somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারকে ভীতি ! আওয়ামীলীগরে না বএিনপরি?

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারকে ভীতি ! আওয়ামীলীগরে না বএিনপরি?
হাসান কামরুল
রাজনীতিতে এখন তারেক ঝড় বয়ে যাচ্ছে। বিএনপি বলছে তারেকের দেশে ফিরে আসার কথা শুনে সরকারের ভীত নড়ে গেছে। আবার সরকার বলছে তারেককে যথাযথ আইনের মাধ্যমে দেশে ফিরে আনা হবে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তারেককে ভাবী প্রধানমন্ত্রী বলার পরদিনই নি¤œ আদালত থেকে তারেককে পলাতক দেখিয়ে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরয়ানা জারি করেছে।
Click This Link
তারেক দেশের ভাবী প্রধানমন্ত্রী এ কথা শুনে ” বিশিষ্ট কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরি বলেছেন তারেক প্রধানমন্ত্রী হওয়ার আগে যেন আল্লাহ ওনার মৃত্যু দেন”। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয় তাহলে তারেক জিয়ার উখান ও রাজনীতিতে তার যে পথভ্রষ্ট হয়েছিল তাওতো আর মিথ্যে হয়ে যাবেনা। এহেন কোন কর্ম নাই এ বরপুত্র করেননি। তার রাজনীতিতে আসা কিন্তু ইতিবাচক ছিল। সুদর্শন স্মার্ট খুব সাদা মাটা একটা মানুষ গত বিএনপি আমলে রাজনীতিতে আসাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছিল। বিশেষ করে ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ে রাজনীতিক যোগ সৃষ্টি করে সেসময় বেশ আলোচিতও হয়েছিল বেগম জিয়ার বড় পুত্র। কিন্তু তারেক রহমান তার ভালো মানুষিটা ধরে রাখতে পারেনি। একদল অসৎ ও রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত লোককে তার ডান পাশে বাম পাশে বসিয়ে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল। হাওয়া ভবন কেন্দ্রিক দ্বিতীয় পাওয়ার হাউজ তৈরি করে সেসময় অনেকটা খোলামেলা ভাবেই তার নেতৃত্বে ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়ন্ত্রন ইত্যাদি সবকিছু তার আঙ্গুলির ইশারায় হতো। সেসময় বিএনপির সিনিয়র অনেক নেতা মন্ত্রী পর্যন্তও তারেক সিন্ডিকেটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোনঠাসা হয়ে পড়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানতো কয়েকবার মন্ত্রীত্ব ছেড়ে দেয়ার কথাও বলেছিলেন। পরে খালেদা জিয়ার হস্তক্ষেপে শেষ পর্যন্ত রক্ষা হয়। তারেক জিয়ার দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের গল্পগুলো কিন্তু গালগল্প ছিলনা। যাই হোক তারেক জিয়ার অনেক বদনাম আছে। কিন্তু সে পলাতক ! এটা রাজনৈতিক বাক্যালাপ ছাড়া কিছুই নয় । কেননা সরকার জানে তারেক জিয়া লন্ডনে বসে বিএনপি রাজনীতি নিয়ন্ত্রন করছে। বিএনপির মনোয়ন প্রত্যাশীরা লন্ডনে গিয়ে তারেক জিয়ার আর্শিবাদ নিয়ে এসে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। তারেক জিয়া লন্ডনে থাকা কারনে অনেক ছাত্রদল নেতা যুবদল ও বিএনপি’র মিড পর্যায়ে নেতারা ঘন ঘন লন্ডন সফর করছে। কারন একটাই তারেক জিয়ার আর্শীবাদ নেয়া। বিএনপি যারা করে’ সেটা বিএনপি’র স্হায়ী কমিটি থেকে কেন্দ্রিয় পর্যায়ের অধিকাংশ নেতারাই তারেক জিয়ার সুদৃষ্টি নিয়েই রাজনীতিতে টিকে থাকতে চায়। কারন একটাই বিএনপির সমর্থক, কর্মী, নেতারা মনে করে তারেকই আগামি দিনের কান্ডারি। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়ার নেতৃত্বেই সরকার পরিচালিত হবে।
২. তারেক প্রীতি বা বিদ্বেষি হওয়ার জন্য বলছিনা। তারেক জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে বিশেষ করে অনেক গুরুত্বপুর্ণ মামলাও কিন্তু সরকার ইতি টানতে পারেনি। যেসব মামলা দিয়ে সরকার চাইলে অতি সহজেই তারেক জিয়াকে বিচারের মুখোমুখি করতে পারতো কিন্তু সরকার রাজনৈতিক কৌশল হিসেবেই হোক বা ইচ্ছে করেই হোক তা করেনি। কিন্তু কেন? বিএনপির অনেক নেতা যারা পরিচ্ছন্ন রাজনীতির অধিকারি তারাও কিন্তু গরু চুরির মামলায় মুরগি চুরির মামলায় জেল খেটেছে। কোকো’র পাচার করা অর্থ সিঙ্গাপুর থেকে আদালতের মাধ্যমে দেশে ফেরৎ এসেছে কিন্তু কোকো কিন্তু আসেনি। অর্থ পাচারকারী হিসেবে কোকোকে আইনের আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে। একই রুপে তারেক জিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো এতো ধীর গতিতে চলছে যে এ মামলাগুলোর কুলকিনারাই সরকার করতে পারেনি। যেহেতু কোর্ট থেকে তারেককে এখনো কোন মামলায় সাজা দেয়া যায়নি তাহলে তারেক রহমান অপরাধি সেটা বলাওতো এক ধরনের অপরাধ বলে প্রচার করছে বিএনপি’র আইনজীবিরা। সরকারের হাতে পাচটি বছর সময় ছিল; এ পাচ বছরেও সরকার তারেক রহমানকে বিচারের মুখোমুখি করতে পারেনি। এ ব্যর্থতার দায়ভার সরকারকেই নিতে হবে। এখন ক্ষমতার শেষ প্রান্তে এসে ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরয়না একধরনের রাজনৈতিক স্ট্যান্টবাজি বলেই ধরে নিতে হচ্ছে । সামনে নির্বাচন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তার দেশে আসাই উচিত । কারণ বিএনপি রাজনীতি এখন পুরোটাই তারেক নির্ভর। আর বেগম খালেদা জিয়াও চান তারেক রহমান বিএনপি’র হাল ধরুক। তাই তারেক রহমানের দেশে আসা নিয়ে রাজনৈতিক বিতর্ক হতেই পারে কিন্তু তাকে দেশান্তরি করে রাখার মতো কোন মোওকা সরকারের হাতে নেই। এখন তারেক রহমান দেশে ফিরে কিভাবে আইনি মোকাবেলা করবে সেটা তার ব্যাপার। কারন এ সরকার যখন ক্ষমতা ছেড়ে দিবে তখন প্রশাসন আওয়ামীলীগের লোকজনের কথা শুনতে বাধ্য নয়। নি¤œ আদালত থেকে তারেক রহমানের শাস্তি হলে উচ্চ আদালত থেকে জামিন নিবেন আর তখন উচ্চ আদালত থেকে তারেক জিয়ার জামিন পেতে সমস্যা হবেনা। কারন এদেশে আইন বিচার সবই ক্ষমতাকেন্দ্রিক।
৩. অতি প্রচলিত একটা প্রবাদ আছে ’ চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় জাগে’। তারেক জিয়া রাজনীতিতে পুর্নবাসিত হলে আর বিএনপি ক্ষমতা আসলে আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য যা যা করা লাগে তা সবই করবে, এটা আগাম বলে রাখা যায়। তারেক জিয়া সংশোধিত হবেন কিনা এটা একান্তই ওনার ব্যাপার। কিন্তু ওনার চারিপাশে এখনো যারা ঘুরঘুর করে তাতে পুর্বরুপে যে তারেক রহমান স্বমহিমায় ফিরবেন তাও দিনের আলোর মতনই সত্য। তারওপর ১/১১’র দু:সহ স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। সব মিলিয়েই একটা শ ঙ্কা বিরাজ করছে। এ শঙ্কাটা শুধু আওয়ামীলীগের নয় বিএনপির অনেক সিনিয়র নেতারও। কারন তারেক রহমান যত বেশি বিএনপি নিয়ন্ত্রন করবে তত বেশি প্রবীন নেতারা কদর্য হারাবেন। তাই ভয়টা তাদের মধ্যেই বেশি কাজ করছে। মনে আছে মান্নান ভূইয়াদের কথা। বামপহ্নী এ নেতা অত্যন্ত নিষ্ঠারসহিত বিএনপির হয়ে কাজ করলেও কিন্তু শেষাবধি বিএনপিতে ভাঙ্গনের সুর তুলেছিলেন । তার এতো প্রিয় বিএনপি উনি ভাঙ্গতে চেয়েছেন কারন মান্নান ভূইয়া তৎকালীন বিএনপির মহাসচিব হিসেবে প্রত্যক্ষ করেছেন তারেক রহমানের দৌরাতœ্য। তাই উনি সময় ও সুযোগের অপেক্ষায় ছিলেন হয়তো! শেষাবধি সুযোগ আসলে তা কাজেও লাগান। তার এ ভাঙ্গনের রাজনৈতিক উদ্দেশ্য যাই ই থাকুক সে কিন্তু দেশের জন্য বড় একটা কাজ করতে চেয়েছেন। কারন রাজনৈতিক দুরদর্শি এ মানুষটি জানতেন বিএনপি টিকলে তারেক কোন না কোন ভাবে রাজনীতিতে স্হায়ী হবে । এবং একদিন না একদিন সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই বিএনপি শক্তিটাকে দু’ভাগ করার প্রচেষ্টা নিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। জিয়াউর রহমানের রাজনৈতিক কৌশল ও আদর্শ ও বেগম জিয়ার রাজনৈতিক শিষ্টাচারের বিপরীত ¯্রােতে চলা মানুষ হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের কাছে ক্যাবিনেট বলে কিছু ছিলনা; চাপিয়ে দেয়া ছিল তার অন্যতম লক্ষ্য। যা নিয়ে কিচেন কেবিনেটের অনেকেই মন:ক্ষুন্ন হয়েছেন বলে শোনা গেছে। পরিশেষে একটুকুই বলবো তারেক রহমান নিয়ে ভীতি ছড়াচ্ছে তার দলের লোকেরাই। যারা মুখে তারেক প্রীত বলে ফেনা তুলছে কিন্তু গোপনে তারেক বিদ্বেষি হয়ে বিভিন্ন উপায়ে তারেক রহমানের দেশে আসা ঠেকাতে চায়। আর পুরো বিষয়টি তারা সরকারকে দিয়ে করাতে চাচ্ছে। আর সরকারের কোন কোন মন্ত্রীর তারেক রহমান সম্পর্কে কটুক্তিকে দুর্বলতা ধরে নিচ্ছে বিরোধীদল। সামনের দিনগুলোতে বিরোধীদলের রাজনৈতিক কৌশল, আন্দোলন সংগ্রাম ও সরকারি দলের মেয়াদের শেষ সময়টাতে বিরোধিদলকে মোকাবেলা ও নির্বাচনী প্রস্তুতি সবকিছু মিলেই রাজনীতির মাঠ গরম থাকবে। তত্ত্বাবধায়ক ইস্যুতে দুই শিবিরে দুই রকমের অবস্হান ও আগামি জাতিয় নির্বাচনই প্রমাণ করবে গণতান্ত্রিক অগ্রযাত্রা ।
হাসান কামরুল: কলাম লেখক।


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×