somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিগারেট বিপণনে নামানো হয়েছে তরুণীদের

২২ শে মার্চ, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধূমপানে বিষপান। একশলাকা সিগারেট মানব জীবনের ১-৩ সেকেন্ড আয়ু কমায়, ধূমপানে মৃত্য ঘটায় অর্থাৎ ধূমপান মানেই বিষপান। একথা সমাজের, একথা বিজ্ঞানের। জাতীয় অধ্যাপক ডা: নুরুল ইসলামসহ অনেকেই ধূমপান নিবারণ ও নিরুৎসাহিত করতে অভিযান চালাচ্ছেন। ৫০ টাকা জরিমানাসহ ধূমপান নিয়ন্ত্রণ করতে আইন হয়েছে। এর সুফল ও সফলতা কোথাও কোথাও পাওয়া গেলেও অনেক জায়গায় ধূমপান প্রতিযোগিতার সাথে এগিয়ে যাচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে।
ধূমপানে উৎসাহিত করতে উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলো দিচ্ছে লোভনীয় পুরষ্কার। ২০ বছর আগে যেখানে ১০জন লোক ধূমপান করতেন সেখানে এখন তা বেড়ে দ্বিগুণ অর্থাৎ ২০জন হয়ে গেছে। যে লোক দৈনিক ৫টি সিগারেট পান করতেন তার পরিমাণ বেড়ে ৫টির স্থলে ১০ থেকে ২০টিতে এসে দাঁড়িয়েছে। যেখানে শুধুমাত্র প্রাপ্তবয়ষ্করা পান করতেন সেখানে বয়সের গন্ডি ছাড়িয়ে ছাত্র-তরুনরাও সিগারেট ফুকছেন। এখন সীমাবদ্ধ নেই শুধুমাত্র পুরুষে, মায়ের জাতি প্রগতিশীল নারীরাও ধূমপানের স্বাদ নিচ্ছেন। শুধু তাই নয়, নারীদের সম্মানের অনেক পেশা থাকলেও প্রলোভনে পড়ে নারীরা সিগারেটের মার্কেটিং-এ নেমেছেন। তরুনসহ অনেকেই মর্যাদার একটি অভ্যাস মনে করেন ধূমপানকে। তাঁদের ধারনা, ধূমপানে সম্মান বাড়ে। যদিও প্রকৃতপক্ষে তা ঠিক নয় বরং স্বাস্থ্যহানি ঘটে মারাত্মকভাবে।
ইদানীং, চন্দনাইশসহ দেশের বিভিন্ন স্থানে ধূমপায়ীদের সংখ্যাতো বাড়ছেই, বাজারজাত করণের ধরণও পাল্টেছে। মহিলারা নেমেছেন ধূমপান উৎসাহিত করতে। একটি সিগারেট কোম্পানির স্থানীয় ডিলারের হয়ে তিনজন তরুণী, যাদের বয়স আনুমানিক ১৫-২০ বছর চন্দনাইশের বিভিন্ন মার্কেট ও পাড়ায় গিয়ে গণমানুষকে উদ্বুদ্ধ করছেন ধূমপানে। ১টি সিগারেট ফ্রি দিয়ে ও সুশ্রাব্য কথা বলে বিভিন্ন মানুষকে ধূমপানে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের মার্কেটিং এর অবস্থা পর্যবেক্ষণ করতে গেলে গত ১৩ ফেব্রুয়ারী চন্দনাইশের সাতঘাটিয়া পুকুর পাড়ে তাদের একজন উত্তেজিত হয়ে সাংবাদিকদের বলেন, “আমরা কি অশিক্ষিত-কমবুঝি? আইন- নিয়ম আবার কী?” এব্যপারে যোগাযোগ করা হলে চন্দনাইশের ইউএনও মো: এমদাদুল হক চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ জানান, ধূমপান একটি বদ অভ্যাস।
যা সম্মান সংরক্ষণ করেনা। ক্যান্সারসহ বিভিন্ন রোগ সৃষ্টি করে, মৃত্যু ঘনিয়ে আনে, পরিবশ দূষণ করে, আর্থিক ক্ষতি করে, ধূমপান মানেই বিষপান। আইন ও নীতিমালার মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। কোন অবস্থাতেই সহযোগিতা করবো না। মহিলাদের কর্মজীবি হওয়া ভাল। তাঁদের জন্য সম্মানজনক ও সুন্দর আয়বর্ধক পেশা আছে। সুশীল সমাজের বক্তব্য, বেকারত্ব একটি কলঙ্কজনক অধ্যায়। প্রত্যেককেই স্বাবলম্বী হওয়া উচিত। নিজ নিজ উপযুক্ত পেশা বেছে নিতে হবে। সুন্দর জাতি গড়ায় সকলকে এগিয়ে আসতে হবে। নারীদের অবশ্যই সম্মানজনক পেশায় নিয়োজিত করা সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন লোকের দায়িত্বের মধ্যে পড়ে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১১ ভোর ৪:৪৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×