আগুনকে দিয়ে কিছু কাঠ, শুকনো খড়; পেয়েছি এই বনপোড়া ছাই
আপন ছায়ার পাশে দাঁড়িয়ে বহুদিন যুগলবন্দনায় জেনেছি,
ছায়াবেশে সে এক ক্ষুব্ধ আতাতয়ী, ঈর্ষা গোপন রেখে
সে কেবল এতটা পথ ধরে এসেছে।
তার চোখ কি নোনা? নীল? বাতাবীবেদনার আবরণ খুলে সে'ও কি
চিনতে পারে জীবনের গোপন ঘাতক?
পাথরকে দিয়ে মৃদু টোকা, কিছু ঘর্ষণ; পেয়েছি এই ছাইচাপা আগুন
আগুনকে দিয়ে কিছু কাঠ, শুকনো খড়; পেয়েছি এই বনপোড়া ছাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



