somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একসাথে একাধিক চিন্তা

২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একসাথে একাধিক চিন্তা
সৈয়দ আফসার

দেহ মিনার ছুঁয়ে দেখো
আমাকে তাড়াতে চাও ঘুরানো কথায়! নিলীমায় কেনো যে বাঁধো না অন্ধসময়, তবুও সুরে, বে-সুরে বাজো দেহের মায়ায়। বেঁচে থাকা মানেই কি আশা-যাওয়া-ভালোবাসা-টাসা; ছায়ায় রোপণ করা কিছু স্নিগ্ধমোহ তুলে রাখার ছলটাও হতে পারে আত্নঘাতি সিদ্ধাস্ত, স্থির অবসাদ! তবুও জটিল হাওয়াদের আঘাত কি করে যে ছুঁয়ে দেখে বোবামন, দেহের মিনার!এই যে অতীতটা কেনো যে মিশে আছে চার পায়ে… হয়তোবা ভালোলাগা গেল বর্ষা জলে।মনধূসরতা ছুঁয়েছে কি ঘাসপাতা, তারও পূর্বে পেয়েছো তো নরম মাটির ঘ্রাণ

আমাকে তাড়াতে পারো জন্মাবধি, তাড়াতে পারবে কি কবরে?
দেহ মিনার ছুঁয়ে দেখো সরলতায় আমি হারাইনি বেশি দূরে…

আমার সাথে মিশে যাচ্ছে দিন বদলের হাওয়া
মনে মনে সেও মিশেছে যেন দিন বদলের হাওয়া… কেনো যে আমাকে তাড়াতে চাচ্ছো বলো?— বিষয়স্থিরতা অ-ঘুচানো অসারতা… এসো, বাঁধন টুঁটে ছাপিয়ে ধরি চেনা অচেনা গন্ধ, সবরকম হাহাকার… আমাকে জাগাতে চাও তুমিসহ শত-শত আঘাত; তাড়াতে চায় কিছু কথা, কিছু ঋণ ইচ্ছের হাত! কান পাতলেই শুনি মরা সুখে কে যে মন টেনে ধরেছে আশায়। সবুজ ঘাসের ভেতর নিজেদের ইচ্ছেকে পাশাপাশি রেখে সংগোপনে বলি সুখদীর্ঘ যাপনের কথা

আমার পাশ ঠেলে পাড় হতে চাচ্ছো তুমিসহ নিজেরি জীবন-ধারাপাত
এতো এতো চেনা জানার ভেতর কেনো জাগছো না তুমি ইচ্ছের হাত

বুক খোলা দেহের ত্রাস
সারসত্যকথা নিজেদের বিশ্বাস, জানে কি ভরা-ছায়া-মরা-গাছ; একান্ত ব্যথাবিশ্বাস নিজের সাথে মানিয়ে নেয় কি সহজ? হাড়ের সম্পর্ক বেমানান বলবো না, হতে পারে দ্বন্দ্ব ভেদাভেদ দৃষ্টিভ্রমসহ কঠিন কাজ। স্বতই আমি পাঠ নিচ্ছি বুক খোলা দেহের তাস!… সকল সঙ্গ করিয়াছি ত্যাগ; সকলিই জানতে চায় নদী কেনো এতো-এতো বাঁক নেয়? ক্ষণমুহুর্ত্বপ্রহর নিজ জিজ্ঞাসার ভেতর নিঃশব্দতা প্রিয়বোধ… ঘাসফুলে বেঁচে থাকে আশা, ইচ্ছেমৃত্যুসহ জানার হৃদয়

ফিরতে ফিরতে আর ফেরলো না বাঁকানো সারসত্যকথা নিজেদের বিশ্বাস
কথা ও ঘটনা তুমিও কি জেনেছো? কেনো হয় বুক খোলা দেহের ত্রাস!


আড়াল থাকো না প্রিয়বেদনা
পরিষ্কার বুঝা যাচ্ছে দেহের খলবল ক্রমশ বাড়ছে… গতি-কৌতূহল নাচিয়ে তুলছে বাঁধা ও ভীতি, আমাকে তাতিয়ে রাখছে সব অনুভূতি… আমি অনুভূতি পাঠ নিতে জানি, কিন্তু প্রতিশ্রুতি আমাকে ধাক্কা দিলেই সব নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অনুভূতির আঘাতে! গাছের ছায়া আর খাড়া রোদের ভেতর জমিয়ে রাখি অশ্রুবিন্দু, ভয়ভীতি… খলবল হয়ত কমে যাবে

আমার ভেতর আমাকেই চাষ করি; যাহা কেউ জানলে না
আমার ভেতর তোকেও পুষি; আড়াল থাকো না প্রিয়বেদনা


আমি তার চোখের ভেতর আমাকেই দেখি
চাইলেই সব কিছু হাতের নাগালে আসে কি? যেমন, নোনা জলের স্বাদ আফালি-বাতাসের ঘ্রাণ… বুকটান। ধ্যানে বসে রাশি গুনলেই দেখি কোমল বুকের ভেতর কে যেনো বসে আছে আনমনে; চোখের পরতে গুছিয়ে রাখছে শেষ বারের মতো কারো দৃষ্টি অনুভব; তিনকোঁচা শাড়ির ভাঁজে লুকিয়ে রাখছে খরাস্বপ্ন পাথর ফুলের ঘ্রাণ।কঙ্কনের শব্দ টনটন করে বাজলেই আমার বুকে গাঁথে তীর ও ধনুক। আমি তার চোখের ভেতর আমাকেই দেখি!

আমি তার চোখের ভেতর আমাকেই দেখি! সে-কি তা জানে?
চোখের ভাঁজে লুকানো যত স্মৃতিকথা এখন আর পড়ে না মনে
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×