এসেছে রমজান
ডা.সুরাইয়া হেলেনে
এসেছে রোজা হিসেব সোজা
রোজা তো নয়,ইফতারের বোঝা !
ডাল ছোলা পেঁয়াজ মরিচ বেগুন
লাফিয়ে উঠেছে,বাজারে আগুন !
পেঁয়াজ বিহীন খাবো পেঁয়াজু
মুলা দিয়ে বানাবো মুলাজু
কী দিয়ে বানাই বল বেগুনি
পুঁই পাতা না লাউ খোসার শুনি?
খেজুর আর ফলের স্বাদ
গাজর শসাও দাও বাদ
ছোলা মুড়ির দরকার কী?
বাদ দাও,খাও পানি ফ্রি !
রোজা মানে সংযমের মাস
গরিব মধ্যবিত্তের নাভিশ্বাস !
ক্লাবে ক্লাবে ইফতার পার্টি
উচ্চবিত্তের আহা কী ফুর্তি !
ভেতরে রেষারেষি শত্রুতা
বাইরে বন্ধুতা একদম খাঁটি !
নেতানেত্রীদের ইফতার-রাজনীতি
পুরোটা রমজান মাস,
এতিমদের সাথে এলাহি ভোজ
কী মধুর দৃশ্য সাবাস সাবাস !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


