somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটি ধোঁকাবাজি এবং প্রতারণার অনুষ্ঠান (এ,টি,এন বাংলা বিতর্ক প্রতিযোগিতা)

২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় ব্লগার বন্ধুরা,
আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি,
আজকে আপনাদের কাছে বর্ণনা করবো, এ,টি,এন বাংলার একটি ধোঁকাবাজি এবং প্রতারণার অনুষ্ঠান - এ,টি,এন বাংলা বিতর্ক প্রতিযোগিতা।
পরিচালনায়, হাসান আহমদ চৌধুরী কিরণ।

যে অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে ঢাকার বাইরের কলেজের সাথে করা হয়, চরম অবিচার।

জানুয়ারী ২৮ , তারিখ ধারণ করা হয়, চারটি বির্তক প্রতিযোগীতা।

এখানে এ,টি,এন বাংলা অথবা হাসান আহমদ চৌধুরী কিরণ এর স্বজন প্রীতি, অবিচারের কিছু চিত্র নিচে উপস্থাপন করলাম:

১. আমি যখন অনুষ্ঠানস্থলে উপস্থিত হই, তখন ধারণ করা হচ্ছিল ময়মনসিংহ ক্যাডেট কলেজ এবং ক্যাম্ব্রিয়ান কলেজ এর বির্তক প্রতিযোগীতা। এসময়, যারা দর্শক ছিলেন , তারা সবাই একবাক্যে স্বীকার করে যে , ময়মনসিংহ ক্যাডেট কলেজ জয়ী হতে যাচ্ছে। কিন্তু, শেষে , জয়ী হয় ক্যাম্ব্রিয়ান কলেজ। তার কারণ কি ? কারণ হলো, ক্যাম্ব্রিয়ান কলেজ এই বির্তক প্রতিযোগিতার স্পনসর। এ বিষয়ে , ময়মনসিংহ ক্যাডেট কলেজ এর শিক্ষক অত্যন্ত হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেন।
২. এরপর শুরু হয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ , ময়মনসিংহ এবং ঢাকার হলিক্রস কলেজের বির্তক। প্রথম থেকেই কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের বক্তারা দেখতে পায় যে, হলিক্রস কলেজকে বিভিন্ন ভাবে খাতির করা হয়। তাদের সাথে অনুষ্ঠান শুরুর আগেই বিচারকদের আলাদা করে পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর যখন বিতর্ক শুরু হয়, তখন দেখা যায়, হলিক্রস কলেজ এর দূর্বল বক্তব্য। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ , ময়মনসিংহ এর বক্তারা তুলনামূলক ভাবে অনেক ভাল করলেও শেষে জয়ী করা হয় , হলিক্রস কলেজকে। স্পষ্ট হয়, কিরণের চালাকি।


এর পক্ষে রয়েছে আরও অসংখ্য প্রমাণ, যা ধারাবাহিক ভাবে প্রকাশ করবো আমাদের প্রিয় এই সাইটে। বাঁধ ভাঙার আওয়াজে।

বন্ধুরা এবার বলুন , শুধু বেসুরা গায়িকার প্রচার করেই নয়, কোমল মতি ছাত্র ছাত্রীদের এভাবে প্রতারিত করে এ,টি, এন বাংলা এবং কিরণ , দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ব পালন করছে।

আসুন , কিছু করতে না পারি, অন্তত, প্রতিবাদ করি।






সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১১
২৮টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×