পংগুহাসপাতালের পাশে শিশুমেলা সংলগ্ন তিনরাস্তার মোড় ও মোহাম্মদপুর রিংরোডের সংযোগস্থলের তিনরাস্তার মোড়ের অসহনীয় যানজট একটি নিত্তনৈমিত্তিক ব্যাপার । অথচ খুব সহজেই অত্র এলাকার যানজট নিরসন করা সম্ভব । উপরোল্লিখিত মোড় দুইটির প্রধান সড়কের উপর থাকা ক্রসিংপয়েন্ট গুলি ডিভাইডার দিয়ে বন্ধ করে প্রধান সড়ক দিয়ে গাড়ির বাধাহীন চলাচল নিশ্চিত করে অত্র এলাকার যানজট নিরসন সম্ভব । এইজন্য আমাদেরকে প্রধান সড়কের উপর ইংরেজী বড় হাতের 'ইউ'আকৃতির দুইটি ওভারপাস নির্মান করতে হবে । একটি ওভার পাস নির্মান করতে হবে মোহাম্মদপুর-রিংরোড তিনরাস্তার মোড় থেকে ২০০গজ পশ্চিমে শ্যামলী সিনেমা হল সংলগ্ন স্থানে এবং আরেকটি ওভারপাস নির্মান করতে হবে শিশুমেলা সংলগ্ন তিনরাস্তার মোড় থেকে ২০০গজ দক্ষিনে সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন রাস্তায় । এই দুইটি ওভারপাসেরই দৈর্ঘ্য হবে আনুমানিক ৩৫০ মিটার করে এবং দুইলেইন বিশিষ্ট । দুইটি ওভারপাসেরই গড়নির্মান ব্যয় আনুমানিক ২৫কোটি টাকা করে । এই ওভারপাস দুইটির মাঝখানের প্রধান সড়কটির সবটুকু অংশই ডিভাইডার দিয়ে ক্রসিংপয়েন্ট গুলি বন্ধ করে দিতে হবে । এতোদিন মোহাম্মদপুরের দিক থেকে আসা যে গাড়িগুলি প্রধান সড়কের উপর দিয়ে আড়াআড়িভাবে রাস্তা ক্রস করে আগারগাঁও ও আসাদ গেইটের দিকে যেত, এখন সেই গাড়িগুলি শ্যামলী সিনেমাহল সংলগ্ন রাস্তায় নির্মিত ওভারপাসের উপর দিয়ে রাস্তা ক্রস করে গাবতলীর দিক থেকে আসা গাড়ির সাথে মিশে আগারগাঁও রোডের দিকে ও আসাদ গেইটের দিকে যাবে । আবার গাবতলির দিক থেকে আসা ও আগারগাঁও রোড থেকে আসা যে সকল গাড়িগুলি মোহাম্মদপুর রিংরোড দিয়ে অথবা গাবতলি-মিরপুরের দিকে যাবে, সেই গাড়িগুলি সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন রাস্তায় নির্মিত ওভারপাসের উপরদিয়ে রাস্তা ক্রস করে আসাদ গেইটের দিক থেকে আসা গাড়ির সাথে মিশে কিছুদূর অগ্রসর হয়ে কিছুগাড়ি রিংরোড দিয়ে মোহাম্মদপুরের দিকে চলে যাবে, আর প্রধান সড়কের উপর চলাচলকারী সকল গাড়ি সিনেমাহল সংলগ্ন ওভারপাসের নীচ দিয়ে সোজা ট্যাকনিক্যাল মোড়ের দিকে চলে যাবে । ফলে অত্র এলাকার প্রধান সড়কের উপর ট্রাফিক সিগনালের কারনে আর কোন গাড়ি জমে যানজট সৃষ্টি করতে পারবে না । উপরোক্ত ধরনের ওভারপাস গুলি অনধিক ৬মাসের মধ্যেই নির্মান করা সম্ভব ।
শ্যামলী-রিংরোড-পংগুহাসপাতাল সংলগ্ন রাস্তার যানজট নিরসন হবে যেভাবে----
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
বাঁশি

হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
হুলো বেড়াল

গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন
আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।