কোন্ ডালে বান্ধিয়া বাসা
বসত করো কোন্ ডালে (২)
বাঁধন পড়লি না মন কোনও কালে (২)
একূলে রাখিয়া মন ওকূলে দাঁড়াও
ঐকূলে লাগিলে ঢেউ চরে পা বাড়াও (২)
কার মনে জাগিয়া আশা
বাস করো কার মন ডালে (২)
বাঁধন পড়লি না মন কোনও কালে (২)
কিনলি যারে ভালোবেসে মনেরই দামে
বেলা শেষে তারে আবার তুলিস নিলামে (২)
কার নদীতে ঝাঁপ দিয়া তুই
উঠিস আবার কার জালে (২)
বাঁধন পড়লি না মন কোনও কালে (২)
সকল আলো নিয়ে গেলো, জ্বাললো যে আঁধার
আঁধার বুকে তারে কেন খুঁজিস বারেবার (২)
কার নাওয়ে বসিয়া তুমি
হাওয়া লাগাও কার পালে (২)
বাঁধন পড়লি না মন কোনও কালে (২)
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


