সৈ য় দ আ ফ সা র
দৃষ্টি
চেয়ে থাকলে চোখের সৌন্দর্য বাড়ে না
দৃষ্টির অধীরতা নিয়ে কাঁপছে ভুরু
দৈনন্দিন চোখে লুকিয়ে থাকা অশ্রু
সন্তাপ; অর্থহীন উন্মাদনা
চোখ তোলে দেখবে না কেউ-
জল গলে গলে কেন বাড়ছে জলের ফেনা
না-দেখার উত্তাপে কতটা বাড়ছে পরস্পর কল্পনা
শাদা জামা
প্রতিদিন জামায় লেগে থাকে রোদ
মুচকি হাসে বালুর কণা
যখন বুকে বিনাশর্তে ঢুকে তোমার
দৃষ্টিভঙ্গি, মনেই থাকে না-
দীর্ঘশ্বাস ছুঁতে আস্থা হারালো কার দুটি পা...
তারচে' ভালো যদি শরীর খুলে হাঁটি
রোদ শুষে নেবে হৃদয়; পুরনো কামনা
অভিজ্ঞতা
পা-পোষে পা মুছতে মুছতে মনে হয়
পায়ের তলায় কিছুই থাকলো না জমা
শুধু শুধু জুতো পালিশ করে যাওয়া
আশ্চর্য ! এ-ঘষামাজা; ব্যক্তিগত অভিজ্ঞতা
নাহ্ ! আমি আর পারছি না,
রহস্য লুকিয়ে রাখা
ছলনা কি সান্ত্বনা কিছুই বুঝি না, কিছুই জানি না
পায়ে পায়ে পিষছি ক্ষতচ্ছাপ অসহ্য শূন্যতা
তামা-কাঁসা
তুমি জানলে-না পিতলের বাটি... ভাতের সরা
শরীর খুলেছে ঘামে- তুমি খুলে আছো
ব্যথা সারাতে কাঁটা চামচের ফাঁকে-ফাঁকে
অ্যালোমিনিয়াম
তুমি কি জেনেছ কিছু- জলকলসি, পরিপূর্ণ ঘরা
জলের ভেতরে রোঁয়ে যাও স্মৃতি: তামা-কাঁসা
লাটিম
লাটিম ঘুরে ঘুরে চুড়ান্ত যাত্রায়
মাটি চিরে ব্যথাচিহ্ন খুঁজে
লোকালয ছেড়ে লোহার দুঃখ
কে খুঁজে বলো কাঠের অপেক্ষা
ছিলে পাশে তবু নির্ণয় করতে পারিনি
কেনো লোহা মাটি খুঁড়ে, লাটিম কেনো
ঘুরে দাঁড়ায় লক্ষ প্ররোচনায়
দেখো কী সুন্দর! লোহা-মাটির স্পর্শে
ছুটে যাচ্ছে ঘূর্ণিলাটিম দশআঙুলের ইশারায়
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



