"আমি পুলিশে খবর দিব"।
হ্যা, আমরা অনেকেই এই কথাটি বিপদে পড়ে এক পক্ষ আরেক পক্ষকে বলে থাকি। মনে করে দেখেন। এই পুলিশের উপরে আমাদের ভরসার অন্ত নেই। আর এই পুলিশ আমাদের আজ দুঃস্বপ্নের অতীত।
র্যাবের গাড়ি দেখলে আগে ঠায় তাকিয়ে থাকতাম। গাড়ির ভেতরের কালো মানুষগুলোকে মনে হত, আমার সব থেকে ভালো বন্ধু। বিপদে ওরাই তো আমার পাশে দাঁড়াবে। আর এখন পুলিশ কিংবা র্যাব দেখলে চোখ ফিরিয়ে নেই। মনে মনে বলি, আমার দিকে তাকাইস না। আমি কিছু করি নাই।
পুলিশ নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে। মানুষ হত্যায় বাংলাদেশে মনে হচ্ছে সন্ত্রাসীদের চেয়ে পুলিশ বেশি তৎপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে, গ্রামে গঞ্জের স্কুল কলেজের ছাত্রদেরও রেহাই নাই। দুইদিন আগে আমীন বাজারে পুলিশের সামনে ছয় ছাত্র পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ কিচ্ছু বলেনি। আজ পেপার খুলে আৎকে উঠলাম। কিভাবে একটা ছেলেকে মেরে লাশ বানিয়ে গাড়িতে তুলে ফেলল পুলিশ।
আমি কিচ্ছু বলব না। যে দেশের রাষ্ট্রপতি খুনীকে ক্ষমা করে দেয়, সেই দেশের পুলিশ এরকম হবে না কেন?
আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। সুতরাং যে কোন সময় আমিও ভিক্টিম হতে পারি। হতে পারেন আপনিও। তাই ভাই সাবধান। দেশে নতুন সন্ত্রাসীর আগমন হয়েছে। যারা সরকারীভাবে স্বীকৃত ও পৃষ্টপোষক প্রাপ্ত। এদেরকে অন্য কথায় সরকারী সন্ত্রাসী বলা চলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


