.........স্রোতে ভেসে যেতে চাই
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বলে নিভে কখনো কি তুমি
ক্লান্ত হও না , আকাশতারা ?
যদি কখনো মনে হয়
তোমার কাজ হয়েছে সারা !
তবে , শুধু আমার জন্য
বর্ষিয়ো তোমার আলোর ধারা ।
অন্যের আলো চুরি করে
যুগ যুগ ধরে বাহবা পেলে
ওগো চাঁদ তুমি ,
নিজে কিছুই না করে ।
এসব যদি একঘেয়ে -
কখনো লাগে তোমার ,
তবে , নেমে এসে জানলা দিয়ে
ঢুকে এসো ঘরে আমার ।
তারপর চলো -
তুমি আর আমি কবিতা লিখি
না না , তার থেকে হবে ভালো
যদি একসাথে বসে সিরিয়াল দেখি ।
এসব বলে আমি কি শুধুই
করছি সময় নষ্ট ?
ওগো সময় , তোমার সাথে -
লড়তে , সত্যি বড়ো কষ্ট ।
যদি ভুলে যাই
সংখ্যা গুণতে
কিংবা ঘড়ি দেখতে ,
'সময় ' -
তবু তুমি চলে যাবে
আমার কভু না হবে ।
তাই তোমার কাছে
চাওয়ার কিছুই নাই ।
শুধু তোমার স্রোতে
ভেসে যেতে চাই !
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন