somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক ন্যায়বিচার

০৮ ই জুলাই, ২০০৭ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোয় সমাজতন্ত্র সত্যিকারে ছিল বলে মনে হয় না।
বাংলাদেশের রাজনীতিকে তিন ভাগে ভাগ করা যায়, ১৯৭৫ পূর্ববর্তী ,১৯৭৫ থেকে ১৯৯০ এবং ১৯৯০ পরবর্তী।স্বাধীনতা পূর্ববর্তী প্রগতিশীল রাজনীতি,উদার চিন্তা ভাবনা,অসামপ্রদায়িক ছাত্রসমাজ,সাধারণ মানুষের স্বাধীনতার আকাঙ্খা সবমিলিয়ে ১৯৭২ সালের সংবিধানে সমাজতন্ত্রকেঅন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে।তবে তা প্রান্তিক জায়গায় কার্যকর ছিল না,শুধুমাত্র রাষ্ট্রের উপরিস্থলে স্লোগান হিসেবে ছিল। সংবিধানের ১০ অনুচ্ছেদে বলা হয়ে ছিল,মানুষের উপর মানুষের শোষণের অবসান করিয়া ন্যায়ানুগসমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা হইবে।এই মূলনীতি অনুসারে রাষ্ট্র তার প্রয়োজনেযে কোন ধরণের সম্পততি নিজের মালিকানায় নিতে পারবে।তবে সংবিধানে কৃষক শ্রমিকের শাসনের কথা উল্লেখ ছিল না কিংবা শ্রেণী স্বার্থ বা শ্রেণী সংগ্রামের কথা উল্লেখ ছিল না।

১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ১৯৭৭ সালের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতিতে পরিবর্তন আনা হয়।সংবিধানে রাষ্ট্রীয় মূল নীতি হিসেবে সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের কথা বলা হয়েছে।ইহা অনেকটা মুদ্রার এপিঠ ওপিঠ।সমঅর্থে অঙ্কিত হলেও তাকে দেখানো হয়েছে ভিন্নভাবে রাজনৈতিক কারণে। সমাজতন্ত্রকে ধর্মহীন লোকের তন্ত্র হিসেবে
দেখানোটা মূল উদ্দেশ্য ছিল।কিন্তু তাতেও মৌলিকতা ছিল না।বরং ধর্মান্ধ গোষ্ঠীকে খুশি করতে গিয়ে তার অর্থকে
বিকৃত করা হয়েছে।

১৯৯০ সালে গনতন্ত্রকে নতুনবভাবে পাওয়া গেল। কিন্তু সীমাহীন দুর্নীতি,স্বজনপ্রীতি,অদুরদর্শী নেতৃত্ব সবমিলিয়ে সমাজে
সাম্য কায়েম করতে পারল না।বরং ধনী দরিদ্র বৈষম্য দিনে দিনে বেড়েছে,অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে, রাষ্ট্রের
সব অর্থ ৫% লোকের হাতে ন্যাস্ত।এমনকি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেখানে সংস্কারের কথা বলা হচ্ছে,সেখানেও বৈষম্য আছে।হতদরিদ্রের মাথা গোজার জায়গা বস্তি তুলে দেয়া হচ্ছে,কিন্তু দামী র‌্যাংস ভবন অবৈধ হওয়া
সত্ত্বেও আজ টিকে আছে।হাইকোর্টের অর্ডারের কারণে এ অবস্থা ,হায়রে আইন সেও ধনী দরিদ্র বোঝে!

আমরা সব সময় আলাদা হতে চাই অন্যদের থেকে।তাই অনৈতিক ভাবে হলেও আমরা অন্যদের চাইতে উপরে থাকতে
চাই।সমাজ তাতে ধ্বংস হলেও আমাদের কিছু যায় আসে না।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৭ ভোর ৫:৩৭
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×