অন্ধকার আর অন্ধকারের মালিক ছাড়া কেউ জানেনা। কেউ শোনেনা। আমি গেয়ে যাই ...
তোমার সনে
সঙ্গোপনে
চাই যে মনের কথা বলি
রাতের শেষে
প্রেমাবেশে
নীল বিরহে নিত্য জ্বলি...
মারিফতের
মায়া-পথের
পথিক হবো দিন-রজনী
অশ্রু-নদী
নিরববধি
সাক্ষী হবে তুই অবনী
সাক্ষী রবে
তরিকতের অলিগলি...
কোথায় তুমি
মনো-ভূমি
চায় তোমারই প্রেম-ছোঁয়া
দু’হাত তোলা
আত্ম-ভোলা
করছি আমি অঝর দোয়া
হচ্ছি দামী
হকিকতের পথে চলি...
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ...
...বাকিটুকু পড়ুন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ...
...বাকিটুকু পড়ুন