somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলুটিলার প্রাকৃতিক সুড়ঙ্গ : পর্যটকদের আকর্ষণ

২৭ শে মার্চ, ২০১১ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাগড়াছড়ি প্রবেশের শুরুতেই পর্যটকদের নজরে পড়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া আলুটিলা গুহা। যা এখানকার প্রধানতম পর্যটন স্পট, সমুদ্রপৃষ্ঠ হতে ৩ হাজার ফুট উঁচু যার পাশেই রয়েছে পাহাড়ি রিছাং ঝরনা আর এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অপরূপ চেঙ্গি নদীর অববাহিকা। যা দেখতে প্রতিবছরই দেশ বিদেশ থেকে ছুটে আসে অনেক পর্যটক যা দিন দিন বেড়েই চলছে।
পাহাড়, নদী কিংবা বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে দেশে দেশে গড়ে ওঠেছে পর্যটন শিল্পের। এ শিল্পকে যথাযথ কাজে লাগিয়ে উন্নত হয়েছে অনেক দেশ। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির আলুটিলাসহ বিভিন্ন পর্যটন স্পট সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নদী, পাহাড়, উপজাতিদের জীবনধারা, পাহাড়ি সংস্কৃতি নানাভাবে আকৃষ্ট করে পর্যটকদের। ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও পর্যটন স্পটগুলোকে আকর্ষণীয় করে ঢেলে সাজাতে সরকারি কোন মহৎ উদ্যোগ নেই বললেই চলে। কিছু উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের কোন ভূমিকা দেখা যাচ্ছে না।
আলুটিলা প্রাকৃতিক সুড়ঙ্গে যাওয়ার পথে নৈসর্গিক সৌন্দর্য যে কোন পর্যটককেই আকৃষ্ট করে। শত শত সিঁড়ি পথ বেরিয়ে গুহার মুখে পৌঁছতে উপজাতিদের ঐতিহ্যবাহী ঝুম ঘর চোখে পড়ে। খাগড়াছড়ি শহরের আলোগুলো মিটমিট করে জ্বলতে দেখা যায়, গুহার প্রবেশ মুখেই প্রবাহমান ঝরনার ঝির ঝির শব্দ আর হিমশীতল হাওয়ায় সকল ক্লান্তিগুলো যেন মুছে যায়। পিচ্ছিল ও সংকীর্ণ সুড়ঙ্গপথে মশার আলো জ্বালিয়ে এক পা দুই পা করে এগিয়ে চলা যে কোন পর্যটককে রোমাঞ্চিত করবে।
আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ পর্যটন স্পট ছাড়াও আরো অনেক পর্যটন স্পট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মাইচছড়ির দেবতা পুকুর, দিঘিনালার তৈদ্যু ঝরনা, পানছড়ির অরণ্য কুটির, সদরের হেরিটেজ পার্ক, রাগড়ের চা বাগান, লেক, কৃষি গবেষণা কেন্দ্র প্রমুখ।
বাহির থেকে আসা পর্যটকদের থাকার জন্যে রয়েছে চেঙ্গি নদীর পাদদেশে অত্যাধুনিক পর্যটন মোটেল, আলুটিলার ওপরে ইমাং রেস্টুরেন্ট, হোটেল শৈল্য সুবর্না ইত্যাদি। অঙ্গরপতা দহগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক শাহাব উদ্দিন মাস্টার জানান, এই গুহায় ডুকে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। পাহাড়ের কোল ঘেষে এভাবে সুড়ঙ্গ সৃষ্টি হওয়া নিঃসন্দেহে আল্লাহর নিদর্শন মাত্র।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত হোসেন জানান, পরিকল্পিত উদ্যোগ আর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে খাগড়াছড়ি পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নও হবে। এছাড়া এ অঞ্চলটি পাহাড় বেষ্টিত হওয়ায় পর্যটকদের আকর্ষণ থেকেই যাচ্ছে। আমরা আগত পর্যটকদের আকর্ষণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আন্তরিক। চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ির আলুটিলায় যেতে সময় লাগে ৩ ঘণ্টা। আর বাস ভাড়া লাগে, সরাসরি ১৪০ টাকা। আর লোকাল ১১০ টাকা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×