জামাত-শিবির উৎখাতের আওয়ামী প্লান বাস্তবায়ন শুরু হল। গতকাল সারা দেশে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ,গ্রেফতার ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী নিহতের দুদিন পর বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও ছাত্র হত্যায় মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে বোয়ালিয়া মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লোকনাথ বিদ্যালয়ের সামনে থেকে আতাউরকে গ্রেপ্তার করা হয়।"
এদিকে মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্র শিবিরের চার নেতাকে আটক করা হয়েছে।
তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতভর সংঘর্ষে নিহত হন ছাত্রলীগকর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন। পুলিশ জানিয়েছে, শিবিরকর্মীদের হামলায় তিনি নিহত হন।
সংঘাতের ঘটনায় ছাত্র শিবিরের ৬৪ জনের নাম উল্লেখসহ ৫/৬শ' জনকে আসামি করে বুধবার দুটি মামলা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার ২৮ শিবির নেতা-কর্মীকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

