somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈবের বশে, প্রবাসে

২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সৈয়দ আফসার
স্বপ্নাকাঙ্ক্ষা
সবুজ পাতারা যৌবনে দূরে-দূরে থাকে
ঠিক তুমিও যেভাবে আড়াল করেছো মুখ
গোপনতা ঢেকে
দূরত্ব খুঁজে কি করবো এখন; তুমিই বলো—
দূরত্ব এঁকে কবেই তো গিলে ফেলেছি বুকের জ্বালা
তাই ভাবছি একা বসে ডালিম গাছে নয় ঝাউ গাছের তলে
ভাগ্য কি মানুষেই গড়ছে; মানুষ কি গড়ে নিতে পারে?
তুমিও ভাগ্য সন্ধ্যানে সব ছেড়ে চলে গেলে অবশেষে

গাছের মিলন হলে ঝরে পড়ে পাতা; নতুন পাতা জন্মে
আমাদের কাঙ্ক্ষা আজো রয়ে গেলো স্বপ্নে

ফেরারি পর্ব ১
গাছে-গাছে সবুজ পাতা চোখে পড়লো এত দিন পরে
ডালে-ডালে বসেনি কোনো পাখি— সব ঢাকা বরফে
কতদিন হলো শুনিনি তার গান রঙিন স্বপ্ন নিয়ে শিষ দেয়নি
বউ কথা কউ; কোকিল-শ্যামা আর দোয়েল
অন্ধকার রাতে একাকী হাঁটি; মনে হয় সব যেন সুনসান
কোথাও শুনিনি শিয়াল-শকুনের ডাক, কোণোব্যাঙের মাখামাখি—
ঝিঁঝিঁ পোকার গান আজো খুঁজে ফিরি কোথাও শুনিনি

সারাক্ষণ লুকিয়ে রাখি ভয়, কেউ জানে না কেনো, কি কারণ
তুমি তো জানো কার জন্য বেছে নিয়েছি এই ফেরারি জীবন

টবে সাজানো লাল-শাদা-বেগুনি গোলাপ চেরিফুলে—
ফুলে কোন গন্ধ নেই নন্দিনী; তার উৎস খুঁজবো কি মূলে
ডানা হলে উড়ে যেতাম কবেই প্রিয়বাংলায়; সবকিছু ফেলে

আঁচ
কত কাঙ্ক্ষা লটকানো থাকে; কত স্বপ্ন ঝুলে আছে একা
শূন্যে
কত যুক্তি-তর্ক শ্রুতিমধুর হয়, কত নির্জনতা এক হয়ে
মিশে পড়ে গাত্রদাহে— কিংবা লেকের পাড়ে

মনের উপর কি জোর করা ভালো-তুমিই বলো
দেহ শুধু নড়ে-চড়ে ওঠে নিশুতিরাতে… তুমি একা—
একাকী হলে আমাকে উলটে দিও পাশবালিশের কোলে
জানো নিয়ন ভাবনায় দেহ টানাপোড়েন আঁকে
স্পর্শবিহীন আঁচে

নির্বেদ
রাত্রি খুঁড়ে নিলে পেয়ে যাবো নির্বেদ; ফলাফল হলুদ শস্যদানা
তুমি অপেক্ষায় থেকো জানালার ফাঁকে বুঝবে কেন তন্দ্রাহত চাঁদের গায়ে
স্বপ্নবিদ্ধ চোখ দু’টির অনুতাপে পুড়ে অস্পর্শ অভিমান নিয়ে

রাত্রি না খুঁড়ে দিলে পিছু নেবে অন্ধকার; অগোচরে ফুটে যাবে চন্দ্রিমাফুল
রাত্রি ফুরিয়ে গেলে তুই, তুই হ’বি একা আমার কলঙ্কফুল— তাও না?

ফিরবো না বলে তো এসেছি একা; স্বপ্ন বিক্রি করছি বহুমূল্যে শুধু বিক্রি
করিনি এখনো বুকে আটকানো অসংখ্য বেদনা—
তুমি তো স্বপ্নে বুঁদ হয়ে আছো সারাক্ষণ; ছায়ার মতন
কখনো বুঝতে শেখনি কে কার ভেতর জমা রেখেছে পরিপাটি করে
ক্রোধসহ
অসংখ্য ঘৃণা

ভোর হলে নির্বোধের মতো তোকে নিয়ে ভাবি-রাত্রিঘোর কাটে না
দুপুর গড়িয়ে রোদ নামেনি তাই তুই ছিঁড়ে নিলে বৃষ্টিসহ আরো কিছু জল—
ফোটানো যন্ত্রণা
রোদ ছুটুক তার মতো করে কিচ্ছু বলবো না…

পথভোলা পথিকের ডানায় ভোরের পালক
যাত্রাভিমুখে পথভোলা মুখগুলো স্ফীত হয়ে গেলো
তুই দাঁড়িয়ে ছিলে নির্মোহ টানে জানালায়— গ্রিলের শিকে
ক্লান্ত ভাড়ে নুয়ে পরা চোখ দু’টি কবে যেন বেদনার্ত হলো
অভিমানি জ্যোৎস্নালো বিজুলির মতো চমকাচ্ছে চারদিকে

বেলা শেষে যারা ঘরে ফেরেনি তারা— তারা পথভোলা পথিক
তাদের ডানায় ঝরে গেছে কবে পাখি তাড়ানো ভোরের পালক

_____________________________দৈবের বশে, প্রবাসে থেকে
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:২২
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×