অবাক বৃক্ষ
পৃথিবীতে এমন সব গাছ আছে যা দেখে গাছই মনে করবেন না অনেকে। দেখে আঁতকে উঠলেও অবাক হওয়ার কিছু নেই। এমন কিছু গাছের কথা।
হঠাৎ দেখে মনে হবে, কেউ বুঝি নিখুঁত হাতে ভাস্কর্য গড়েছে। আদতে হাসিমুখটা তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই। তবে চোখের দিকটায় বোধ হয় কেউ সামান্য রং মেখে দিয়েছে। রাতের আঁধারে দেখে অনেকেই ভেবেছিল, এ বুঝি অতিকায় ভল্লুক। নিউ ইয়র্কের একটি বাসার সামনে আছে মেহগনি প্রজাতির গাছটি। গোড়ার দিকে ভেতরের উল্টোপাল্টা আচরণে এমন অবস্থা হয়েছে বলে মনে করেন গাছ বিশেষজ্ঞরা।
রক্তচক্ষু
যুক্তরাষ্ট্রের ব্রেইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে একটি গাছের শিকড়ের কুণ্ডলি অনেকেরই দুঃস্বপ্নের কারণ হতে পারে। শিকড়ের জটলা এমনভাবে রয়েছে যে দেখলে মনে হবে এলোচুলের কেউ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। অদ্ভুত জটাবাঁধা শিকড় দেখে অনেকে রাতে ভয় পাওয়ার কথা লিখেছে ব্লগে।
ভিনগ্রহের কুকুর?
দেখে মনে হবে কুকুরটা বুঝি ভিনগ্রহের। মরে গিয়ে একেবারে স্ট্যাচু হয়ে আছে। আসলে এটি এক ধরনের ঘাস। বেড়ে ওঠার পর ফুলের পাপড়ির মতো ছড়িয়ে থাকে। অস্ট্রেলিয়ার ব্রিসবেন রেইজ ন্যাশনাল পার্ক থেকে ছবিটি তোলা হয়েছে।
রাক্ষুসে হা
বিচিত্র এ গাছের দেখা মিলবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হিথার হিল স্টেট পার্কে। এ অঞ্চলে অনেক সাধারণ গাছ থাকলেও এটি নজর কাড়ে সবার। গাছটি অন্তঃসারশূন্য হয়ে বেঁচে আছে দীর্ঘদিন ধরে। রাক্ষুসে চেহারার গাছটি দেখে সাহসীরাও অনেক সময় ঘাবড়ে যান। এই বুঝি তেড়ে এল।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।