somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সর্বাপেক্ষা লম্বা মানুষ

১৯ শে জুন, ২০১১ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুলতান কসেন। তুরস্কের নাগরিক। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে তার নামটিই অন্তর্ভুক্ত হয়েছে ২০১০ সালের সংস্করণে। তার হাতের দৈর্ঘ্য ১১ দশমিক ২২ ইঞ্চি। আর উচ্চতা আট ফুট তিন ইঞ্চি।
সুলতান তার স্কুলের পড়াশোনা শেষ করতে পারেন নি। তার কারণ একটাই। সেটি হচ্ছে তার এই বাড় বাড়ন্ত অবস্থা। তবে সুলতান মাঝে মধ্যে কৃষিকাজে সহায়তা করতেন তার পরিবারের লোকজনকে।
সুলতান কসেনের জন্ম ১৯৮২ সালের ১০ ডিসেম্বর। তার তিন ভাই ও এক বোনের মধ্যে সবাই উচ্চতার দিক দিয়ে স্বাভাবিক। ১০ বছর বয়স থেকে সুলতানের উচ্চতা বাড়তে শুরু করে। আর এর কারণ তার শরীরে বাসা বাঁধা একটি টিউমার। তখন পিটুইটারি গ্লান্ড থেকে ক্রমাগতভাবে হরমোন নিঃসরণ ঘটতে শুরু করে। ২০০৮ সালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা ধারণা করছেন এবার আর তার উচ্চতা বাড়বে না।
এদিকে ইউক্রেনিয়ার বাসিন্দা লিওনিক স্ট্যান্ডনিক নিজেকে সুলতানের চেয়ে ১০ দশমিক তিন পাঁচ সেন্টিমিটার বেশি উচ্চতার দাবি করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করেন। কিন্তু গিনেস কর্তৃপক্ষের কাছে তার দাবি ধোপে টেকেনি। কারণ স্ট্যান্ডনিক তাদেরকে তার উচ্চতা পরিমাপ করতে দেন নি। কিন্তু গিনেসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেন্ডি নিজে তুরস্কে গিয়ে সুলতানের উচ্চতা যথার্থতার প্রমাণ পান।
সুলতান কসেন এরপর থেকে বিশ্বের নানা দেশে ঘুরে বেড়াতে শুরু করেন। এসব দেশের মধ্যে রয়েছে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, নরওয়ে, ব্রাজিল প্রভৃতি দেশ।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×