সরকার নাকি আমাগো রে আরো এক বছর ইন্টার্নশীপ করার জন্য গ্রামে পাঠাইবো বলে শুনতাছি। শুইনা হাসিতে হাসিতে পেটে খিল ধরিয়া গেলো।
সাধারণত ইন্টার্নশীপ-এর মানে হচ্ছে, কোন প্রফেসরের সহচর্যে থেকে কাজ শেখা। এখন, ঐ গ্রামের মধ্যে আমি প্রফেসর কই পাইবো তা ভাবতেছি। আশা করি, সরকার শীঘ্রই সকল গ্রামের স্বাস্থ্যকমপ্লেক্সে প্রফেসর নিয়োগ দিবেন। নইলে, আমি শিখব কার কাছ থেকে???
আর, কয় বছর পরিলে সরকার শান্ত হইবো তাই ভাবতেছি.....
কোন কুক্ষনে যে এই ডাক্তারীতে আসিয়া ভর্তি হইয়াছিলাম....
অন্য দেশে ৯-১০ বছর পড়িয়া MD করিয়া বের হয়। আর, আমরা ৭ বছর কলুর বলদের মতো খাঠিয়া MBBS হবো। আর, MD এর কথা ভুলে যান এই মচৎকার দেশে। আপনি ক্ষমতাশীন দলের ক্যাডার না হলে ঐ ডিগ্রি পাইতেছেন না আর......
কি বিচিত্র এই দেশ।
নিজ দলের BCS ক্যাডারদের গ্রামে রাখতে পারছেন না, তাই কলুর বলদ ছাত্রগুলোর উপর মার কোপ.......
তাই, আসুন হাসি এই হাস্যকর ডিসিশনে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


