দূরে থাকা!
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৫
একটা পাখিরও তোমার জানালার খড়খড়িটায় উঁকি ঝুঁকি মারার সাহস আছে!
কিম্বা শুঁয়ো পোকা থেকে খোলস ফেলে উড়ে বেড়ানো প্রজাপতি যেভাবে বাতির উপর বসে থাকে!
কাল কাল পিপড়েরা সারি বেঁধে হেটে চলে শুকনো চায়ের দাগ ধরে!
বিছানায় অযত্নে পরে থাকা লাল কাথাটাও তোমার স্পর্শ পায়!
চুলের গন্ধে মৌ মৌ করা বালিশের কাভারটা!
কিম্বা ঘরের কোনার ঝুলের সেই সোনালী মাকড়শাটা
অদৃশ্য সূতো ছেড়ে ছেড়ে নামতে থাকে আনমনা বসে থাকা তোমার পাশ দিয়ে।বাগান থেকে ঘরের ভেতরে উকি মারে স্বর্ণলতার ডগা।
এরা সব তোমার কত্তো কাছে-
আমারও তোমার কাছে যেতে ইচ্ছে করে!
- সূর্যপুত্র
রিয়াজ শাহেদ বলেছেন:
এই যে, আপনাদের জন্যেই বোধহয় একটু আগে দিয়েছিলাম পোস্টটা- Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য- সূর্যপুত্র
ওয়ার হিরো বলেছেন:
হায়রে প্রেম। যাগ খায়া দায়া কোন কাজ নাই এরাই এইসব ফালতু প্রেম করে তার আবার সাহিত্য বানায়।আজাইরা আর আজইরা। বেকার মানুষে দেশ ভইরা গেল।
আজাইরা, ফালতু। মাইনাস।
লেখক বলেছেন: সাহিত্য না তো?!! এটা শব্দের অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশন!!
ভালবাসায় প্লাস, যুদ্ধে মাইনাস!!
ওয়ার হিরো বলেছেন:
দুনিয়াতে এমুন আজব আর কি কি দেখার বাকী আছে...।????
লেখক বলেছেন: আছে!!
যেমন , ওয়ার ভিলেন!!
k-79er34b বলেছেন:
মরন !
লেখক বলেছেন: হাট্টিমাটিমটিম, তারা মাঠে পারে, পেস্ট কালারের ডিম!!- চাঁদকন্যা
k-79er34b বলেছেন:
মাকড়শা জিনিশটা খারাপ । সোনালী হলেও ।
লেখক বলেছেন: মাকড়শা খুব পরিচ্ছন্ন প্রাণী!! এলিয়েনদের চেয়েও পরিষ্কার থাকে!!
হিহি হিহি
তুমি কি দেখতে মুরগীর মতো?!! ডিম টা কি তোমার ছানা পোনা?
- চাঁদকন্যা
লেখক বলেছেন: ওয়ার হিরো: তুমি কি সবসময় যুদ্ধংদেহী মনোভাবে থাকো নাকি?!!
সূর্যপুত্র কত্তো কষ্টে একটা কবিতার মতো ছাইপাষ লিখলো আমার জন্যে, আহা বেচারা!!!!!
তোমার কোন মায়া দয়া নাই!! - চাঁদকন্যা
(
(
ওয়ার হিরো বলেছেন:
যদিও জানি হিরো থাকলে রিসক নাই, তাও আর হিরো লয়া লাভ নাইকা। ভিলেন ই সই/?চালায়া যাও। তোমাগ ভালোবাসায় হাততালি/
লেখক বলেছেন: এক হাতে কিভাবে হাততালি দেয়?!!!
তুমি এক্ষুনি তালোয়ার ফেলে দাও! তারপর হাত তালি!!
তাহলে তোমাকেও অল্প অল্প ভালোবাসা দিবো!! - চাঁদকন্যা
লেখক বলেছেন: খুঊঊঊঊঊঊঊঊঊঊব খুশি হলাম বাদর!!!
আমার সূর্যপুত্র কি বড় একজন কবি দেখেছ?
চাঁদকন্যা
মানুষ বলেছেন:
এইবার সুর দিলেই গান হয়
লেখক বলেছেন: হুম রাগ আর দুঃখের গান। যখন সূর্যপুত্র রাগ করে , অনেক অভিমান করে তখনই এমন সব গান কবিতা লিখে ফেলে।
আর আমি সেসবে সুর দেই।
চাঁদকন্যা
রন্টি চৌধুরী বলেছেন:
ছবিটা ভয়াবহ ।
লেখক বলেছেন: সূর্যপুত্র একটা শয়তান!! দাড়ান ভাইয়া এখনি জিগ্গেস করছি কোন সাহসে এই বিচ্ছিরি ছবিটা দিল!- - চাঁদকন্যা
ওয়ার হিরো বলেছেন:
আহেম, আমার ভালোবাসা লাগব না। আমার ভালোবাসা ছিল না, এখোন নাই, সামনেও থাকবে না।তোমার ভালোবাসা সূর্য রে দাও। আমারে দিলে বেচারা মাইন্ড খাইব। কি দরকার কাউরে মাইন্ড খাওয়ানোর??
অফটপিক:: যার দেবার কথা ছিল সেই দিল না, আর তুমি দিয়া কি করবা??? সো ভুল যাও।
লেখক বলেছেন: দেই নি ?? ??? আহারে ! কি করেছিলে?কোন দোষে দিলনা?
থাক থাক কস্ট পেয়না।এই নাও একটা চাঁদের দেশে র তারা।ইহা মনবাসনা পুরনো করে। আজ থেকে যাহা চাইবে তাহাই পাইবে। সো ............।
চাঁদকন্যা
প্রিয়তমা বলেছেন:
আহারে...
লেখক বলেছেন: এ্যাই আহারে বল কেনো? কোনো আহারে নেই ।এইসব অভিমানের কথা, আমি এখুনি সব ঠিক কোরে দিচ্ছি চাঁদের দেশের যাদুর কাঁঠি বুলিয়ে।
চাঁদকন্যা
লেখক বলেছেন: আমার সূর্যপুত্র লিখেছে না? ভালো হবেই তো
চাঁদকন্যা
নিলা বলেছেন:
খুব সুন্দর
লেখক বলেছেন: থাংক ইউ নিলা আপু। যদিও তুমি শুধু সূর্যপুত্রের টাই ভালো বলেছো আমার টা বলনি।তবুও থাংক ইউ।
চাঁদকন্যা
লেখক বলেছেন: তোমার কার কাঁছে যেতে ইচ্ছে করে আপু?
চাঁদকন্যা


















