অস্থি
সৈয়দ আফসার
সব কিছুর ভেতর পরস্পর চোখাচোখি, আমি
কেবল দেখি; দেখার ভেতরও হয় কান্নাকাটি
না-দেখাও ভাল... একটি স্বাভাবিকতা থাকে
যেমন বৃষ্টিদিনে, কালোমেঘ, মদমাংসের ঘ্রাণ
আমার নীরবতা বাগানবাড়ি খেলা করে মাঝরাতে
স্বভাবদোষে
আপাত আমি সাইপ্রাসে দাঁড়িয়েছি স্পেনিসশাকে
সবজি ক্ষেতে অসহায় ডাঁটাশাক মাটি-গর্জন-শোকে
তুমি কখন দাঁড়িয়েছো জানতে পারিনি, দেখেছি শীতে
তোমার স্বাভাবিকতা দেখে ব্যথা জেগেছে অস্থি-প্রীতে
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



