আমি , আমরা সবাই হিপোক্র্যাট
১০ ই জুন, ২০০৮ রাত ৯:২১
-কেন হিপোক্র্যাট?
সামোয়ারে প্রবাসী ব্লগার কতোজন আছেন কেউ বলতে পারবেন? আমার জানামতে এখানে দৈনিক কমপক্ষে ৫০ হাজারের মতো হিট হচ্ছে। এর মধ্যে ইউনিক আইপি থেকে হিট কতো আমার জানা নেই। তবে যদি ধরি একেকজন ব্লগার প্রতিদিন সাইটে ৫০ হিট করে তাইলে ইউনিক আইপি থেকে হিট হতে পারে ১০০০। এই ১০০০ হাজার ব্লগারের মধ্যে আমি নিশ্চিত যে কমপক্ষে ৫০০ জন প্রবাসি ব্লগার আছে। এই ৫০০ জন ব্লগার চাইলে ১০-২০ ডলার শ্বাশত এর জন্য দান করতে পারে।
এক সময় দেখেছি প্রবাসি ব্লগার রা কমেন্ট করছে, ''আচ্ছা, অনলাইনে ডোনেট করার কোন সিস্টেম থাকলে ভালো হতো!''
এখন তো সব সিস্টেম আছে, তাইলে এতো হতাশাজনক রেস্পন্স কেন?
এমন না যে কেউ বিষয় টা কেউ জানে না। জানে রে ভাই, জানে । সবাই ই জানে। অনেক প্রবাসি ব্লগারকে দেখেছি শ্বাশত এর পোস্ট এড়িয়ে যেতে। কিন্তু কেন?
আমার একটাই উত্তর জানা আছে। আমি , আমরা সবাই হিপোক্র্যাট ।
বদ্যি বলেছেন:
সুশান্ত এটা ব্যাক্তিগত অভিরুচি। তুমি সবাই কে দান করার আহবান জানাতে পারো, কিন্তু তুমি এটাকে হিপোক্রেসি বলতে পারোনা।
লেখক বলেছেন: হিপোক্র্যাসি এই কারনে যে, আপনি কমেন্টে বলবেন, আছি, এগিয়ে চলো। কিন্তু এক পয়স দিয়ে সাহায্য করবেন না। এটা তো ভালো লাগে না!
অবকাশ বলেছেন:
কেউ যদি দান করে নাম বলতে না চায়? এভাবে হিপোক্র্যাট বলা ঠিক না।
লেখক বলেছেন: ভাইরে এখন পর্যন্ত মাত্র ১০-১২ টা ডোনেশন আসছে। নাম বলা না বলার কথা তো আমি বলিনি।
আরিফুর রহমান বলেছেন:
এই পোস্টে মাইনাস দেয় কোন শালা!
লেখক বলেছেন: প্লাস মাইনাস কোন ব্যাপার না। যার বিবেক তার কাছে।
বোধিস্বত্ত বলেছেন:
খারাপ লাগা থেকে লেখা। ১০-২০ ডলারের চেয়ে বেশি কাজ করে আলসেমি। এর বাইরে অনেকেরই ব্যক্তিগত সমস্যা থাকতে পারে।
লেখক বলেছেন: আলসেমি?
-মানলাম না।
বদ্যি বলেছেন:
সুশান্ত এটা হিপোক্রেসি না এটা হলো বাস্তবতা। সবাই বলবে আচি, কিন্তু যুদ্ধে যাবে কয়জন, এটাই হবে।
লেখক বলেছেন: তাইলে 'আছি' বলে আশা জাগানো টা কি ঠিক? তার চেয়ে যারা পোস্ট এড়িয়ে গেছে তারা অনেক ভালো।
জামাল২০০৭ বলেছেন:
প্রবাসীরা কখনো হিপোক্র্যাট হতে পারে না। আমাদের এত টাইম নেই যে.. .....শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত.... বাংলাদেশের যে কোন দুর্যোগে আমরা অনেক সাহায্য করি, প্রত্রিকা পড়লেই বুঝতে পারবেন। এভাবে সবাইকে হিপোক্র্যাট বলবেন না ..লেখক বলেছেন: কাজের কথা বলছেন?
-আমি নিজেও বাংলাদেশের বাইরেই থাকি। আমি ও ঘুম ছাড়া বাকি ১৮ ঘন্টা কাজ করি। তাই বলে ৪-৫ ক্লিকে ১০ ডলার দেওয়ার মতো টাইম নেই- এরকম ব্যস্ততা আমার নেই।
হাসিব মাহমুদ বলেছেন:
জামাল ভাইসাহেব, কাজ আর কাজ নিয়ে বিজি মানে কি ? দেশের লুকেরা কি আকাজে বিজি ?
বদ্যি বলেছেন:
আমার মনে হয় আক্রমনাত্নক না হইয়া কথাগুলা কও। You will catch more fly with Honey than Hemlock
লেখক বলেছেন: আর ভাল্লাগেনা!
নেমেসিস বলেছেন:
বিষয়টা লক্ষ্য করেছি । আমার কাছেও দৃষ্টিকটু লাগছে । সিস্টেম করে দেয়ার পরেও নিশ্চুপ থাকার রহস্য বুঝতে অক্ষম আমি । তবে কি আমরা শ্রেফ কথা বলার জন্যই কথা বলি ?
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
সু-শান্তদা... আল্লাহ বলেছেন... "নিরাশ হৈও না, যদি তুমি মোমেন হও" আমি নিরাশ নই। হয়তো সব্বাই জেগে উঠবে। যখন শ্বাশ্বত থাকবে না। আফসোস এটাই। হতাশ হৈয়েন না বস... জয়ী আমরা হবোই যদি আমরা ঠিক থাকি...
শ্বাশ্বত এমন একটা ছেলে যার কেউ নেই। এখন মন হইতেছে আমরাও নেই
আমি হয়তো সকলের কাছে পৌছতে পারিনি... এটা আমার ব্যর্থতা... মেনে নিচ্ছি। সকলে আমাকে গালমন্দ করেন... কিন্তু তার আগে শ্বাশ্বতকে বাচান
হয়ত আমার কোন ভুল ছিল। যদি একটু ধরিয়ে দেন আপনারা... আমি সংশোধন হবো... এইটুকু নিশ্চয়তা দিচ্ছি
মিলটন বলেছেন:
আমি বিশ্বাস করি এতকিছুর পরেও ফান্ড কালেক্ট হবে এবং শাশ্বত ঠিকই সুস্থ্য হয়ে উঠবে।সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
সু-শান্ত বলেছেন:
আমাদের মা ক্যান্সার এ মারা গেছেন, আমরা আমাদের জান-প্রান দিয়ে চেষ্টা করে ও বাঁচাতে পারিনি। এক সময় বৌদিদের স্বর্ণ, আমার বৌ এর সব স্বর্ন বিক্রয় ক্রে দিছি টাকার জন্য। জমি ও বিক্রয় করে দিয়েছিলাম সব। মোট কথা আমাদের গ্রামের বাড়ী ও শহরের বাসা বাদ দিয়ে সব কিছু বিক্রয় করে দিয়েছিলাম। শেষ বার যখন সিদ্ধান্ত নেওয়া হলো বাসা ও বিক্রয় করে দেওয়া হবে তখনই মা আমাদের ছেড়ে চলে গেলেন।তাই আমি খুব ফিল করি টাকার অভাবে চিকিতসা বন্ধ থাকলে কতো কষ্ট হয়।
রাশেদ বলেছেন:
কি আর কমু!
রোবোট বলেছেন:
কথা ঠিক। নিজেদের মাইনাস।
মেসবাহ য়াযাদ বলেছেন:
সু-শান্ত, দাদা আমি একজন আশাবাদী মানুষ। আমাদের উদ্দেশ্য সৎ। সুতরাং সফল হবোই আমরা। জয় হবে মানবতার । তবে মাঝে মধ্যে আমারও রাগ, ক্ষোভ আর অভিমান হয়... অপেক্ষা করুন। ঈশ্বর সবার মধ্যে রহমত দিক....


















