জাতীয় সরকার কারা চায় কেন শিরনামে আমাদের সময়ে প্রকাশিত সংবাদটির লিংক নিচে দেওয়া হলো:
Click This Link
ছাগলের তিনটি বাচ্চা হলে দুটি বাচ্চা যখন দুধ খায় অন্যটি সারাক্ষন তিড়িং বিড়িং করে লাফিয়ে বেড়ায়। কথাটি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে, কিছু কিছু ব্যক্তি বহুবার চেষ্টা করেও যখন নির্বাচন করে জিতে সংসদ ভবনে যাবার আশাটা পুরণ করতে পারেনি, তখন তারাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বর্তমান সরকারের ঘাড়ে পা দিয়ে সে চেষ্টা করার নিমিত্তে জাতীয় সরকার গঠনের মত একটি খচ্চর সরকার তৈরীর করার প্রয়াসে। খচ্চর সরকার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে, ঘোড়ার শুক্রানু এবং গাধার ডিম্বানু সংমিশ্রনে খচ্চর-এর জন্ম হয়, তায় আমার মতে জাতীয় সরকার হচ্ছে এরূপ এক প্রকার সরকার। যে দেশে একই দলের এমপি নির্বাচিত হয়ে, সরকার গঠনের পর নিজের ভাগে ভাগ বাটোয়ারার ভাগ কম পরেলে প্রেস কন্ফারেন্স করে বলে, অমুকে অমুক করেছে তমুকে তমুক করেছে তায় আমি পদত্যাগ করলাম দল থেকে। আর সে দেশে জাতীয় সরকার গঠন করলে দেশের যে কি অবস্থা হবে তা জাতি স্পষ্টই অনুমান করতে পারে। এর সাথে নাকি আবার যোগ দিয়েছে দুই দলের সংস্কারবাদী নেতারা। বেটারা নিজেদের গা বাচাতে গিয়ে এ সরকারকে সংস্কারের মন্ত্র দিয়ে ফেসে গিয়েছে, তায় তারা বুঝতে পেরেছে এবারের নির্বাচনে নিজ একালায় গিয়ে নির্বাচন করা সম্ভব না। অতএব চান্সে যদি একটা পদ পাওয়া যায় তাতে ক্ষতি কি? জেলের ভাত খাওয়াটাও হলো না, বাকী যে কটা দিন সরকারে থাকা যাবে সে কটাদিন চেটে মুছে খাওয়া যাবে। অতএব সকলের এখনই সময় হয়েছে সজাগ হবার এবং দৃষ্টি রাখার, যেন এই ষড়যন্ত্রকারীরা এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলতে পারে। আমাদের সকলেরই উচিৎ এর জোড় প্রতিবাদ করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


