somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকের ভন্ডামি এবং নতুন চ্যানেল ৭১

০২ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আর টিভিতে একটা টকশো দেখছিলাম ।

এই টকশোতে নতুন ১০টি চ্যানেলের বিষয়ে আলোচনা হচ্ছিল ।
সাংবাদিক মোজাম্মেল বাবু নতুন চ্যানেল ৭১ -এর অনুমোদন পেয়েছেন ।

এতদিন আওয়ামী লীগের জন্য খাটার পুরস্কার পেয়েছেন (নাকি দালালি বলবো?অনুষ্ঠানে দাবি করেছেন , তিনি আওয়ামী লীগের কর্মী না) ।

যাহোক আমার এখন এসব দেখতে মজাই লাগে । মজা লাগার বিষয়টা বলি । উপস্থাপক, প্রবীণ সাংবাদিক জনাব এ,বি এম মুসা সাহেবের সাথে ফোনে কথা বলেন । জনাব মুসা অভিযোগ করেন যে, তার পেটেন্টকৃত নাম চ্যানেল ৭১ তাকে না দিয়ে মোজাম্মেল বাবুকে সরকার অনুমোদন দিয়েছে । এই কথা শোনার পর সাংবাদিক মোজাম্মেল বাবুর চেহারা দেখার মত হয়েছিল , উনি বেশ বিব্রতবোধ করছিলেন । মোজাম্মেল বাবু সাহেব যুক্তি দিলেন যে, সরকার অনুমোদন দেয় যে কোম্পানি লাইসেন্সের আবেদন করে সেই নামে । টিভি চ্যানেলের নামে না । তাই তার চ্যানেল বৈধ ।

এটার আইনগত দিক আদালতে ফয়সালা হবে বলে জানিয়েছেন জনাব মুসা । আমি বলতে চাই নৈতিক দিক বিবেচনা করলেও কি মোজাম্মেল বাবুর উচিত হয়েছে আরেকজনের আবেদন করা নামটি চুরি করে নেয়া ?

এতদিন জানতাম কাক কাকের মাংস খায়না । উনি একজন সাংবাদিক হয়ে আরেকজন প্রবীণ সাংবাদিকের আবেদন করা নামটি মেরে দিলেন !!

একদল সাংবাদিক নাকি না লেখার জন্য টাকা পেয়ে থাকেন!! কথাটা সত্যি নাকি ?
তবে আমি শ্রদ্ধা করি খুলনার নিহত সাংবাদিক মানিক বাবুসহ এদের মত সৎ সাংবাদিকদের

দালাল শ্রেনীর জন্য একটা কথা জানিয়ে রাখি । আমি মনে করি এর আগের সরকারের আমলরে চ্যানেলগুলো বলতে গেলে একই কায়দায় দেয়া হয়েছিল । আমি সেটাও সমর্থন করি না ।

এবার সরকার নিঃলজ্জের মত যে কাজটি করেছে তা হচ্ছে, নীতিমালা অনুযায়ী পত্রিকায় বিগ্গাপন দিয়ে তারপর নতুন চ্যানেলের অনুমোদন দিবে । এটুকু তর সইতে পারলো না !!

আসলে এখন কিছু মানুষ দেশের সবকিছু লুটেপুটে খাচ্ছে ।

সরকারি বিরোধী দল বলে কিছু নাই । এক শ্রেনীর বাটপার দেশের সব সম্পদ লুটে খায় । এদের একটা অংশ সব সময়ই সুখে থাকে(মূলত ব্যবসায়ী, আমলা, সাংবাদিক -এদের বাটপার অংশটা) ।

রাজনীতিবিদ-দের একটা অংশ দল ক্ষমতায় থাকলে খেয়ে থাকে । একটা অংশ সব সময় প্রফিট শেয়ারিং বেসিসে খেতে থাকে ।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫
১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×