কিছুই করতে ইচ্ছে করছে না। তাই লিখতে বসলাম। কি লেখা যায় ?
আজকের দিনটাকে নিয়ে লিখি।
সকাল থেকেই বৃষ্টি। আকাস মেঘ মেঘ। ভালোই। কেমন বিষন্ন বিষন্ন ভাব মনের মধ্যে।
মন ভালো নেই।
বহু বছর আগে এক বন্ধু খুব গভীর স্বরে বলেছিল, রাতে হঠাত ঘুম ভাঙ্গার পর দূর থেকে উদাস কোন গানের সুর যখন ভেসে আসে, কেমন লাগে ?
সেই সন্ধ্যার সেই বন্ধুর কথা এখনও মাঝে মাঝে ভাবি। কয়েকদিন পরই সে আমেরিকা চলে যায়। আর যোগাযোগ নেই। এখনও মাঝরাতে কোন গান তার মন উদাস করে দেয় কীনা, জানি না।
একটা সময় ছিল, আনেক বন্ধু ছিল আমার। খুব ছোটবেলায় ফুটবল খেলতাম। দৌড়াতাম দলবেঁধে। মারামারি করতাম। একবার বন্ধুরা বন্ধুরা মারামারি করার সময় ইট লেগে আমার মাথা ফেটে গিয়েছিল। এক বন্ধু ঘুসি মেরে নাক ফাটিয়ে দিয়েছিল।
এসব ছাড়াও আর একটা ব্যপার ছিল।
পিকনিক করা।
একটু চাল, একটু আলু, ডিম,তেল, পেঁয়াজ-মরিচ। যার যার বাড়ী থেকে আমরা নিয়ে আসতাম। আম্মা কিছু বলত না। আমরা সবাই একসাথে খেতাম। মজাই লাগত। মনেহয়।
জীবনটা যতই সামনের দিকে যেতে থাকে, ততই আমি নিঃসঙ্গ হতে থাকি। আমরা নিঃসঙ্গ হতে থাকি। সকালের ঝিমঝিম বৃষ্টি, আলোছায়া বিষন্ন আকাস, আমাদের বুকের মধ্যে চাপ চাপ অতীতকে নিয়ে আসে, শৈশবকে নিয়ে আসে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


