সিঙ্গারের একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে ছিলাম। এক বছর নিশ্চিন্তে ব্যবহার করার পর বাসা পাল্টে অন্য পাড়ায় নিজেদের বাড়ি উঠলাম। একদিন বিদ্যুত সংযোগ দিয়ে দেখি, ওয়েট ডিফ্রষ্টে এ চালাতে চাইলে ডিসপ্লেতে যেমন ডি ১/ডি ২/ডি৩ লেখা উঠে, তেমন লেখা কোন নির্দেশ দেবার আগেই নিজ থেকে দেখাচ্ছে এবং আমার কোন ইনপুট নিচ্ছে না ।অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে, সিঙ্গারের শোরুমে নিয়ে গেলাম ঠিক করার জন্য। কিন্তু সেখানে ওভেন ঠিক ঠিক কাজ করলো, এমনকি আমি সমস্যাটা একবারের জন্যও দেখাতে পারলাম না। কিন্তু বাসায় এনে দেখি একই সমস্যা। মাঝে মাঝে কোন সমস্যা করে না। কিন্ত বেশীর ভাগ সময় ব্যবহারই করতে পারি না।
আমার এক বন্ধুর পরামর্শে একটা অটোমেটিক ভোল্টেজ ষ্ট্যাবিলাইজার (১০০০ ভিএ) ব্যাবহার করলাম। এবার দেখলাম যে সময়টা ওভেন কাজ করে না, সে সময় ষ্ট্যাবিলাইজার লো ভোল্টেজ সিগন্যাল দিয়ে ওভেনে বিদ্যুত বন্ধ করে দেয়। দিনের বেশীর ভাগ সময়ই ওভেন চালাতে পারছি না, লো ভোল্টেজ দেখাচ্ছে। অথচ ঘরে ২ টন এসি বা গিজার নির্বিঘ্নে চলছে।
এখন আমি ওভেনটা চালাতে কি করতে পারি ? এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য চাইছি।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



