আমার প্রিয় পোস্ট

mahmud_shawonbg@yahoo.com

প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ)

২৪ শে জুলাই, ২০০৮ রাত ৮:৪৯

শেয়ার করুন:                   Facebook

স্পর্শকাতরতাময় এই নাম
উচ্চারণমাত্র যেন ভেঙে যাবে,
অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা,-
চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে-ভেতরে
খুব শক্তিশালী
মারণাস্ত্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে।

মধ্যরাতে চুনিয়া নীরব।
চুনিয়া তো ভালোবাসে শান্তস্নিগ্ধ পূর্ণিমার চাঁদ,
চুনিয়া প্রকৃত বৌদ্ধ-স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি;
চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি।
চুনিয়া কখনো কোনো হিংস্রতা দ্যাখেনি।
চুনিয়া গুলির শব্দে আঁতকে উঠে কি?
প্রতিটি গাছের পাতা মনুষ্যপশুর হিংস্রতা দেখে না-না ক'রে ওঠে?
- চুনিয়া মানুষ ভালোবাসে।

বৃক্ষদের সাহচার্যে চুনিয়াবাসীরা প্রকৃত প্রস্তাবে খুব সুখে আছে।
চুনিয়া এখনো আছে এই সভ্যসমাজের
কারু-কারু মনে,
কেউ-কেউ এখনো তো পোষে
বুকের নিভৃতে এক নিবিড় চুনিয়া।

চুনিয়া শুশ্রুষা জানে,
চুনিয়া ব্যান্ডেজ জানে, চুনিয়া সান্ত্বনা শুধু-
চুনিয়া কখনো জানি কারুকেই আঘাত করে না;
চুনিয়া সবুজ খুব, শান্তিপ্রিয়- শান্তি ভালোবাসে,
কাঠুরের প্রতি তাই স্পষ্টতই তীব্র ঘৃণা হানে।
চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না।

রক্তপাত, সিংহাসন প্রভৃতি বিষয়ে
চুনিয়া ভীষণ অজ্ঞ;
চুনিয়া তো সর্বদাই মানুষের আবিষ্কৃত
মারণাস্ত্রগুলো
ভূমধ্যসাগরে ফেলে দিতে বলে।
চুনিয়া তো চায় মানুষের তিনভাগ জলে
রক্তমাখা হাত ধুয়ে তার দীক্ষা নিক্।
চুনিয়া সর্বদা বলে পৃথিবীর কুরুক্ষেত্রগুলি
সুগন্ধি ফুলের চাষে ভ'রে তোলা হোক।

চুনিয়ারও অভিমান আছে,
শিশু ও নারীর প্রতি চুনিয়ার পক্ষপাত আছে;
শিশুহত্যা, নারীহত্যা দেখে-দেখে সেও
মানবিক সভ্যতার প্রতি খুব বিরূপ হয়েছে।

চুনিয়া নৈরাশ্যবাদী নয়, চুনিয়া তো মনেপ্রাণে
নিশিদিন আশার পিদ্দিম জ্বেলে রাখে।
চুনিয়া বিশ্বাস করে:
শেষাবধি মানুষেরা হিংসা-দ্বেষ ভুলে
পরস্পর সৎপ্রতিবেশী হবে।।

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ১৬৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সংক্ষেপিত মানে কি?
কবিতাটা আরো বড় ছিলো?
দিলে ভালো হতো..........।
"চুনিয়া এখনো আছে এই সভ্যসমাজের
কারু-কারু মনে,
কেউ-কেউ এখনো তো পোষে
বুকের নিভৃতে এক নিবিড় চুনিয়া।"
দারুণ লাগলো।
অনেক শুভেচ্ছা থাকলো।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: আপনার কথামত পুরো কবিতাটি দিলাম। অনেক ধন্যবাদ।

২. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:০৩
comment by: তারকে বলেছেন: কার কবিতা ? খুব ভালো লাগল ।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: কবিতাটি কবি রফিক আজাদের। ভালো লাগার জন্য ধন্যবাদ।

৩. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:১১
comment by: তারকে বলেছেন: প্লাস ।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৩
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: +
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

৫. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ........
শুভেচ্ছা থাকলো।
৬. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩২
comment by: সবাক বলেছেন:
ভালো লাগা....
২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:১১
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: হুমম
২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: হুমমম...

৮. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৭
comment by: আকাশচুরি বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট!!

+
২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: আর অনেকদিন পর আপনার এপথে উঁকি দেয়া...হা-হা-

৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৪
comment by: রাশেদ বলেছেন: থ্যাঙ্কস শেয়ারের জন্য।
০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

 



 


`তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার/ তাই জনম গেলো শান্তি পেলি না'রে মন, মনরে আমার...'
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৩০৮