somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা ক্যাম্পাস রাজনীতি পর্ব-৪

০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দেখা ক্যাম্পাস রাজনীতি পর্ব-৩
ক্যাম্পাস জুড়ে আতন্ক ছাত্রলীগের যেরেই পাওয়া যায় দেদারছে পিটানো হচ্ছে ডিপার্মেন্টের ভিতরে ক্লাসরত অবস্হায়ও মারা হচ্ছে, প্রশাসনিক চেইন ভেঙে চৌচির ।রাস্তা ঘাট দোকানপাট সর্বত্রই হকিস্টিক রডের ঝন ঝনানি ।অরাজকতায় ছেয়ে গেছে ক্যাম্পাস,নির্বাচিত উপাচার্যকে বাসা থেকে ডেকে এনে পদত্যাগ পত্রে সই করানো হলো ।রাতের অন্ধকারে মোমের আলোয় উপাচার্যের চেয়ার দখলে নিলো বিএনপি পন্হী এক শিক্ষক । বিএনপি কেন্দ্রিক কর্মসূচীতে পূর্বে কখনো উনাকে দেখা যায়নি ।উনার বড়ো পরিচয় ছিলো ঊনি তৎকালীন বিএনপি মহাসচিবের বাল্য বন্ধু এবং একই এলাকায় বাড়ি।নতুন উপাচার্য চেয়ারে বসেই এক যোগে সকল হলের প্রভোষ্টদের সরিয়ে দিলেন,তাদের স্হলে জামাত ঘরনার শিক্ষক ও ঊনার কাছের কিছু ব্যক্তিকে প্রভোষ্টের দায়িত্ব দিলেন,ব্যক্তিগত রোষানলের কারনে অনেক তুখোড় বিএনপি পন্হী শিক্ষক বাদ পড়লেন ।প্রক্টরের দায়িত্ব দিলেন এমন একজনকে যার কোন গ্রহন যোগ্যতা বিএনপি আওয়ামীলীগ কারো কাছেই নেই ।যিনি একসময় আর্মস ক্যাডার ছিলেন ছাত্রদলের ।ঐ ভদ্রলোক প্রক্টর হওয়ার পর ছাত্রদলের সভাপতির পিছনে বসে মটর বাইকে ঘুরে প্রক্টরিয়াল দায়িত্ব পালন করতেন।বিএনপি পন্হী শিক্ষকরা দুভাগে বিভক্ত হয়ে পড়লেন উদারপন্হী কট্ররপন্হী গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পাসে নিজেদের অবস্হান জানান দিল। উদারপন্হী শিক্ষকরা আওয়ামী ও বামপন্হী শিক্ষকদের সাথে মিলে ক্যাম্পাসে উপাচার্য কে অসহযোগিতা দেয়ার কর্মসূচী দিলেন ।প্রতিবাদস্বরুপ মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের কর্সূচী পালন করলো শিক্ষকরা,একদিকে শিক্ষকরা উপাচার্য হটানোর কৌশল আটছে অন্যদিকে ছাত্রদল বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠলো ।সব মিলিয়ে ক্যাম্পাস টাল মেটাল ।ছাত্রলীগের নেতা কর্মীরা ক্যাম্পাসে অবান্জিত ।যাদের ইয়ার ফাইনাল সামনে সিন্ডিকেটে সিদ্বান্ত হলো বিশেষ ব্যবস্হায় তারা স্ব স্ব বিভাগে পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্তু দুঃখের বিষয় ঐ সিন্ডিকেটে মিটিং শেষে বের হয়ে যাওয়ার পথে ছাত্রদলের হাতে একজন সিন্ডিকেটে মেম্বার প্রহৃত হলেন ।তার বিরুদ্ধে অভিযোগ হলো উনি আওয়ামী পন্হী বুদ্ধিজীবি এ ঘটনায় পরদিন জাতীয় দৈনিকগুলো গুরুত্ব সহকারে সংবাদ ছাপায়,এক যোগে দুই শতাধীক বুদ্ধিজীবি পত্রিকাগুলোতে নিন্দা ঙ্ঞাপন করে।সিন্ডিকেটের সিদ্ধান্তানুযায়ী ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক তার মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে পুলিশী প্রহরায় ক্যাম্পাসে প্রবেশ করে,প্রক্টর মহোদয় খবরে ছাত্রদলের নেতাকর্মীরা চৌরঙ্গি মোড়ে ব্যারিকেড নিয়ে পুলিশের হাত থেকে ছাত্রলীগের ঐ নেতাকে ছিনিয়ে নিয়ে বেদম প্রহার করে,পুলিশের ও সি প্রক্টশনে এগিয়ে আসতে চাইলে প্রক্টর মহোদয় বাঁধা দিয়ে বলেন "না না স্যার যাবেননা ঐ হালায় বহুত অকাম করেছে"বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় সেদিন থানার ওসিকে স্যার বলতে দ্বিধা বোধ করেননি।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×