একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী।

তুমি একটু কেবল বসতে দিও কাছে-(বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে একটি খোলা চিঠি)

০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৮

শেয়ারঃ
0 0 0


প্রিয় হামিদুর রহমান,

কেমন আছ তুমি? তোমার কি মনে আছে তুমি কে? কতটা করেছো দেশের জন্য? ২৮ সে অক্টোবর, কুমিল্লায় পাকিস্তান শিবিরে গ্রেনেড মেরেছিলে। একা এগিয়ে গিয়েছো। পেছনে মুক্তিযোদ্ধাদের কেউই তোমার সাথে ছিল না। এরপর দেখা গেল, একটি নদীর পারে তোমার খুলি, রক্ত, মিশে যাচ্ছে সেই নদীর পানিতে। তুমি শহীদ হয়েছিলে।

কেন করেছিলে দেশের জন্য এত? আমরা তোমার দেওয়া দেশটিকে কিছুই দিতে পারিনি, লাঞ্চনা আর বঞ্চনা ছাড়া। তোমার প্রিয় দেশটি স্বাধীন হয়েছিলো ঠিকই। কিন্তু তোমার মত মুক্তিযোদ্ধারা না খেয়ে দিন কাটায়। হয়তো তুমি বেঁচে থাকলেও তাই করতে হত তোমাকে। একবার কেউ খবরও নিতে যেত না। অথচ তোমার মনে তো কোন ভয় ছিলো না। কেন এভাবে ঝাপিয়ে জীবন দিতে গেলে?

দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু বানানো হয়েছে। অথচ তোমার কথা মনে পরলো আজ ৩৬ বছর পর। ভারতে শুয়ে আছ তুমি। কেউ খবর নেয়নি।

আজ নাহয় কাল হয়তো তোমাকে এই পরিহাসের দেশে ফিরিয়ে আনা হবে। তবু তুমি বেঁচে গেছ, তোমাকে এই কন্টক বিধ্য করবে না।

জান? আমাদের দেশে আওয়ামীলীগ আর বিএনপির ক্যাডার আছে। তারা মানুষ মারে। জান? এই দেশের সেনাবাহিনীতে স্বাধীনতার পর অনেক মানুষকে মারা হয়েছে। অথচ কেউ যুদ্ধাপরাধীদেরকে মারার সাহস করেনা। তারা আজ বলতে চায় তুমি মুক্তিযোদ্ধা নও। দেশে কোন মুক্তিযুদ্ধ হয়নি। হামিদুর শুনতে পাচ্ছ, ভেঙ্গে পড়ছো কি? কেউ একবার চিন্তা করেনি তোমাদের অবদানের কথা। কেন আসবে দেশে?

মতিউর রহমানের কবরও এই দেশে খোড়া হয়েছে। তাঁকে এখানে সমাহিত করা হয়েছে। আমি মাঝে সেখানে গিয়ে ওনার পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছিলাম। তুমি কি তোমার কাছে ওভাবে আমাকে বসতে দেবে?

তোমার অমন নিষ্পাপ চোখে আমার দিকে তাকিয়ে থাকবে না? আমি সেই ব্যাথা কিভাবে সহ্য করবো হামিদুর? তুমি শুনতে পাও আমাদের কান্না? আমি যুদ্ধ করিনি। তবু তার ভয়াবহতা বাবার চোখে দেখেছি। আমাদের পৈতৃক বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল এই আগষ্ট মাসেই। বাবা এখনও রাতে স্বপ্নে দেখে শিয়রে ওঠেন। মা তাঁকে সান্ত্বনা দেন।

দেখো বাংলাদেশকে যদি কেউ শেষ করে দেয়, যদি এই দেশ আগের মতই হয়ে যায়, ধরো কেউ বেঁচে নেই আমাদের মত, তোমাদের চেতনা ধরে রাখার। আমি একা তোমার পাশে বসে থাকবো হামিদুর। আমাকে একটু বসতে দিবে না? ভয় হয়, যদি তোমার নিষ্পাপ চোখ প্রশ্ন করে বসে, যার উত্তর দিতে গিয়ে শুধু কেঁদে ফেলি। তবু তোমার কাছে জীবনের শেষ সময় গুলো কাটাতে চাই।

বিধাতার সাথে কথা হয় দিনে পাঁচ বার করে। সত্য কথা বলি আজই প্রথম তোমার জন্য দোয়া করেছি। জান? এই দেশের কোন মসজীদেই তোমাদেরকে স্মরণ করা হয় না। মিলাদ পড়ানো হয় না। কিন্তু আমার দোয়া চিরদিনই তোমার সাথে থাকবে। তোমাদের সাত জনের সাথে থাকবে। তুমি ভাল থেক ভাই।

ইতি
তোমারই আপন কেউ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৮
বিহংগ বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া লিখা। অসাধারন।৫
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৩
পুতুল বলেছেন: ৫জান? আমাদের দেশে আওয়ামীলীগ আর বিএনপির ক্যাডার আছে। তারা মানুষ মারে। জান? এই দেশের সেনাবাহিনীতে স্বাধীনতার পর অনেক মানুষকে মারা হয়েছে। অথচ কেউ যুদ্ধাপরাধীদেরকে মারার সাহস করেনা। এপ্রসংগে মনিটর-এর একটা পোষ্ট আমার ভাল লেগেছে। পড়ে দেখতে পারেন।
৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৫
এস্কিমো বলেছেন: তুমি ভাল থেক ভাই।৫।
৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫০
বিবর্তনবাদী বলেছেন: হামিদুর রহমানের জন্য আমরা গর্বিত। ৫

মন ছুঁয়ে যাওয়া লেখা... ...
৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
সিহাব চৌধুরী বলেছেন: দরকার নেই কোন মসজিদের দোয়ার । আমদের হৃদয়ে চিরকাল বেচে থাকবেন । তার জন্য কয়েক ফোটা অন্তরের অশ্রু ! ধন্যবাদ স্বপ্নডানা ভাই, কাঁদানোর জন্য ।
১১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৩
স্বপ্নডানা বলেছেন: সবাইকে অশেষ ধন্যবাদ। তাঁর জন্য সকলেই দোয়া করবেন। আর আমাদের হৃদয়ের অন্তগভীরে সারাজীবন তাঁর ছবিটি ভেসে থাকুক।
১২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৪
লাইটহাউজ বলেছেন: সত্যিকারের প্রিয় পোস্ট।
৫ এর উপরে থাকলে তাই দিতাম।
১৪. ১০ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৮
রাশেদ বলেছেন: চুপচাপ ৫ দিয়ে গেলাম।
১৫. ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫
একরামুল হক শামীম বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা... ...
১৬. ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৭
অনিশ্চিত বলেছেন: স্বপ্নডানা, মহৎ মানুষদের কাছে বসতে চাইলে তারা সহজেই বসার অনুমতি দেয়। কিন্তু দিন দিন আমাদের বোধ যেখানে যাচ্ছে, তাতে তাদের কাছে গিয়ে বসার যোগ্যতাটুকুও হারিয়ে ফেলছি।
- ভালো লেগেছে।
১৭. ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০১
স্বপ্নডানা বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অনিশ্চিত
আসলেই তাঁদের পাশে বসার যোগ্যতা হারিয়ে ফেলেছি। তাঁদের স্থান অনেক উপরে। আমরা তাদের যোগ্য সন্তান হতে পারিনি।
১৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪৪
লাল দরজা বলেছেন: স্বপ্নডানা বলেছেন : 'আমাদের দেশে আওয়ামীলীগ আর বিএনপির ক্যাডার আছে। তারা মানুষ মারে। জান? এই দেশের সেনাবাহিনীতে স্বাধীনতার পর অনেক মানুষকে মারা হয়েছে। অথচ কেউ যুদ্ধাপরাধীদেরকে মারার সাহস করেনা। এই দেশের কোন মসজীদেই তোমাদেরকে স্মরণ করা হয় না।'

স্বপ্নডানা,
কেমনে স্মরন করবে ভাই, এ ৩৬ বছরে আমরাত মুক্তি যুদ্ধের ইতিহাসকেই কবিদিয়ে ফেলেছিলাম প্রয়!
শহিদ মতিউর ফিরেছেন, শহিদ হামিদুর ফিরেছেন পুনর্বার নিহত হবার জন্য! যে দেশের মায়ায় নিজের জীবন উত্সর্গ করে গেছেনে তারা সে দেশের মাটিতে আজো হত্যাকারীরা মনের সুখে ঘুরে বেড়ায়, ফেলে রক্তাক্ত পানের বিষাক্ত পিক্!
হায় খোদা, আমরা শুধু চেয়ে চেয়ে দেখি এই সব আর নতুন করে খুড়ি মুক্তি যোদ্ধাদের জন্য আরো কিছু কবর!
১৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৪
ধ্রুব বলেছেন: ৫ না ভাই পুরা ১০+

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আর যাই হই, অন্ধ নই, সেটাই আমার সব থেকে বড় পরিচয়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই