প্রথম উপলব্ধি
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘে ঢাকা চাঁদ থাকে ঝুলে
নিরবে কাটায় কিছুক্ষণ,
রাত্রির স্তব্ধতা করে গাঢ়
জোনাকিরা নেয় কেড়ে মন।
আমার শূন্যতা যায় ডুবে
দেয় প্রশান্তি উজার করে,
অজানা প্রেমের মায়া মাঝে
দেয় সে বুঝতে আপনারে।
মনে হয় কত চেনা
কত না প্রিয় সে প্রিয়জন,
ভালোবেসে পেতে কাছে
আনচান করে তাই মন।
দূরের মেঘ পাহাড়ে বসে
কে যেন ডাকে কাছে আমায়,
চায় দিতে বলে কানে কানে
কতটা বাসি ভালো তোমায়।
ভাবনায় যাই পড়ে,
হয়তো খুঁজি না ততটা নিষেধ বলে
কিন্তু পারি না থাকতে ভুলে।
তাই ভাবনায় যাই পড়ে।
স্তব্ধ এই নির্জন আঁধারে
রাতের কুয়াশা মেশা হাওয়া যখন আমার
বুকের ঊষ্ণতা গুলো যায় নিয়ে কেড়ে,
তখন খুব অভাব বোধ হয় এ ভালোবাসার।
তবু পারি না জানতে,
কেবল হয় মানতে এ প্রেম সত্যিকারের।
বাস্তবতার কষ্টের মধ্যে
যে অভিমান রয় লুকিয়ে
তারও কিছু সত্যতা থাকে।
কেউ বলে মিথ্যে আর-
কেউ থাকেন সত্যতে অবিচল।
তাই কেবল ভুলের দায়
হবে না দিলে শুধু তোমায়।
তবুও হয় মানতে সবকিছু!
এমন একাকীত্ব আসায়
অভিজ্ঞতার হয় সঞ্চার,
জীবনের বিজ্ঞাপনে আনে
সম্ভাবনার জোয়ার।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন